ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বিদ্যুৎ সংকটের জন্য সরকারের কোনো দায় নেই: ডা. জাহেদ


বিদ্যুৎ সংকটের জন্য সরকারের কোনো দায় নেই: ডা. জাহেদ

বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় বিদ্যুৎ সংকটের জন্য নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুরে জেলা প্রশাসক ও জেলা কালচারাল অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

ডা. জাহেদ বলেন, ‘বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। কিন্তু তারপরও প্রধানমন্ত্রী মানবিক জায়গা থেকে এ ঘটনায় মনোকষ্ট পেয়েছেন।’

আরও পড়ুন: রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধ নিহত

তিনি আরো বলেন, বিগত সরকার ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা পোষণ করেছিল। পূর্ববর্তী শাসকগোষ্ঠী জনগণের ভোটাধিকার হরণ করে স্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালিয়েছিল বলে মন্তব্য করেন ডা. জাহেদ উর রহমান।

জেলা প্রশাসক ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার যে সঙ্গে কাজ করছেন, তাঁরা এর আগে এমন সরকারের সঙ্গে দীর্ঘদিন কাজ করেননি। সরকারের লক্ষ্য জনগণের জন্য কাজ করা এবং প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা নিশ্চিত করা।

তিনি কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আরও পড়ুন: সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিমের সঙ্গে বৈঠকে বসতে মরিয়া ট্রাম্প, জানা গেল সম্ভাব্য সময়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


কিমের সঙ্গে বৈঠকে বসতে মরিয়া ট্রাম্প, জানা গেল সম্ভাব্য সময়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে আবারও মুখোমুখি বৈঠকে বসতে মরিয়া হয়ে উঠেছেন। চলতি বছরের শেষ দিকেও এই দুই শীর্ষ নেতার মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠকটি আয়োজন করতে তিনি নিজের সহযোগীদের জোর তাগিদ দিচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক বিশেষ প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী এশিয়া সফরকালেই কিমের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠকে বসার বিষয়ে নিজের কার্যালয়ে আলোচনা করেছেন।

এছাড়া চলতি বছরের নভেম্বরে চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকেই এই দুই নেতার হাই-ভোল্টেজ সাক্ষাৎটি ঘটে যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের এই খবরের সত্যতা তারা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত

জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে।

আজ সকাল বেলা রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে এটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

এবারের এই সভায় ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে ইকুয়েডরের কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে ইকুয়েডরের কূটনীতিক

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে যোগ দিয়েছেন ইকুয়েডরের কূটনীতিক ইভোনে আবাকি। তিনি যুক্তরাষ্ট্রে ইকুয়েডরের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার সাধারণ পরিষদের সভাপতির এক চিঠিতে তাঁর প্রার্থিতার বিষয়টি জানানো হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

টোঙ্গার মনোনয়নে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী প্রার্থী হয়েছেন। এর ফলে আন্তর্জাতিক এই সংস্থার মহাসচিব পদের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা আরও বাড়ল। বর্তমানে বিশ্বজুড়ে রাজনৈতিক বিভাজন এবং জাতিসংঘের বাজেট সংকটের মধ্যেই পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া চলছে।

লেবানিজ বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া আবাকি ১৯৯৫ সালের স্বল্পমেয়াদি সীমান্তযুদ্ধের পর ইকুয়েডর ও পেরুর মধ্যে সংলাপ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এখন পর্যন্ত জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের দৌড়ে পাঁচ নারী ও তিন পুরুষ রয়েছেন। পর্তুগালের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদ শেষ করবেন ৩১ ডিসেম্বর ২০২৬। এখনো মনোনয়ন দেওয়ার সুযোগ থাকায় শেষ মুহূর্তে আরও প্রার্থী যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মনোনয়নপত্রে টোঙ্গা উল্লেখ করেছে আবাকির মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের বিষয়গুলো, ওয়াশিংটনে ইকুয়েডরের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন এবং কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার কথা।

আবাকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমি যুদ্ধের ভয়াবহতার মধ্য দিয়ে জীবন কাটিয়েছি।’

তিনি আরও বলেন, তিনি দুই অঞ্চলের ঐতিহ্যের সঙ্গে সংযোগ রয়েছে এমন একমাত্র প্রার্থী এবং জাতিসংঘের দুই সদস্যরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তি প্রতিষ্ঠায় সহায়তাকারী একমাত্র মনোনীত প্রার্থী হিসেবে যুদ্ধ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জাতিসংঘ সনদের মৌলিক অঙ্গীকারকে নতুন করে কার্যকর করতে প্রস্তুত।

এর আগে আমাজন অঞ্চলের একটি সংরক্ষিত বনাঞ্চলে তেল উত্তোলন বন্ধ রাখার একটি ব্যর্থ পরিকল্পনার সঙ্গেও আবাকির নাম জড়িত ছিল। পরিকল্পনাটি বাস্তবায়নের বিনিময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বড় অঙ্কের অর্থ সহায়তা নেওয়ার কথা ছিল। তবে তৎকালীন প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া ২০১৩ সালে পরিকল্পনাটি বাতিল করেন এবং পরে ইয়াসুনি ন্যাশনাল পার্কে অপরিশোধিত তেল উত্তোলনের অনুমতি দেন।

গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মহাসচিব পদে প্রার্থীদের সমর্থন যাচাই করতে প্রথমবারের মতো ‘স্ট্র পোল’ বা অনানুষ্ঠানিক ভোট আয়োজন করেছিল। প্রথম দফা ভোটের পর জাতিসংঘের অভ্যন্তরীণ কর্মকর্তা রেবেকা গ্রিনস্প্যান এগিয়ে ছিলেন।

অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রড্রিগেস-বিরকেট, আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, চিলির মিশেল বাশেলেত, ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এস্পিনোসা, উগান্ডার ওলার ওতুনু এবং সেনেগালের ম্যাকি সাল।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি পরিচিতির দিক থেকে এগিয়ে থাকলেও পর্যবেক্ষকদের মতে, কয়েক মাস ধরে চলতে পারে এমন এই প্রতিযোগিতায় এখনও কোনো প্রার্থী স্পষ্টভাবে এগিয়ে নেই।

কূটনীতিকরাও ফলাফল নিয়ে আগাম কোনো ধারণা দিতে চাইছেন না। কারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য—এখনো তাদের পছন্দের প্রার্থী সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি।

নিরাপত্তা পরিষদের মোট ১৫টি ভোটের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় ৯টি ভোট পেলেও, তাকে পাঁচ পরাশক্তির কোনো একটির ভেটো এড়াতে হবে। বর্তমানে এই পাঁচ শক্তিধর দেশের মধ্যে রয়েছে গভীর মতবিরোধ। এই দুই ধাপ পার হতে পারলে প্রার্থীর নাম জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রের সমন্বয়ে গঠিত সাধারণ পরিষদে অনুমোদনের জন্য পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্ন ভিডিও তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


পর্ন ভিডিও তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার এবং অনলাইনে বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে শুক্রবার, ১৯ আগস্ট ২০২৬, দুপুর ০২:৪৬ পিএম-এ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। এই ঘটনায় তার প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককেও আটক করা হয়েছে।

ডিবি সূত্র জানাচ্ছে, গত ১০ আগস্ট নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় সুমাইয়ার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আপত্তিকর কনটেন্ট এবং সেগুলো বিক্রির বিজ্ঞাপন তাদের নজরে এসেছে। অভিযোগ রয়েছে, বিকাশ ও নগদের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে নির্দিষ্ট ফি নিয়ে গ্রাহকদের কাছে অশ্লীল ছবি ও ভিডিও বিক্রি করা হতো। এর মধ্যে সাড়ে তিন হাজার টাকায় ‘লাইফটাইম প্যাকেজ’ দেওয়ার বিজ্ঞাপনও প্রকাশ হয়েছিল বলে জানা গেছে।

পরে প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একটি ওয়ানপ্লাস স্মার্টফোনও জব্দ করা হয়।

এরপর সুমাইয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকার ‘ঢাকা পপুলার ট্রাভেলস’ নামের প্রতিষ্ঠান থেকে তার প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, সুমাইয়া বেশ কিছু সহযোগী নিয়ে দীর্ঘদিন ধরে এই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তদন্ত সংশ্লিষ্টদের দাবী, মেয়ের এসব কার্যক্রম জানার পরও তাতে কোনও বাধা না দেওয়া এবং ওই কার্যক্রম থেকে পাওয়া অর্থ গ্রহণের অভিযোগে সুমাইয়ার বাবা মো. আবু সাঈদকেও মামলার আসামি করা হয়েছে।

এ ঘটনায় রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারের উদ্দেশ্যে আসামিদের বিরুদ্ধে আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%