০৫:৫২ পি.এম
সাউদী আরবে সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা বিষয়ক কারণে ফ্লাইট পরিচালনায় পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হতে যাচ্ছে। তবে যাত্রী সংকটের কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত থাকবে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে প্রতিদিন দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে। এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কার্যকর থাকবে।
আরও পড়ুন: বিএনপির দুই সদস্য সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ
অন্যদিকে, রিয়াদগামী যাত্রীদের উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সাউদি আরবে যাতায়াত করায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে যাত্রী চাহিদা পর্যাপ্ত নেই। এই কারণে বিমান ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
টিকিট এবং ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন