ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের শপথ গ্রহণ


চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের শপথ গ্রহণ

সব আইনি জটিলতা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সময় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ অভিনয় করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া ৭টায় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের পর নতুন সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: নেছারাবাদের সমুদয়কাঠী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মনিরের

সংক্ষিপ্ত ও জমকালো এই শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও অন্যান্য হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে আজ সকালেই হাইকোর্টের একটি বেঞ্চ ঋণখেলাপির মামলায় সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে চূড়ান্ত রায় দেন। এরপর বিকেলের মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) তার নাম-ঠিকানা সংবলিত অফিশিয়াল গেজেট প্রকাশ করে।

তবে গেজেট প্রকাশের পরপরই এর তীব্র বিরোধিতা করে ইসিকে আইনি নোটিশ পাঠান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিনের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। নোটিশে দাবি করা হয়েছিল, হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ এবং বিচারকদের স্বাক্ষর হওয়ার আগেই তড়িঘড়ি করে গেজেট প্রকাশ ও সন্ধ্যার শপথের আয়োজন করা হয়েছে, যা আইনি প্রক্রিয়ার পরিপন্থী।

তবে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যায় রাষ্ট্রীয় নিয়ম মেনে সম্পন্ন হয় ফটিকছড়ির এই নতুন সংসদ সদস্যের শপথ গ্রহণ। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পিকার এই শপথ পাঠ করেন বলে সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান শুরু

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীর বিজয়ী হলেও আইনি জটিলতার কারণে বিগত প্রায় পাঁচ মাস তার ফলাফল প্রকাশ ও শপথ গ্রহণ স্থগিত ছিল। আজ হাইকোর্টের রায়, ইসির গেজেট এবং সবশেষ এই শপথ গ্রহণের মধ্য দিয়ে ফটিকছড়ির এই আসনের দীর্ঘদিনের রাজনৈতিক ও আইনি অচলাবস্থার অবসান ঘটল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্যোগে যুক্ত হলো রেড ক্রিসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্যোগে যুক্ত হলো রেড ক্রিসেন্ট

সরকারের দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে গ্রিন রেসপন্স কার্যক্রমের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এই কর্মসূচির উদ্বোধন করেছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের প্রতি সংস্থাটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর মগবাজারে সংস্থাটির জাতীয় সদর দফতরে ‘বিডিআরসিএস ট্রি প্ল্যান্টেশন ক্যাম্পেইন ২০২৬’-এর আনুষ্ঠানিক সূচনা করেন সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিডিআরসিএসের ভাইস-চেয়ারম্যান, ট্রেজারার, ম্যানেজিং বোর্ডের সদস্যবৃন্দ, সেক্রেটারি জেনারেল, পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান, রেড ক্রিসেন্ট যুব প্রতিনিধি, আইএফআরসি এবং পার্টনার ন্যাশনাল সোসাইটিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ সময়ের গুরুত্বপূর্ণ দাবি। সরকারের চলমান জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বিডিআরসিএস এ উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে সংস্থাটির গ্রিন রেসপন্স উদ্যোগের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু সহনশীল সম্প্রদায় গড়ে তোলার অঙ্গীকারকে আরও শক্তিশালী করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, ‘পরিবেশ রক্ষা শুধু একটি দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার। প্রধানমন্ত্রীর দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এই মহাপরিকল্পনা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি দুর্যোগের ঝুঁকি কমাতে, জীববৈচিত্র্য সংরক্ষণে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আসুন, আমরা সবাই একটি সবুজ, নিরাপদ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসি।’

সংস্থাটি বলছে, বিডিআরসিএসের এ উদ্যোগের অংশ হিসেবে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় সংস্থাটির ৬৮টি ইউনিটের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্থানীয় প্রশাসন, রেড ক্রিসেন্ট ইয়ুথ, স্বেচ্ছাসেবক, আজীবন সদস্য এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে এসব কর্মসূচি পরিচালিত হবে, যা দেশব্যাপী পরিবেশ সংরক্ষণের জন্য গণসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও বেগবান করবে।

বিডিআরসিএস আশা করছে, এ কর্মসূচি দেশের বৃক্ষ আচ্ছাদন বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, কার্বন নিঃসরণ হ্রাস এবং একটি সবুজ, নিরাপদ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট সীমান্তে বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


সিলেট সীমান্তে বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর পুশইন চেষ্টাকে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে বিএসএফ ৭ জনকে পুশইন করার চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

তবে বিজিবির দ্বারা বাধা দেওয়ার ফলে এবং বিজিবির কড়া অবস্থানের কারণে বিএসএফ পুশইন করতে সক্ষম হয়নি। বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত দিয়ে বিএসএফ নারী ও পুরুষসহ ৭ জনকে পুশ-ইন এর প্রচেষ্টা চালায়। এসময় বিজিবি তাদের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানায় এবং বাধার সৃষ্টি করে। বিজিবির বাঁধার সম্মুখীন হয়ে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফিরিয়ে নিতে হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য সীমান্তে নজরদারি এবং অধিকতর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


বরিশালে আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ সদস্য

বরিশালের আগৈলঝাড়া উপজেলার মাদক মামলার এক আসামির, যিনি পুলিশের হেফাজতে ছিলেন, মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর থানায় হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টার পর একদল লোক আগৈলঝাড়া থানায় হামলা চালায়।

এ হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া আসামি রিয়াজ ফকির (২৬) জীবিত রয়েছেন এবং তিনি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রিয়াজ আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে আগৈলঝাড়া ফিলিং স্টেশনসংলগ্ন জাকাত ফকিরের বাড়ির সামনে থেকে রিয়াজকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়েছিল এবং পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। জাকাত ফকিরও একাধিক মাদক মামলার আসামি হিসেবে পরিচিত।

রিয়ার থানায় নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, রিয়াজ ফকির একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে। তিনি বলেন, "এর আগে একবার গ্রেপ্তারের পর তিনি পুলিশের ওপর হামলা করে হাতকড়া নিয়ে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাকে আবার গ্রেপ্তার করা হয়।"

ওসি আরও বলেন, রিয়াজ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেয় যে তিনি মারা গেছেন। সেই গুজবের কারণে বিকেলে একদল লোক থানায় হামলা চালায়। এতে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ হামলায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসহায় পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : এমপি এরশাদ উল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


অসহায় পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : এমপি এরশাদ উল্লাহ

জেলার বোয়ালখালীতে পানিবন্দী অসহায় ২৫০ পরিবারের মধ্যে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

আজ বৃহস্পতিবার, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চরখিজিরপুর, পশ্চিম গোমদণ্ডীসহ নদীর তীরবর্তী এলাকার অসহায় পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তা তুলে দেন তিনি।

এসময় এরশাদ উল্লাহ বলেন, গত ১০ বছরে এমন বৃষ্টি হয়নি। নদী তীরবর্তী এলাকার মানুষ বৃষ্টির কারণে বেশি আক্রান্ত হয়েছে। তিনি জানান, এই সরকার মানবিক সরকার, তাই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। এদিন প্রায় ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হোসাইন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী ও কপিল উদ্দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%