প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর পুশইন চেষ্টাকে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে বিএসএফ ৭ জনকে পুশইন করার চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
তবে বিজিবির দ্বারা বাধা দেওয়ার ফলে এবং বিজিবির কড়া অবস্থানের কারণে বিএসএফ পুশইন করতে সক্ষম হয়নি। বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত দিয়ে বিএসএফ নারী ও পুরুষসহ ৭ জনকে পুশ-ইন এর প্রচেষ্টা চালায়। এসময় বিজিবি তাদের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানায় এবং বাধার সৃষ্টি করে। বিজিবির বাঁধার সম্মুখীন হয়ে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফিরিয়ে নিতে হয়।
তিনি আরও জানান, এই ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য সীমান্তে নজরদারি এবং অধিকতর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন