ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপির সহায়তায় নিরাপদে বের হন


কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপির সহায়তায় নিরাপদে বের হন

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করা হয়েছে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কর্মী ও সমর্থকের দ্বারা। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা ও কর্মীদের তৎপরতার কারণে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা সফল হয়নি।

স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন’স কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে যখন তিনি গাড়িতে উঠতে যান, তখন সেখানে আগে থেকেই অবস্থান করা আওয়ামী লীগের সমর্থকদের মুখোমুখি হন নাহিদ ইসলাম। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল।

হিমেল তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নাহিদকে হেনস্তার চেষ্টার একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, যুক্তরাজ্যপ্রবাসী এনসিপির কয়েকজন সমর্থক নাহিদ ইসলামকে গাড়িতে তুলে দিচ্ছেন। অন্যদিকে, গাড়ির সামনের দিকে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে এনসিপির সমর্থকদের মধ্যে বাদানুবাদ চলছে। এ পরিস্থিতির মধ্যে নাহিদকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন: গাজার ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলকে চার দেশের আহ্বান

ভিডিওটির ক্যাপশনে এম এ হিমেল উল্লেখ করেন, "দিস ইজ হাউ উই এক্সিট নাহিদ ইসলাম ফ্রম দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি সেমিনার" (এভাবে আমরা নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার থেকে বের করলাম)। তিনি আরও লেখেন, "আওয়ামী লীগ আমাদের কচুটাও ছিঁড়তে পারেনি!"

হিমেলের পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায়, এনসিপি–সমর্থকরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। ওই ভিডিওর ক্যাপশনে তিনি উল্লেখ করেন, "কেমব্রিজে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে এনসিপির দাঁতভাঙা জবাব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনডিএফের পর এবার জামায়াত থেকেও বহিষ্কার ডা. ইসমাইল হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


এনডিএফের পর এবার জামায়াত থেকেও বহিষ্কার ডা. ইসমাইল হোসেন

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তটি সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ডা. ইসমাইলের বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে। তদন্তের পর তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মীদের ডা. ইসমাইলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা চলাফেরা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, ডা. ইসমাইল তাদের সঙ্গে ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে দলের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির অভিযোগ ওঠে। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

তবে ডা. ইসমাইল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, তিনি কখনো জামায়াতের কর্মী ছিলেন না। তবে তিনি সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং ইসলামী ছাত্রশিবির করতেন বলে উল্লেখ করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সহসভাপতির পদ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি দেওয়া হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ১০ মামলার আসামি আ.লীগ নেতা আব্দুল আলীম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


গাজীপুরে ১০ মামলার আসামি আ.লীগ নেতা আব্দুল আলীম গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীমকে গাজীপুর মহানগরী ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

রবিবার বিকেলে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেল গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। গাজীপুর মহানগরী ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, কালিয়াকৈরের চন্দ্রা সফিপুর এলাকায় শ্রমিক আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা শ্রমিক সেজে ভাঙচুর ও রাস্তা অবরোধ করছে। গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম এই শ্রমিক আন্দোলনের নামে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সাথে জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার গার্মেন্টস কর্মী সেজে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা - টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ভাঙচুর চালায়। এই ঘটনার পর পুলিশ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কার দিকে দুটি ড্রোন হামলা, সামরিক জোট ভূপাতিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


মক্কার দিকে দুটি ড্রোন হামলা, সামরিক জোট ভূপাতিত করেছে

সৌদি আরবের পবিত্র মক্কার দিকে দুটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট, যা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করছে, ড্রোন দুটি ভূপাতিত করার দাবি করেছে।

রোববার (১৫ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে জানান, ড্রোন দুটি ধ্বংস করা হয়েছে। তবে তিনি উল্লেখ করেননি, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

হুথিরা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে, গোষ্ঠীটি মক্কা অঞ্চলে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছিল।

সৌদি আরবে গত কয়েক দিনে ইরান-সমর্থিত হুথিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল দেশটির বিভিন্ন এলাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে গাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা খান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


মানিকগঞ্জে গাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা খান গ্রেপ্তার

মানিকগঞ্জে নাশকতা ও যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হামজা খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪ (সিপিসি-৩)।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ পৌরভবনের সামনে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া হামজা খান মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া নগরভবন রোড এলাকার মৃত মালেক খানের পুত্র।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটে। একই দিনে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার কারণে গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর হামজা খান দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সক্রিয়ভাবে দেখা যায়। রোববার তিনি এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে অংশ নিতে এসে নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হামজা খানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%