প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করা হয়েছে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কর্মী ও সমর্থকের দ্বারা। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা ও কর্মীদের তৎপরতার কারণে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা সফল হয়নি।
স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন’স কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে যখন তিনি গাড়িতে উঠতে যান, তখন সেখানে আগে থেকেই অবস্থান করা আওয়ামী লীগের সমর্থকদের মুখোমুখি হন নাহিদ ইসলাম। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল।
হিমেল তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নাহিদকে হেনস্তার চেষ্টার একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, যুক্তরাজ্যপ্রবাসী এনসিপির কয়েকজন সমর্থক নাহিদ ইসলামকে গাড়িতে তুলে দিচ্ছেন। অন্যদিকে, গাড়ির সামনের দিকে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে এনসিপির সমর্থকদের মধ্যে বাদানুবাদ চলছে। এ পরিস্থিতির মধ্যে নাহিদকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে।
ভিডিওটির ক্যাপশনে এম এ হিমেল উল্লেখ করেন, "দিস ইজ হাউ উই এক্সিট নাহিদ ইসলাম ফ্রম দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি সেমিনার" (এভাবে আমরা নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার থেকে বের করলাম)। তিনি আরও লেখেন, "আওয়ামী লীগ আমাদের কচুটাও ছিঁড়তে পারেনি!"
হিমেলের পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায়, এনসিপি–সমর্থকরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। ওই ভিডিওর ক্যাপশনে তিনি উল্লেখ করেন, "কেমব্রিজে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে এনসিপির দাঁতভাঙা জবাব।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন