০১:২৫ পি.এম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবীর ভূমিকা সম্পর্কে প্রশ্ন তুলে, তাকে পরিবর্তন করার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি মন্তব্য করেছেন, ‘শেখ হাসিনার আইনজীবী ভুল করছেন বলে মনে হচ্ছে। তার পরিবর্তন করা উচিত।’
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পূর্বে নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না, প্রতিশোধের রাজনীতিতেও বিশ্বাস করেন না। দেশের সব নাগরিকের কল্যাণ ও সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যেই তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করেছেন।’
আরও পড়ুন: এসিড মামলার তদন্তে পক্ষপাত ও অনিয়মের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি
তিনি যোগ করেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে সোনাইমুড়ী পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, সৈয়দ রেজাই রাব্বি মাহবুব, সাবেক কাউন্সিলর জালাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন