ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ নৌবাহিনীতে একাধিক পদে চাকরি, অষ্টম শ্রেণি পাশেও আবেদন


বাংলাদেশ নৌবাহিনীতে একাধিক পদে চাকরি, অষ্টম শ্রেণি পাশেও আবেদন

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৯টি শাখায় জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পর, পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরাসরি কেন্দ্রে উপস্থিত হতে হবে। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর ২০২৬।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

শাখাসমূহের নাম

আরও পড়ুন: নতুন বেতন কাঠামোয় রবিবার বাড়তি বেতন প্রদান হবে

১. ডিই/ইউসি (সিম্যান এবং কমিউনিকেশন ও টেকনিক্যাল)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) বা সমমান (মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ), জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।

২. রেগুলেটিং

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

আরও পড়ুন: বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না: ডা. জাহিদ হোসেন

৩. রাইটার, স্টোর ও মিউজিশিয়ান

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ) জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

৪. মেডিকেল

শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) বা সমমান জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।

আরও পড়ুন: মানুষকে জাগিয়ে তোলার লক্ষ্যে কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রী

৫. কুক ও স্টুয়ার্ড

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।

৬. টোপাস

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।

আরও পড়ুন: সুপারভাইজার পদে জনবল নেবে ব্র্যাক, পাবেন বিভিন্ন সুবিধা

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান (মাদ্রাসা ও ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

৭. এমওডিসি (নৌ)

বয়স

১ জানুয়ারি ২০২৭ তারিখে (১) নাবিক: ১৭ থেকে ২০ বছর, (২) এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৩৯৩ জন নিয়োগ দেবে, এসএসসি পাসেই আবেদন

বেতন ও ভাতা

সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।

যারা আবেদন করতে পারবেন না

বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীন গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে।

আরও পড়ুন: মদিনা গ্রুপে হেড অব ইনফরমেশন টেকনোলজির পদে ৮০ হাজার টাকার বেতন, আবেদন ২৪ নভেম্বরের মধ্যে

সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত/বহিষ্কৃত হলে।

দ্বৈত নাগরিকত্ব।

সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।

আবেদন যেভাবে

নাবিক পদে আবেদনকারী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজে Sailor Section/Apply Now–এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে প্রাক্–যোগ্যতা যাচাই করে নাবিক ও এমওডিসির (নৌ) শাখাভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে বিস্তারিত দেখুন।

আবেদন ফি দেয়ার জন্য Sign Up/Sign In করে প্রার্থীকে ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীরা যেকোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস) এবং মোবাইল ব্যাংকিং (যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট) ইত্যাদির মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।

ফি দেয়ার পর অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণ করা ফরম আবার যাচাই করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলোড ও প্রিন্ট করে পরে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।

আবেদন ফি: ৩০০ টাকা।

ভর্তি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র

৩টি কেন্দ্রে ১৮ অক্টোবর ২০২৬ থেকে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্র

১. বানৌজা ঢাকা, খিলক্ষেত, ঢাকা।

২. বানৌজা তিতুমীর, শহর খালিশপুর, খুলনা।

৩. নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম।

শাখা অনুযায়ী পরীক্ষার সময়সূচি দেখতে এই লিংকে ক্লিক করুন

প্রয়োজনীয় সনদসহ নির্ধারিত তারিখে সকাল ৮টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ অক্টোবর ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রারের বদলি তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রারের বদলি তালিকা প্রকাশ

দেশের বিভিন্ন জেলা থেকে লটারির মাধ্যমে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বদলি করা হয়েছে ১৮ জন সাব-রেজিস্ট্রারকে। ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে তাদের নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলির এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, পরে নির্বাচিতদের দক্ষতা ও কাজের চাপের ভিত্তিতে ঢাকার বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পদায়ন করা হবে।

লটারিতে নির্বাচিত ১৮ জনের মধ্যে রয়েছেন, চট্টগ্রামের ফটিকছড়ির সাব-রেজিস্ট্রার রিপন চাকমা, যশোর সদরের সাব-রেজিস্ট্রার আমিনা বেগম, মানিকগঞ্জের ঘিওরের সাব-রেজিস্ট্রার শর্মিলা আহমেদ সম্পা, মুন্সীগঞ্জ সদরের সাব-রেজিস্ট্রার আলী আজগর, টাঙ্গাইলের গোপালপুরের সাব-রেজিস্ট্রার রাজীব মজুমদার, চট্টগ্রামের বাঁশবাড়িয়ার সাব-রেজিস্ট্রার শিংমং থোয়াই এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সাব-রেজিস্ট্রার মনিষা রায়।

এছাড়া, কুমিল্লার দাউদকান্দির সাব-রেজিস্ট্রার মোহাম্মদ হানিফ, সাতক্ষীরার শ্যামনগরের সাব-রেজিস্ট্রার নাজনীন জাহান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাব-রেজিস্ট্রার এস এম আবু মুসা, পিরোজপুরের নাজিরপুরের সাব-রেজিস্ট্রার মোহাম্মদ মাসুম, নরসিংদীর মনোহরদীর সাব-রেজিস্ট্রার গোবিন্দ সাহা, কুষ্টিয়া সদরের সাব-রেজিস্ট্রার রাশেদ মল্লিক, চট্টগ্রামের সাতকানিয়ার সাব-রেজিস্ট্রার অমিত মঙ্গল চাকমা এবং চুয়াডাঙ্গা সদরের সাব-রেজিস্ট্রার অজয় কুমার সাহা লটারিতে ঢাকায় বদলির জন্য নির্বাচিত হয়েছেন।

অন্য দুজন হলেন, চাঁদপুরের চিতলমারীর সাব-রেজিস্ট্রার ফরিদা আক্তার, সাতক্ষীরা সদরের সাব-রেজিস্ট্রার অমাইক বাবু এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা।

আইনমন্ত্রী বলেন, ঢাকার জন্য নির্বাচিত ১৮ জনের মধ্যে দক্ষতা ও কাজের চাপ বিবেচনা করে বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পদায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, ঢাকার সব কার্যালয়ে কাজের চাপ এক নয়। তাই যে কর্মকর্তা যে পরিমাণ কাজের চাপ নিতে সক্ষম, সে অনুযায়ী তাকে দায়িত্ব দেওয়া হবে।

সাব-রেজিস্ট্রারদের প্রাইজ পোস্টিংয়ে বদলির উদ্যোগ প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, পাবলিক পারসেপশনে যেসব জায়গাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব জায়গায় গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই এ প্রক্রিয়া নেওয়া হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। এ উদ্যোগ একটি শুরুর প্রক্রিয়া এবং এটি চলমান থাকবে। লটারিতে নির্বাচিতদের সাধারণভাবে সার্ভিস রুল অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে। তবে দায়িত্ব নিয়ে দুর্নীতিতে জড়ালে তাকে রাখা হবে না।

বর্তমানে সারাদেশে ২৩২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত এবং ১৩৯টি পদ খালি রয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, খালি পদগুলোতে পিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে।

সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। গত ছয় মাসে এ ধরনের অভিযোগে প্রায় ১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি সতর্ক করে বলেন, এই সংকট যদি দীর্ঘায়িত হয়, তাহলে তা ব্যাপক নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে এবং অবৈধ অভিবাসনকে উসকে দিতে পারে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারপার্সন আফসানা বেগম এমপি’র নেতৃত্বে সফররত একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন হাউস অব কমন্সের সদস্য শওকত আদম এমপি এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন।

হুমায়ুন কবির বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এখন আর কেবল মানবিক উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি আঞ্চলিক নিরাপত্তা এবং অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে আরও ব্যাপক প্রভাব ফেলছে।

আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিনিধিদলের। বাস্তুচ্যুত এই জনগণের দুর্দশা লাঘবে তারা তাদের সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে টেকসই প্রত্যাবাসন এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাজ্যের পার্লামেন্ট ও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেন।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এপিপিজি’র ধারাবাহিক আগ্রহের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সুসংহতকরণ ও সংস্কার উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। তিনি যুক্তরাজ্যের পার্লামেন্ট, বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে এপিপিজি’র ভূমিকার কথা উল্লেখ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অগ্রগতি ও মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি তুলে ধরে যুক্তরাজ্যের পার্লামেন্টের সাথে আরও সম্পৃক্ততা বাড়াতে গ্রুপটির সহযোগিতা কামনা করেন।

বৈঠকে সংসদীয় সহযোগিতা ও বিনিময়, গণতান্ত্রিক সুসংহতকরণ, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা ও মানবসম্পদ উন্নয়ন এবং মানবাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে পারস্পরিক মতামত বিনিময় করেন এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে বেওয়ারিশ কুকুরের তাণ্ডব: শিশুসহ আহত ১২, আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধের উপক্রম

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


কাউখালীতে বেওয়ারিশ কুকুরের তাণ্ডব: শিশুসহ আহত ১২, আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধের উপক্রম

পিরোজপুরের কাউখালী উপজেলায় বেওয়ারিশ ও ক্ষ্যাপা কুকুরের তাণ্ডবে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিদিন কোনো না কোনো স্থানে পথচারী ও কোমলমতি শিক্ষার্থীরা কুকুরের আক্রমণের শিকার হচ্ছে। গত তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষার্থী, শিক্ষক ও বৃদ্ধসহ অন্তত ১২ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ভীতি বিরাজ করছে, যা ব্যাহত করছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন সড়ক ও অলিগলিতে বেওয়ারিশ কুকুর দলবদ্ধভাবে ঘোরাঘুরি করছে। সুযোগ পেলেই সামনে থাকা পথচারী, শিশু বা বৃদ্ধের ওপর দলবেঁধে আক্রমণ চালাচ্ছে। গত তিন দিনে কুকুরের কামড়ে আহতদের মধ্যে রয়েছেন কেউন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা স্বপ্না রানী, শিক্ষার্থী আকাশ হালদার, প্রদীপ, আব্দুল্লাহ, রাইসা, মাহিরা এবং স্থানীয় বাসিন্দা হেমায়েত উদ্দিন।
কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বীথিকা সাহা বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী আকাশকে কুকুরে কামড়ানোর পর থেকে শিশুদের মধ্যে সবসময় একটা আতঙ্ক বিরাজ করছে। কোমলমতি শিশুরা স্কুলে আসতে ভয় পাচ্ছে।
অভিভাবক ফারজানা মুনমুন উদ্বেগ প্রকাশ করে বলেন, কুকুরের আতঙ্কে সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি। এখন বাধ্য হয়ে নিজেদেরই বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে হয় এবং ছুটির পর গিয়ে নিয়ে আসতে হয়। এতে আমাদের দৈনন্দিন কর্মঘণ্টা ব্যাহত হচ্ছে। অনেক শিশু কুকুরের ভয়ে স্কুলে যেতেই চাইছে না।
উপজেলায় কুকুরের তাণ্ডব ও চিকিৎসার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার বলেন, গত তিন দিনে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুসহ বিভিন্ন বয়সের অন্তত ৯ জন পথচারী কুকুরের কামড়ের চিকিৎসা নিয়েছেন। বর্তমানে আব্দুল্লাহ নামের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আক্রান্তদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার জানান, বর্তমান পরিস্থিতিতে সকলকে সচেতন থাকতে হবে এবং বিশেষ করে শিশুদের দিকে আলাদা নজর রাখতে হবে। আমরা ইতিমধ্যে এলাকায় জলাতঙ্ক রোগের প্রতিষেধক (ভ্যাকসিন) দেওয়ার কার্যক্রম শুরু করেছি।
এদিকে উপজেলার সর্বস্তরের মানুষ ও অভিভাবকরা দ্রুত ক্ষ্যাপা ও বেওয়ারিশ কুকুরগুলো শনাক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারিসে বাংলার মসলিন পরে জাহ্নবী কাপুরের উজ্জ্বল উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


প্যারিসে বাংলার মসলিন পরে জাহ্নবী কাপুরের উজ্জ্বল উপস্থিতি

ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে গঠিত অনন্য বাংলার মসলিনের শাড়ি পরে বিশ্বমঞ্চে বাংলার তাঁতশিল্প ও কারুকার্যকে তুলে ধরলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্যারিসের আন্তর্জাতিক মঞ্চে বাংলার মসলিন ও অপ্সরা রূপে দেখা গেল এই অভিনেত্রীকে। তিনি রিয়া কাপুরের স্টাইলিং ও পোশাকের সমন্বয়ে ফ্যাশনে বৈচিত্র্য উপস্থাপন করেন।

প্যারিসে অনুষ্ঠিত বিশ্বখ্যাত ‘বিজনেস অব ফ্যাশন’ ইভেন্টে তরুণ প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুর উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে দেবীতুল্য ও মোহময়ী অবতারে ধরা দিয়ে সকলকে তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী। ফ্যাশন দুনিয়ার বিশ্ব সেরা ৫০০ প্রভাবশালী মর্যাদাপূর্ণ ব্যক্তিত্বের তালিকায় এবার স্থান পেয়েছেন তিনি। আর সেই উদযাপনের মঞ্চে ভারতীয় ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। বাংলার মসলিনের শাড়ি পরে বিশ্বমঞ্চে তাঁতশিল্প ও কারুকার্যকে তুলে ধরেন জাহ্নবী কাপুর।

অভিনেত্রীর এই রাজকীয় স্টাইলিংয়ের পেছনে ছিলেন কাপুর পরিবারের আরও এক কন্যা ডিজাইনার ও স্টাইলিস্ট রিয়া কাপুর। বিখ্যাত ব্র্যান্ড ‘পঙ্কজ এস হেরিটেজ’-এর কাস্টম ডিজাইনে নির্মিত এই পোশাকটিতে ঐতিহ্যবাহী শাড়ির আধুনিক রূপায়ণ ঘটানো হয়েছে।

শাড়িটি তৈরি করা হয়েছে ৪৬০ কাউন্টের সুতা দিয়ে, যার মধ্যে ফুটে উঠেছে মসলিনের সূক্ষ্ম কারুকাজ আর ঐতিহ্যগতভাবে ‘বাফ-ই-হাওয়া’, ‘শবনমী’ বা ‘চাঁদনি’ নামে পরিচিত। আইভরি ক্যানভাসের ওপর পোখরাজ, পান্না, গার্নেট, মুক্তা ও সোনার পুঁতির চমৎকার কারুকাজ কাঁধ থেকে হাত পর্যন্ত ছড়ানো গহনার কাজ পোশাকটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

২০২৬ সালের ‘বিজনেস অব ফ্যাশন’ তালিকায় বিশ্বজুড়ে আটটি ক্যাটাগরিতে ১০০ জন নতুন ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তালিকায় জাহ্নবী কাপুরের পাশাপাশি স্থান করে নিয়েছেন আরও দুই ভারতীয় মডেল ভাবিতা মান্ডভা ও প্রীতিশা স্বরূপ।

‘শানেল’-এর শো ওপেন করা প্রথম ভারতীয় নারী শানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভাবিতা মান্ডভা। অন্যদিকে আন্তর্জাতিক মডেল, অপারেশন্স স্মাইলের গ্লোবাল অ্যাম্বাসেডর ও আয়ুর্বেদিক বিউটি ব্র্যান্ড ‘প্রাক্তি’র প্রতিষ্ঠাতা প্রীতিশা স্বরূপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%