ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

৯ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের এই দিনে যা ঘটেছিল


৯ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের এই দিনে যা ঘটেছিল

আজকের দিন ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার। ইতিহাসের পাতায় আজকের এই দিনটি অনেক উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী হয়েছে। একনজরে আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখে নেওয়া যাক।

ঘটনাবলি

৫৭২ সালে, ইরান ও রোম সাম্রাজ্যের মধ্যে একটি তীব্র যুদ্ধ শুরু হয়।

আরও পড়ুন: ২৮ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

১৭৯১ সালে, মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের নামানুসারে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডিসি নামকরণ করা হয়।

১৮৫০ সালে, ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের ৩১তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।

১৮৮১ সালে, মিশরের জাতীয়তাবাদীরা আরব পাশার নেতৃত্বে সংগঠিত হয়।

১৯১৫ সালে, বিপ্লবী বাঘা যতীন (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়) ও তার সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন।

আরও পড়ুন: ২৪ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনাগুলো কী ছিল?

১৯২০ সালে, আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

১৯২৩ সালে, মোস্তফা কামাল আতাতুর্ক প্রজাতান্ত্রিক তুরস্কের প্রতিষ্ঠাতা হিসেবে রাজনৈতিক দল ‘রিপাবলিকান পিপল্স পার্টি’ প্রতিষ্ঠা করেন।

১৯৩৯ সালে, বার্মার জাতীয় বীর ইউ উত্তামা ঔপনিবেশিক ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে জেলের ভেতর অনশন ধর্মঘটে মৃত্যুবরণ করেন।

১৯৪৫ সালে, চীন দখলকারী জাপানি বাহিনী আত্মসমর্পণ করার পর একটি চুক্তি স্বাক্ষর করে।

আরও পড়ুন: ২৩ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনার সংকলন

১৯৪৮ সালে, গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া একটি পৃথক রাষ্ট্র হিসেবে স্বাধীনতা ঘোষণা করে।

১৯৬০ সালে, ভারত ও পাকিস্তানের মধ্যে ‘সিন্ধু নদ জল চুক্তি’ স্বাক্ষরিত হয়।

১৯৬৯ সালে, কানাডাতে অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়, যার মাধ্যমে ফরাসি ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়।

১৯৭০ সালে, একটি ব্রিটিশ বিমান পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন দ্বারা হাইজ্যাক করা হয় এবং বিমানটি জর্ডানের ডাওজন ফিল্ডে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ১৯ অক্টোবর: ইতিহাসের নানা দিকের উল্লেখযোগ্য ঘটনা

১৯৯১ সালে, তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৯৩ সালে, প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন (পিএলও) আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে।

২০০৫ সালে, মিশরের প্রথম বহুদলীয় রাষ্ট্রপতি নির্বাচনে হোসনি মুবারককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

জন্ম

আরও পড়ুন: ১৭ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ

২১৪ সালে, আউরেলিয়ান, রোমান সম্রাট।

৩৮৪ সালে, হ্নোরিউস, রোমান সম্রাট।

১৭৩৭ সালে, লুইগি গ্যালভানি, একজন ইতালীয় চিকিৎসক, পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী এবং দার্শনিক।

১৭৫৪ সালে, উইলিয়াম ব্লিঘ, ইংরেজ অ্যাডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্সের ৪র্থ গভর্নর।

আরও পড়ুন: ১৩ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

১৮২৮ সালে, ল্যেভ তল্‌স্তোয়, খ্যাতিমান রুশ লেখক ছিলেন।

১৮৫০ সালে, ‘ভারতেন্দু’ হরিশ্চন্দ্র, আধুনিক হিন্দি সাহিত্যের জনক কবি ও নাট্যকার।

১৮৭২ সালে, সরলা দেবী চৌধুরানি, বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী ও ভারতের এলাহাবাদে প্রথম মহিলা সংগঠন ভারত স্ত্রী মহামণ্ডলের প্রতিষ্ঠাত্রী।

১৮৭৮ সালে, দ্বিজেন্দ্রনাথ মৈত্র, প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী।

১৮৮২ সালে, অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক।

১৮৯৯ সালে, ভিক্টোরিয়া ফেড্রিকা দ্য মারিশলার ই দ্য বোরবন, স্প্যানিশ রাজা ১ম জুয়ান কার্লোসের নাতনী।

১৯০০ সালে, জেমস হিল্টন, ইংরেজ ঔপন্যাসিক।

১৯১৫ সালে, সুরেশচন্দ্র চক্রবর্তী, ভারতীয় বাঙালি সংগীতজ্ঞ ও গায়ক।

১৯২০ সালে, সন্তোষকুমার ঘোষ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক।

১৯২১ সালে, পলান সরকার, একুশে পদক বিজয়ী বাংলাদেশি সমাজকর্মী।

১৯২২ সালে, হ্যান্স গেয়র্গ ডেমেল্ট, একজন জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী, যিনি নোবেল পুরস্কার অর্জন করেন।

১৯২৩ সালে, ড্যানিয়েল কার্লটন গ্যাজডুসেক, হাঙ্গেরিয়ান-স্লোভাক-মার্কিন চিকিৎসক, চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

১৯২৩ সালে, ক্লিফ রবার্টসন, একজন মার্কিন অভিনেতা।

১৯২৪ সালে, সিলভিয়া মাইলস, মার্কিন অভিনেত্রী।

১৯২৬ সালে, ইউসুফ কারযাভী, একজন মিশরীয় ইসলামি পণ্ডিত।

১৯৩৪ সালে, নিকোলাস লিভারপুল, ডোমিনিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।

১৯৪১ সালে, ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিউটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।

১৯৪৯ সালে, সুসিলো বামবাং ইয়ুধনো, ইন্দোনেশিয়ার বিশিষ্ট রাজনীতিবিদ।

১৯৬০ সালে, হিউ গ্র্যান্ট, একজন ইংরেজ অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।

১৯৬৬ সালে, অ্যাডাম স্যান্ডলার, একজন আমেরিকান অভিনেতা, কৌতুক অভিনেতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা এবং গায়ক।

১৯৬৭ সালে, অক্ষয় কুমার, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব।

১৯৮৩ সালে, ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।

১৯৭৬ সালে, এমা দ্য কোন, একজন ফরাসি সিনেমা অভিনেত্রী।

১৯৮০ সালে, মিশেল উইলিয়ামস, আমেরিকান অভিনেত্রী।

১৯৮৩ সালে, ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।

১৯৮৭ সালে, জোসোয়া হের্ডম্যান, ইংলিশ অভিনেতা।

১৯৮০ সালে, মিশেল উইলিয়ামস, একজন মার্কিন অভিনেত্রী।

১৯৮৫ সালে, লুকা মদরিচ, একজন ক্রোয়েশীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।

১৯৮৭ সালে, আফ্রোজ্যাক, একজন ওলন্দাজ ডিজে, রেকর্ড প্রযোজক এবং স্পিজকেনিসের রিমিক্সার।

১৯৮৭ সালে, আহমেদ এলমোহামাদি, একজন মিশরীয় পেশাদার ফুটবলার।

১৯৮৭ সালে, নিকোল অ্যানিস্টন, একজন আমেরিকান পর্নোগ্রাফিক চলচ্চিত্র অভিনয়শিল্পী, মডেল, স্ট্রিপার এবং অভিনেত্রী।

১৯৮৮ সালে, ম্যানুয়েলা আরবেলায়েজ, কলাম্বিয়ান মডেল।

১৯৮৮ সালে, দানিয়ালো ডি আম্ব্রোসিও, ইতালীয় ফুটবলার।

১৯৯১ সালে, ওস্কার দোস সান্তোস জুনিয়র, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।

১৯৯১ সালে, দানিলো পেরেইরা, বিসাউয়ান-পর্তুগিজ ফুটবলার।

১৯৯৯ সালে, অঞ্জন সাহা- তন্ময়, বাংলাদেশি কারাতে খেলোয়াড়।

মৃত্যু

১০৮৭ সালে, প্রথম উইলিয়াম, ইংরেজ রাজবংশের প্রতিষ্ঠাতা।

১৪৩৮ সালে, এডওয়ার্ড, পর্তুগালের রাজা।

১৪৮৭ সালে, চ্যেংগুয়া, চীনের সম্রাট।

১৫৬৯ সালে, পিটার ব্রুয়েগেল এল্ডার, ডাচ চিত্রশিল্পী।

১৮৯১ সালে, জুলস গ্রেভয়, ফরাসি রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।

১৮৯৮ সালে, স্টেফানে মালার্মের, ফরাসি কবি ও সমালোচক।

১৯০১ সালে, অঁরি দ্য ত্যুল্যুজ্‌-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।

১৯৩৯ সালে, ইউ উত্তামা, বার্মার জাতীয় বীর।

১৯৪১ সালে, হ্যান্স স্পেম্যান, একজন জার্মান ভ্রূণ বিজ্ঞানী এবং চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।

১৯৬৩ সালে, রাধাকুমুদ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব।

১৯৬৮ সালে, অশোক বড়ুয়া, বাঙালি লেখক।

১৯৭৬ সালে, মাও সে তুং, চীনের কমিউনিস্ট পার্টির নেতা।

১৯৭৮ সালে, অধ্যাপক বীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট অর্থনীতিবিদ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য।

১৯৭৮ সালে, জ্যাক এল. ওয়ার্নার, একজন কানাডীয়-মার্কিন চলচ্চিত্র নির্বাহী।

১৯৮১ সালে, জাক লাকঁ, একজন ফরাসি মনোসমীক্ষক ও মনোরোগ চিকিৎসক।

১৯৮৪ সালে, চেক সঙ্গীত রচয়িতা আকাশবাণীর সিগনচার টিউন স্রষ্টা ওয়াল্টার কফম্যান।

১৯৮৫ সালে, পল জন ফ্লোরি, আমেরিকান রসায়নবিদ এবং প্রকৌশলী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৮৯ সালে, রাধারাণী দেবী, বাঙালি মহিলা কবি।

১৯৯৭ সালে, বার্গেস মেরেডিথ, আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।

১৯৯৮ সালে, লুচো বাত্তিস্তি, একজন ইতালীয় গায়ক-গীতিকার।

২০০১ সালে, আহমদ শাহ মাসউদ, আফগানিস্তানের অস্থায়ী সরকারের প্রধান বোরহান উদ্দীনের প্রতিরক্ষামন্ত্রী।

২০০৩ সালে, এডওয়ার্ড টেলার, হাঙ্গেরীতে জন্মগ্রহণকারী বিশিষ্ট আমেরিকান পরমাণু পদার্থবিদ।

২০১২ সালে, ভার্গিস কুরিয়েন, ভারতে দুগ্ধ উৎপাদনে শ্বেত বিপ্লবের জনক।

২০১৪ সালে, ফিরোজা বেগম, প্রথিতযশা নজরুলসঙ্গীত শিল্পী, যিনি সমগ্র ভারতীয় উপমহাদেশে নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের স্বর্ণের দাম: ৯ সেপ্টেম্বর কত টাকায় বিক্রি হচ্ছে?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


আজকের স্বর্ণের দাম: ৯ সেপ্টেম্বর কত টাকায় বিক্রি হচ্ছে?

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন মূল্য ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। নতুন দাম কার্যকর হয়েছে সেদিন সকাল ১০টা থেকে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) নির্ধারিত দামেই বিক্রি হবে স্বর্ণ।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমানোর কারণে এই দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের গহনার প্রতি ভরি দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।

এছাড়া, ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েত-বাহরাইনের তেলবাহী ট্যাংকারে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


কুয়েত-বাহরাইনের তেলবাহী ট্যাংকারে হামলার হুমকি ইরানের

ইরানের নৌবাহিনী কুয়েত ও বাহরাইনের বন্দরে অবস্থানরত তেলবাহী জাহাজগুলোর প্রতি প্রতিশোধমূলক হামলার হুমকি প্রদান করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এই তথ্য প্রকাশ করেছে।

ইরানি নৌবাহিনী জানায়, মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হুমকি দেওয়া হয়েছে, যা ইরানের কয়েকটি তেলবাহী জাহাজে আঘাত হেনেছে।

কুয়েত ও বাহরাইনের বন্দরে নোঙর করা সব তেলবাহী জাহাজের নাবিক ও কর্মীদের অবিলম্বে জাহাজ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, এসব জাহাজ ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

ইরানের অভিযোগ, কুয়েত ও বাহরাইন তাদের ভূখণ্ডে মার্কিন সেনাদের ঘাঁটি ও উপস্থিতি থাকার সুযোগ করে দিয়েছে এবং ইরানি জাহাজে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে।

মঙ্গলবার ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, পারস্য উপসাগরের খারগ দ্বীপের নিকটে একটি ছোট ইরানি তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দ্বীপটির নোঙর এলাকার কাছাকাছি প্রায় চার নটিক্যাল মাইল দূরে এই হামলা সংঘটিত হয়েছে বলে জানা যায়।

তবে এই হামলায় কোনো হতাহত হয়নি দাবি করা হয়েছে। পরে জাহাজটির নাবিক ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এছাড়া, ইরানের দক্ষিণাঞ্চলীয় জাস্ক উপকূলের কাছে দ্বিতীয় একটি ইরানি তেলবাহী জাহাজেও মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে আইআরআইবি জানিয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন তীব্র আকার ধারণ করেছে, তখনই এসব ঘটনা ঘটেছে। এর আগে জুনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল, যা বৃহত্তর শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


আজকের নামাজের সময়সূচি

আজ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩, ২৬ রবিউল আউয়াল ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ উল্লেখ করা হলো—

জোহরের নামাজের সময় শুরু হবে দুপুর ১১টা ৫৯ মিনিটে।

 

আসরের নামাজের সময় শুরু হবে ৪টা ২৩ মিনিটে।

মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে ৬টা ১২ মিনিটে।

এশার নামাজের সময় শুরু হবে ৭টা ২৬ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৪টা ৩০ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ৪১ মিনিটে।

 

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে এক শিক্ষার্থী হারিয়েছেন জরুরী কাগজপত্র, ফিরিয়ে দেওয়ার অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৯ এম


সিলেটে এক শিক্ষার্থী হারিয়েছেন জরুরী কাগজপত্র, ফিরিয়ে দেওয়ার অনুরোধ

সিলেটে শুভেচ্ছা দাশ তিন্নি নামের একটি শিক্ষার্থী সিলেট নগরীর শাজলশাহ মেডিকেল রোড থেকে বাসায় ফেরার পথে গত ০২ সেপ্টেম্বর ২০২৬ইং এসএসটি পরীক্ষার মূল রেজিষ্ট্রেশন কার্ড হারিয়েছেন রেজি নং ২৩১৬৭২৪৯৫২। জরুরী কাজপত্র হারিয়ে যাওয়াতে তিনি সিলেট কতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেছেন যার নং ৬৬২। তিনি সকলে নিকট অনুরোধ জানিয়েছেন যদি কোন হৃদয় বান ব্যক্তি পেয়ে থাকেন তার বাসার ঠিকানা: পশ্চিম কাজল শাহ ওয়ার্ড ৩ সিলেট সদর (কতোয়ালি থানা) ও উক্ত মোবাইল নাম্বার ০১৭২-২১৭১১০৬ যোগাযোগ করার জন্য।

 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%