ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা আগামী মাসে শুরু


রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা আগামী মাসে শুরু

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : আগামী ২৯ অক্টোবর ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৬’। 

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন আয়োজকেরা। এতে সভাপতিত্ব করেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ। 

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

টোয়াব আয়োজিত এবারের মেলার টাইটেল স্পনসর ইউএস-বাংলা এয়ারলাইন্স। পর্যটন খাতের বিকাশ, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই মেলার মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান। 

এবারের মেলায় পর্যটন খাতের ২০০টির বেশি বুথ ও স্টল থাকবে। এতে ২২০টির বেশি এক্সিবিটর, ২৫০ জনের বেশি কোয়ালিফায়েড বায়ার এবং আড়াই হাজারের বেশি ট্রেড ভিজিটর অংশ নেবেন। 

মেলায় ৬০ হাজারের বেশি দর্শনার্থী সমাগম হবে বলে আশা করছেন তারা। চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটররা অংশ নেবে। 

তারা আরও জানান, এবারের মেলায় নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। পাশাপাশি তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ আরও বিভিন্ন দেশের পর্যটন প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি অংশ নেবে বলে জানিয়েছে আয়োজকেরা।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

মেলায় সার্বিক সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। 

এ ছাড়া প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। পিআর পার্টনার ওপাস কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলজি পার্টনার এম৩৬০ আইসিটি এবং ট্রান্সপোর্ট পার্টনার কনভয় সার্ভিস।

আয়োজকেরা বলছেন, ১৩ বারের বেশি সফল আয়োজনের মধ্য দিয়ে বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন বাজার হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। ক্রেতা ও বিক্রেতাদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যটন সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ মেলা। 

বিটিটিএফ ২০২৬-এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোর আন্তর্জাতিক প্রচার আরও বাড়বে, নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হবে এবং বৈশ্বিক পর্যটন বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করছেন তারা।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে ব্যাপক বৃক্ষরোপণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৭ এম


প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে ব্যাপক বৃক্ষরোপণ শুরু

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঠাকুরগাঁওয়ে আখচাষের পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) উদ্যোগে ‘আখের সঙ্গে সবুজের বন্ধন’ প্রত্যয়ে ঠাকুরগাঁও সুগার মিল গেটসংলগ্ন পাইকপাড়া ও চিলারং এলাকায় আখ রোপণ কর্মসূচির উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। 

মো. শামছুজ্জামান সুরুজ আজ এ কর্মসূচির উদ্বোধন করেন। 

উদ্বোধনকালে বিএসএফআইসি চেয়ারম্যান কৃষকদের নিজ নিজ বাড়ির আঙিনা, জমির আইল ও আশপাশের খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান।

বিএসএফআইসি চেয়ারম্যান মো.শামছুজ্জামান বলেন, ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে দেশের বৃক্ষাচ্ছাদন বৃদ্ধি, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কার্বন শোষণ বাড়ানোর পাশাপাশি বায়ুর মান ও পরিবেশের ভারসাম্য উন্নত করা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শহর, গ্রাম, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, উপকূলীয় এলাকা, চর ও সরকারি বনভূমিসহ বিভিন্ন স্থানে সবুজায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্যা, খরা ও অন্যান্য পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় বৃক্ষ ও জলাধারভিত্তিক পরিবেশ গড়ে তোলার পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে জাতীয় সবুজ আন্দোলন গড়ে তোলাই আমাদের  লক্ষ্য।

তিনি বলেন, একটি চারা আজ ছোট হলেও সময়ের সঙ্গে সেটিই ছায়া, অক্সিজেন ও জীববৈচিত্র্যের আশ্রয় হয়ে উঠবে। তাই প্রতিটি বাড়ির আঙিনা থেকে কৃষকের জমির আইল—সবখানেই গাছ লাগাতে হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে আখের মাঠে শুরু হওয়া এই সবুজায়ন একদিন পুরো ঠাকুরগাঁওয়ে ছড়িয়ে পড়বে এবং আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর, নির্মল ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএসএফআইসি সূত্র জানায়, কর্মসূচির আওতায় প্রতিটি চিনিকলে ১ হাজার করে গাছ রোপণ করা হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৫টি চিনিকলে মোট ১৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
 
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ শুধু গাছ লাগানোর কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। একই সঙ্গে বিএনপির ইশতেহারে ঘোষিত ২৫ কোটি চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে আখের সঙ্গে সাথী ফসল হিসেবে তুলা চাষে অংশ নেওয়া চিলারং গ্রামের কৃষক মো. ফয়েজ উদ্দিন বলেন, আখের জমিতে সাথী ফসল চাষ কৃষকের বাড়তি আয়ের সুযোগ তৈরি করে। পাশাপাশি জমির চারপাশে গাছ লাগালে পরিবেশও সুন্দর হয়।

আরাজী পাইকপাড়া গ্রামের কৃষক মো. আফজাল হোসেন বলেন, কৃষকের মাঠ শুধু ফসল উৎপাদনের জায়গা নয়, দেশের সবুজ ভবিষ্যৎ তৈরিরও অংশ। তাই আখচাষের পাশাপাশি বৃক্ষরোপণেও সবাইকে এগিয়ে আসতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৮ এম


নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১০ হাজার মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

আজ সোমবার দুপুরে ঢাকায় নেপাল দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর হাতে সহায়তার চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বলেন, নেপালের এই দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশের মানবিক দায়িত্ব। বিপদগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে এ সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সংহতির নিদর্শন।

সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম এবং তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস. এম. হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তহবিল সংগ্রহ বিভাগের উদ্যোগে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আঞ্চলিক বেতার কেন্দ্র পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১১ এম


আঞ্চলিক বেতার কেন্দ্র পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং

বান্দরবান, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং বাংলাদেশ বেতার বান্দরবান আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

আজ সোমবার সকালে তিনি কেন্দ্রের কর্মকর্তাগণের সঙ্গে এ সভা করেন।

এ সময় বাংলাদেশ বেতার কেন্দ্রের কর্মকর্তাগণ বান্দরবান থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন।

চেয়ারম্যান মাম্যাচিং স্মৃতিচারণ করে বলেন, ২০০৬ সালের ১১ অক্টোবর বান্দরবান বেতার কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ৩ বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সাথে বান্দরবান বেতার কেন্দ্র পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. রফিকুল ইসলাম, আঞ্চলিক প্রকৌশলী কল্যাণ কুমার সরকার, সহকারী পরিচালক জ্যোতির্ময় গোলদার ও সহকারী বার্তা নিয়ন্ত্রক অনুদেব চাকমাসহ বেতারের বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং সবার আগে বাংলাদেশ শীর্ষক একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর নির্যাতনে নিহত মুক্তার এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন চন্দ্র পাল

আন্তর্জাতিক ডেস্ক

আবিদ ইসলাম আশিক বাকেরগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১২ এম


স্বামীর নির্যাতনে নিহত মুক্তার এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন চন্দ্র পাল

পারিবারিক কলহের জেরে স্বামী সোহেল সিকদারের পৈশাচিক নির্যাতনের শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারানো বরিশালের বাকেরগঞ্জের মেয়ে জান্নাতুল মাওয়া মুক্তা আক্তারের দুই এতিম শিশু সন্তান সাফওয়ান ও তাসফিয়ার পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।

মর্মান্তিক এই হত্যাকাণ্ডের খবর পেয়ে তিনি সোমবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের পশ্চিম সরসী গ্রামে নিহতের বাবার বাড়িতে ছুটে যান। তার সঙ্গে ছিলেন শরশী পুলিশ ক্যাম্প ইনচার্জ ওসি আবদুস সালাম, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপু।

সেখানে পৌঁছে তিনি নিহতের বুকফাটা কান্নায় ভেঙে পড়া মুক্তার মা এবং অনাথ দুই শিশু সন্তান—সাফওয়ান (৫) ও তাসফিয়া (৪)-কে জড়িয়ে ধরে সমবেদনা জানান। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই শিশু সন্তানের জন্য খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় মুক্তার অবুঝ দুই শিশু ডুকরে কেঁদে উঠে বলে, "বাবাই আমাদের মাকে মেরে ফেলেছে।" অবোধ শিশুদের এই করুণ আর্তি ও স্বজনদের আহাজারিতে সে সময় পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, মেয়েটিকে মিথ্যা অপবাদ ও যৌতুকের লোভে অন্যায়ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আসামি যেন কোনো অবস্থাতেই আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায় সেজন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিহত মুক্তার পরিবারের পাশে থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে সোহেল তাঁর স্ত্রী মুক্তাকে অমানুষিক নির্যাতন করে। নির্যাতনের সেই লোমহর্ষক ভিডিও ধারণ করে মুক্তার ভাই তারেক হাওলাদারের মোবাইলে পাঠিয়ে দেখে নেওয়ার হুমকি দেন ঘাতক সোহেল। তারেক তাঁর বোনকে না মারার জন্য আকুতি জানালেও শেষ রক্ষা হয়নি; মারধরের একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মুক্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%