ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ঈদগাঁওয়ে বেপরোয়া বালু উত্তোলনে প্রশাসনের হানা, ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার জব্দ


ঈদগাঁওয়ে বেপরোয়া বালু উত্তোলনে প্রশাসনের হানা, ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার জব্দ

নাসি খালে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অভিযান; মালিকানা অস্বীকার অভিযুক্তের
কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ঈদগাঁও বাসস্টেশনের ব্রিকফিল্ডসংলগ্ন নাসি খালে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, নাসি খালে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স মিতু আনু মিয়া সিকদারের ছেলে হুমায়ুন করিম সিকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। তবে অভিযানের সময় হুমায়ুন করিম সিকদার দাবি করেন, জব্দ করা ড্রেজার মেশিনটি তাঁর নয়।
স্থানীয়দের মতে, খাল ও নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীভাঙন, তীরবর্তী বসতভিটা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শুধু জরিমানা নয়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তি, অর্থের জোগানদাতা এবং ড্রেজার মেশিনের প্রকৃত মালিকানা শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
অভিযানকালে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এখন প্রশ্ন—৫০ হাজার টাকা জরিমানার পরই কি অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে, নাকি এর নেপথ্যে থাকা প্রকৃত মালিক ও পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনা হবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠির পিপি হায়দার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


ঝালকাঠির পিপি হায়দার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

২০০৭ সালের ১১ এপ্রিল ঝালকাঠি জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট হায়দার হোসাইন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী বেল্লাল হোসেন (৪০) সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছেন। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি বেল্লাল হোসেনসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

হায়দার হোসেন ২০০৭ সালের ১১ এপ্রিল এশার নামাজ শেষে ঝালকাঠির গোরস্থান মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার পরদিন নিহতের ছেলে মো. তারেক ইবনে হায়দার ঝালকাঠি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হালিম এই মামলায় রায় প্রদান করেন। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হাইকোর্টে রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। এছাড়া বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে তিন আসামি আপিল ও এক আসামি জেল আপিল করেন। হাইকোর্ট ডেথ রেফারেন্স মঞ্জুর করে আসামিদের আপিল খারিজ করে রায় দেন।

হাইকোর্ট ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলার পিপি অ্যাডভোকেট হায়দার হোসেন হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০২০ সালের ১ মার্চ এই রায় দেওয়া হয়।

বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি শাহেদ নুরুদ্দীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এই রায় প্রদান করে।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে মুরাদ হোসেন, আবু শাহাদাত মো. তানভীর ওরফে মেহেদি, আমিনুল ওরফে আমির হোসেন, মো. বিল্লাল হোসেন এবং সমীর হোসেন ভূঁইয়া রয়েছেন। পাঁচ আসামির মধ্যে বিল্লাল হোসেন পলাতক ছিল।

সোমবার ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে আত্মসমর্পণ করে বেল্লাল হোসেন। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পিপি অ্যাডভোকেট আক্কাস শিকদার তথ্যটি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনের হুথিবিরোধী লড়াইয়ে বড় শক্তি হয়ে ওঠা ‘জায়ান্টস ব্রিগেড’ কারা?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


ইয়েমেনের হুথিবিরোধী লড়াইয়ে বড় শক্তি হয়ে ওঠা ‘জায়ান্টস ব্রিগেড’ কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জায়ান্টস ব্রিগেড’। এই ব্রিগেড বাব আল-মান্দেব প্রণালীর আশেপাশে হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করে আসছে। যদিও আনুষ্ঠানিকভাবে ইয়েমেনের নিয়মিত সামরিক বাহিনীর অংশ নয়, তবুও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও আঞ্চলিক শক্তির সহায়তায় গড়ে ওঠা এই বাহিনীর উত্থান এবং তাদের রাজনৈতিক অবস্থান ইয়েমেনের যুদ্ধকে আরও জটিল করে তুলেছে।

ইয়েমেনের এই প্রভাবশালী বাহিনী এবং দেশটির চলমান সংঘাতের বিভিন্ন দিক নিয়ে সম্প্রতি একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই।

প্রতিবেদনে হুথিদের উত্থান এবং জায়ান্টস ব্রিগেডের জন্ম প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে, ১৯৯০-এর দশকে উত্তর ইয়েমেনে হুথি আন্দোলন গড়ে ওঠে। মূলত শিয়া ইসলামের একটি শাখা ‘জায়েদী ইসলাম’কে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই আন্দোলনের বিরুদ্ধে শুরু থেকেই ইরানের সাথে যোগসাজশ এবং শতাব্দী প্রাচীন জায়েদী ইমামতের মতো ধর্মীয় শাসনব্যবস্থা পুনরুদ্ধারের চেষ্টার অভিযোগ রয়েছে।

সরকারের সাথে দীর্ঘ সংঘাতের পর ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর সহায়তায় রাজধানী সানা দখল করে নেয় হুথিরা। এরপর ২০১৫ সালের শুরুর দিকে তারা দক্ষিণের এডেনের দিকে অগ্রসর হতে থাকে। ঠিক সেই বিশৃঙ্খল ও সংকটময় মুহূর্তে হুথিদের প্রতিহত করার লড়াইয়ে জন্ম নেয় জায়ান্টস ব্রিগেড।

জায়ান্টস ব্রিগেড আসলে কারা এবং তাদের নেতৃত্ব? মূলত ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর সালাফি যোদ্ধাদের নিয়ে এই ব্রিগেড গঠিত হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন আবদ রহমান আবু জারা আল-মুহারামি, যিনি হুথিদের শক্তঘাঁটি সাদায় অবস্থিত দারুল হাদিস মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন। যুদ্ধের আগে তার কোনো সামরিক অভিজ্ঞতা না থাকলেও আমিরাতের অস্ত্র প্রশিক্ষণ ও অর্থায়নে তার যোদ্ধারা ইয়েমেনের অন্যতম প্রধান হুথিবিরোধী শক্তিতে পরিণত হন।

২০১৭ সালের মধ্যে এই বাহিনী পশ্চিম উপকূলে অভিযান চালিয়ে হুথিদের কাছ থেকে বড় এলাকা দখল করে নেয়। পরবর্তীতে ২০১৮ সালে লোহিত সাগরের কৌশলগত বন্দর হোদায়দার উপকণ্ঠে পৌঁছালেও জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া চুক্তির কারণে তাদের অগ্রগতি থেমে যায়। এরপর ২০২২ সালে শাবওয়ায় মোতায়েন হয়ে তারা মারিবের দিকে অগ্রসর হয়।

কার জন্য যুদ্ধ করছে জায়ান্টস ব্রিগেড? মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিরুদ্ধে লড়াই করার জন্য একাধিক বাহিনী গড়ে উঠলে ও আঞ্চলিক জোট ও রাজনৈতিক উচ্চাভিলাষের কারণে হুথিবিরোধী শিবির সবসময় বিভক্ত ছিল।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে একই জোটে থাকলেও তারা মাটিতে আলাদা বাহিনীকে সমর্থন দিত। সৌদি আরব সরকারের পক্ষে থাকলেও আমিরাত দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের’ (এসটিসি) সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে।

জায়ান্টস ব্রিগেড ধীরে ধীরে দক্ষিণাঞ্চলীয় এই শিবিরের অংশ হয়ে ওঠে। তবে ২০২৬ সালের জানুয়ারি মাসে বড় ধরনের পরিবর্তন আসে, যখন সৌদি আরব হস্তক্ষেপ করে বিচ্ছিন্নতাবাদীদের এডেনের নিয়ন্ত্রণ ছাড়তে বাধ্য করে। এর মাধ্যমে হুথিবিরোধী শিবির অনেকটা সৌদি প্রভাবের অধীনে আসে।

অক্টোবরে সরকারি বাহিনীর সাথে মিলে এই বাহিনী ‘অপারেশন ইয়েমেন্স ডন’ নামে একটি বড় আক্রমণ শুরু করে। পশ্চিম উপকূলে তারা কিছু সামরিক সাফল্য পেলেও কৌশলগত শহর তায়েজের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সেখানে হুথিরা শহরটির একটি গুরুত্বপূর্ণ রুট দখল করে অবরুদ্ধ করে রেখেছে, যেখানে আট লাখেরও বেশি মানুষ আটকা পড়ে রয়েছে।

বিশ্লেষকদের মতে, জায়ান্টস ব্রিগেডের মতো শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও ইয়েমেনে কোনো পক্ষই এককভাবে বিজয়ের কাছাকাছি নেই। একই সাথে এটি হুথিবিরোধী শিবিরের অভ্যন্তরীণ অনৈক্য এবং রাজনৈতিক মতপার্থক্যকে স্পষ্ট করে তোলে, যা আগামী দিনে ইয়েমেনের যুদ্ধ ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক সজিব উদ্দিনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


ফটিকছড়িতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক সজিব উদ্দিনের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে আহত যুবক সজিব উদ্দিন (২০) মারা গেছেন। এ ঘটনায় রাকিব নামের অপর এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে সোমবার (২ নভেম্বর) সকালে, ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো ইসলামপুর এলাকায়।

মৃত সজিব বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীরের ছেলে। আহত রাকিব সজিবের বন্ধু হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে সজিব ও রাকিব মোটরসাইকেল নিয়ে ফটিকছড়ি সদরের দিকে রওনা হন। হেঁয়াকো ইসলামপুর এলাকায় এসে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় সজিব ও রাকিব দুজনেই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু ঘটে। বর্তমানে রাকিবও ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, মিনি ট্রাকের চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগদল ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক তুহীন রানা শামীমের নেতৃত্বে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা, মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


জগদল ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক তুহীন রানা শামীমের নেতৃত্বে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা, মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ

তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া এবং ইউনিয়নের বিভিন্ন গ্রামের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করছেন জগদল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল হক ও সাধারণ সম্পাদক তুহীন রানা শামীমের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করে যাচ্ছেন।

ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার খোঁজখবর রাখার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। কোনো গ্রামের মানুষ সমস্যার কথা জানালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তা সমাধানে এগিয়ে আসার গুরুত্ব দিচ্ছেন স্থানীয় নেতৃবৃন্দ।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ভূমিকা রাখার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%