ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ম্যাচ বর্জনের পরিকল্পনার খবর উড়িয়ে দিলেন বাবর


ম্যাচ বর্জনের পরিকল্পনার খবর উড়িয়ে দিলেন বাবর

লর্ডস টেস্টের প্রথম দিনে লাঞ্চের পর মাঠে না নামার পরিকল্পনা পাকিস্তান দল করেছিল, এমন খবরকে অধিনায়ক বাবর আজম সরাসরি নাকচ করেছেন। এই গুঞ্জনটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার প্রচারের পর ছড়িয়েছে, যা স্কাই স্পোর্টসে সম্প্রচারিত হয়েছিল।

লর্ডস টেস্ট শেষে বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ অনুষ্ঠানে বাবরকে এই বিষয়ে প্রশ্ন করেন ধারাভাষ্যকার ইসা গুহ। পাকিস্তান অধিনায়ক বিস্ময় প্রকাশ করে জানান, "এমন কোনো পরিকল্পনার কথা তিনি জানেন না।"

ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিমের সাক্ষাৎকার গ্রহণ করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল আথারটন। লর্ডস টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতিতে প্রচারিত ১৮ মিনিটের ওই সাক্ষাৎকারে ইমরানের স্বাস্থ্য, চিকিৎসা ও কারাবন্দি জীবন নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

প্রতিবেদন অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাক্ষাৎকারটি প্রচারে আপত্তি জানিয়েছিল। এর ফলস্বরূপ, কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে পাকিস্তান দল লাঞ্চের পর মাঠে না নামার বিষয়ে চিন্তা করছিল। এমনকি পরবর্তী টেস্ট বর্জনের বিষয়েও আলোচনা হয়েছে বলে দাবি করা হয়।

তবে এসব খবরের সত্যতা নিশ্চিত হয়নি। বাবরের পূর্বে পাকিস্তানের কোচ সারফরাজ আহমেদও এমন কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছেন।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। দুর্নীতির অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া এই সাবেক প্রধানমন্ত্রী অভিযোগগুলো অস্বীকার করে আসছেন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার ও দল।

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সোমবার দুপুর ১২টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভুঁঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মাহবুবুল আলম রকিব, আবু রায়হান রূপন এবং জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন।

উদ্বোধনী দিনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী নজরুল সংগীত, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং শিল্পী শ্যামলী মালাকার আবৃত্তি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


শেরপুরে ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সেমিনার অনুষ্ঠিত

শেরপুরে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে ‘ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩’-এর আলোকে শুল্ক সহায়তা বিষয়ে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা নিয়ে মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এই সেমিনারটি মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য নীতি বিভাগের সদস্য মো. আব্দুল গফুর (যুগ্ম সচিব)।

সেমিনারের সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেন।

আলোচক হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য প্রতিবিধান বিভাগের উপপ্রধান মো. আব্দুল লতিফ, উপপ্রধান মাহমুদুল হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সফিকুল ইসলাম এবং যুগ্মপ্রধান মো. রায়হান ওবায়দুল্লাহ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—চেম্বার পরিচালক মহিউদ্দিন আহমেদ মামুন, শেখ শোভন, শুভ্র সাহা বাবন, মো. আরিফুল কবির আপেল, খুরশিদ আলম মিঠু, মো. রফিকুল ইসলাম, শ্রী গোপাল চন্দ্র সাহা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মো. শওকত হোসেন প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন স্তরের শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে নজরুল বর্ষ ২০২৬-এর উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


গৌরীপুরে নজরুল বর্ষ ২০২৬-এর উদ্বোধন
ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি, গৌরীপুরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আফিয়া আমীন পাপ্পা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন মিতালী। কবিতা আবৃত্তি করেন নূরে তাসফিয়া ইসলাম প্রভা। নজরুলসংগীত পরিবেশন করেন অর্পা, ঐশি, হ্যাপি, সুবর্ণা, সূচী, নাদীয়া ও জাফরিন। তবলায় ছিলেন অনিল দাস।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনি হামিদ এবং পরিচালনায় ছিলেন এম এ হাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

বাংলাদেশের মানুষ কখনো স্বৈরাচার সমর্থন করেনি : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


বাংলাদেশের মানুষ কখনো স্বৈরাচার সমর্থন করেনি : স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকের সময় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, গণতান্ত্রিক রূপান্তর এবং আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সক্রিয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেন, বাংলাদেশের জনগণ চিরকাল গণতন্ত্রের প্রতি আকৃষ্ট এবং তারা গণতন্ত্রের মহান আদর্শ রক্ষায় বারবার জীবন উৎসর্গ করতে পিছপা হননি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের মানুষ নিজেদের অধিকার অর্জন ও সুশাসন প্রতিষ্ঠায় আত্মত্যাগে দ্বিধা করেনি। ইতিহাস প্রমাণ করে, এ দেশের সাধারণ মানুষ কখনোই কোনো স্বৈরাচারী শাসনকে মেনে নেয়নি বা সমর্থন করেনি।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম অবাধ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, বর্তমানে এই সংসদ জনগণের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন ঘটিয়ে দায়িত্ব পালন করছে।

বৈঠকে আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ধারাবাহিকতাকে সাধুবাদ জানিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে এদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি মন্তব্য করেন যে, প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, একটি শক্তিশালী ও কার্যকরী সংসদীয় ব্যবস্থা চালুর মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ফেরানো সম্ভব।

বৈঠকের সময় উভয়পক্ষ জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন ও সাধারণ পরিষদে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধের সফল নিষ্পত্তি এবং সংসদীয় কূটনীতির গুরুত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইপিইউ প্রতিনিধিদলের সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%