০৭:৫৮ এম
মার্কিন সরকার ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনা করা ব্যক্তিদের কণ্ঠরোধ করতে অসাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করছে বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক। ট্রাম্প প্রশাসনের উদ্যোগের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে ইসরাইলের কর্মকাণ্ডের প্রতিবাদকারীদের নির্বাসনের চেষ্টা নিয়ে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: বিল গেটসের ৭১তম জন্মদিনে দানের ঘোষণা, সম্পদের প্রায় সবটাই মানবকল্যাণে
শুক্রবার, বিচারক নোয়েল ওয়াইজ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র পত্রিকা ‘দ্য স্ট্যানফোর্ড ডেইলি’-র পক্ষে একটি রায় প্রদান করেন। পত্রিকাটি জানিয়েছে যে, নির্বাসনের ভয়ের কারণে কিছু আন্তর্জাতিক শিক্ষার্থী তাদের মতামত প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত ছিলেন।
বিচারক ওয়াইজ তার রায়ে উল্লেখ করেছেন, ‘বাক্স্বাধীনতা একটি অলীক বিষয় হয়ে দাঁড়ায়, যদি আমরা কেবল সরকার এবং এর নেতাদের সম্পর্কে প্রশংসাসূচক মতামত প্রকাশ করার ‘স্বাধীনতা’ পাই।’
তিনি আরও বলেন, বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা “আমেরিকার স্থায়ী গণতন্ত্রের ভিত্তি।”
রায়ের প্রতিক্রিয়ায় দ্য স্ট্যানফোর্ড ডেইলি’র প্রধান সম্পাদক জর্জ পোরটিয়াস এক্সে মন্তব্য করেন, ‘আমাদের নিউজরুমের সাংবাদিকদের এমন ভয় নিয়ে কাজ করা উচিত নয় যে, একটি প্রতিবেদন লিখলেই তাদের বহিষ্কার করা হতে পারে। আজকের বিজয়ের অর্থ হলো, তাদের আর এমন ভয় করতে হবে না।’
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন