ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আইসিসির মাসসেরার দৌড়ে মনোনীত অভিষেক, রাজা ও শুভমান


আইসিসির মাসসেরার দৌড়ে মনোনীত অভিষেক, রাজা ও শুভমান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেপ্টেম্বর মাসের জন্য প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ভারতের শুভমান গিল ও অভিষেক শর্মা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা স্থান পেয়েছেন, যা সাদা বলের ক্রিকেটে তাদের চোখধাঁধানো পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হয়েছে।

গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন। সিরিজের প্রথম ম্যাচে দিল্লিতে তিনি মাত্র ৩২ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

শেষ টি-টোয়েন্টিতে, তিনি মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে ফুল মেম্বার (পূর্ণাঙ্গ সদস্য) দেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড গড়েন। পুরো সিরিজে তার গড় ছিল ৭৬.৩৩ এবং স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত, যেখানে তিনি ২২৯ রান সংগ্রহ করে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

আরও পড়ুন: ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানার মুখে রোনালদো

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত তিন ম্যাচের ওডিআই সিরিজে জিম্বাবুয়ে হারলেও সিকান্দার রাজা দলের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে এককভাবে লড়াই চালিয়ে যান। প্রথম ওয়ানডেতে তিনি কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ৫৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন এবং শেষ ওয়ানডেতে দলের রান ২৭১-এ পৌঁছে দিতে অপরাজিত ৮১ রান করেন। তিনি বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে আবারও নিজের অলরাউন্ড সামর্থ্যের প্রমাণ দেন।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ব্যাট থেকে এসেছে অসাধারণ পারফরম্যান্স। প্রথম ওয়ানডেতে তিনি ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে নতুন ইতিহাস গড়েন। ৪০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে, তিনি মাত্র ১১৭ বলে দ্বিশতক পূরণ করে শেষ পর্যন্ত ১৩৩ বলে ২২৩ রানে অপরাজিত থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : এশিয়া অঞ্চলের তরুণদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণাগার এবং শিল্পখাতে দায়িত্বশীল রসায়ন চর্চার সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম অন পিসফুল ইউজ অব কেমিস্ট্রি ফর ইয়ুথ-২০২৬’।

অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ) এবং বাংলাদেশ ন্যাশনাল অথরিটি, কেমিক্যাল উইপন্স কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর যৌথ পরিকল্পনা ও বাস্তবায়নে আজ রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই কর্মশালা ৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণে বাংলাদেশসহ এশিয়ার ৮টি দেশের ১৭ জন প্রশিক্ষণার্থী এবং দেশি-বিদেশি ৫ জন প্রশিক্ষক অংশগ্রহণ করছেন।

আয়োজকরা জানিয়েছেন, বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং রাসায়নিক শিল্পখাতে দায়িত্বশীল বিজ্ঞান চর্চার সংস্কৃতি গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি রাসায়নিক বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহার, রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা এবং দায়িত্বশীল রসায়ন চর্চা সম্পর্কে তরুণদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করাও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

অনুষ্ঠানে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক ছাড়াও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই তিন দিনব্যাপী কর্মশালায় শান্তিপূর্ণভাবে রসায়নের ব্যবহার, রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা, দায়িত্বশীল বিজ্ঞান চর্চা এবং কেমিক্যাল উইপন্স কনভেনশন (কেমিক্যাল উইপন্স কনভেনশন— রাসায়নিক অস্ত্র কনভেনশন)-এর বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


ক্যানসারে আক্রান্ত সাবেক নিউজ প্রেজেন্টার ফারজানার চিকিৎসায় সহযোগিতার আহ্বান

ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন সাবেক নিউজ প্রেজেন্টার এবং শিক্ষক ফারজানা আফরোজ কুমি। তিনি এশিয়ান টিভি, বাংলাভিশন ও দেশ টিভিতে কাজ করেছেন। তার চিকিৎসা, ওষুধ এবং অন্যান্য চিকিৎসা খরচ বহন করতে গিয়ে তার পরিবার আর্থিক সংকটে পড়েছে।

ফারজানা আফরোজ কুমি দীর্ঘ সময় ধরে গণমাধ্যমে সংবাদ উপস্থাপনার পাশাপাশি শিক্ষকতা করেছেন। বর্তমানে ক্যানসারের চিকিৎসার জন্য নিয়মিত চিকিৎসা ও ওষুধের প্রয়োজন রয়েছে। তবে চিকিৎসার ক্রমবর্ধমান ব্যয় তার পরিবারের জন্য একটি বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।

এ পরিস্থিতিতে তার চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন করা হয়েছে। যদি কেউ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন, তাহলে ফারজানা আফরোজ কুমির চিকিৎসা চালিয়ে যেতে সহায়তা করা সম্ভব হবে।

যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে না পারেন, তবে আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেয়ার অনুরোধ করা হয়েছে।

সহায়তা পাঠানোর মাধ্যম

নাম: Farzana Afroz

ব্যাংক: Trust Bank, Uttara Branch

ঠিকানা: Garib-e-Newaz Avenue

অ্যাকাউন্ট নম্বর: 00550310013503

বিকাশ: 01712880901

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবির ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


যবিপ্রবির ১৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১৬ শিক্ষার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নাম ইউজিসির প্রকাশিত চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত তালিকায় তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে। যবিপ্রবির ২০১৯ শিক্ষাবর্ষের ছয়জন, ২০২০ শিক্ষাবর্ষের সাতজন এবং ২০২১ শিক্ষাবর্ষের তিনজন শিক্ষার্থী এই তালিকায় স্থান পেয়েছেন।

২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত শিক্ষার্থীরা হলেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত কুমার মণ্ডল, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মোছা. হোসনেয়ারা আক্তার, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সবনিল বিশ্বাস, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মো. রায়হান চৌধুরী, রসায়ন বিভাগের মো. ইসমাইল এবং ইংরেজি বিভাগের মো. আতিকুর রহমান।

২০২০ শিক্ষাবর্ষের মনোনীত শিক্ষার্থীরা হলেন কেমিকৌশল বিভাগের মো. রমজান আলী, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মোছা. শামিমা আক্তার, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের রুবাব শারমিন মুন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তাওহিদ সারোয়ার, রসায়ন বিভাগের সজোনি খাতুন, ইংরেজি বিভাগের মুক্তা দাশ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের জারিন খান মুন।

এছাড়া ২০২১ শিক্ষাবর্ষের মনোনীত তিন শিক্ষার্থী হলেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রীমন্তা রায়, এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের মোছা. শারমিন আক্তার এবং ফার্মেসি বিভাগের স্বর্ণা বিশ্বাস।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি প্রদান এবং উচ্চশিক্ষা ও গবেষণায় তাদের উৎসাহিত করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়। ২০০৫ সাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে এই পদক প্রদান করা হচ্ছে। স্নাতক (সম্মান) শ্রেণিতে অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার ভিত্তিতে মনোনীত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কঠোর নির্দেশনা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কঠোর নির্দেশনা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় দেশের স্বার্থ সুরক্ষিত রাখা, সঠিক অভিবাসন ব্যয় নিশ্চিত করা এবং চাকরির শতভাগ নিশ্চয়তা প্রদান করার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, মালয়েশিয়ায় আর ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানোর সুযোগ থাকবে না; পুরো প্রক্রিয়াটিকে একটি সুনির্দিষ্ট শৃঙ্খলার আওতায় আনা হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। এই সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।

আরিফুল হক চৌধুরী জানান, বেসরকারি এজেন্সির ওপর নিয়ন্ত্রণের অভাব এবং অতিরিক্ত অর্থ আদায়ের ঝুঁকি এড়াতে সরকারী সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি.-কে (বোয়েসেল) অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিদেশে কর্মী পাঠানোর আগে চাকরির নিশ্চয়তা এবং যাতায়াত খরচ সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হবে। মন্ত্রী বলেন, ‘প্রাইভেট এজেন্সির মাধ্যমে নিয়ন্ত্রণ রাখা কঠিন। তাই আমরা বোয়েসেলের মাধ্যমে পাঠানোর জোর চেষ্টা করছি। তারা প্রায় প্রস্তুত এবং আশা করা যাচ্ছে ৮ অক্টোবরের মধ্যে বোয়েসেল প্রক্রিয়াটিতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে।’

তিনি আরও বলেন, যেসব বেসরকারি এজেন্সি চাহিদাপত্র নিয়ে আসছে, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন সরেজমিনে তা যাচাই করছে। বর্তমানে মালয়েশিয়ার অনলাইন প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস-এ প্রয়োজনীয় ডেটা ইনপুট দেওয়ার কাজ চলছে।

সার্বিয়ার ভিসাপ্রাপ্তদের আন্দোলন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছু অসাধু ট্রাভেলস এজেন্সি শত শত যুবকের কাছ থেকে ৮ লাখ টাকা করে নিয়ে ভিসা প্রতারণা করেছে। এখন তারাই লোক জড়ো করে আন্দোলন করাচ্ছে।

প্রবাসী কল্যাণমন্ত্রী সতর্ক করে বলেন, যাদের ভিসা ও ওয়ার্ক পারমিট সঠিক থাকবে, তারা নিয়ম অনুযায়ী ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। কিন্তু যারা ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণা করেছেন, তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%