০৩:৩৫ পি.এম
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিতে পারেননি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২৩ নভেম্বর নতুন হাজিরার তারিখ নির্ধারণ করেছে।
বুধবার (৪ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এ এই আদেশ প্রদান করা হয়।
ফুয়াদের পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আবদুল হক এবং অ্যাডভোকেট মতিয়ার রহমান।
আরও পড়ুন: আবদুল আল-সাইয়েদের বিজয় ইসলামবিদ্বেষের বিরুদ্ধে নতুন রাজনীতির বার্তা
পরে ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া জানান, ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তাঁর পক্ষে সময়ের আবেদন করা হলে, ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে ২৩ নভেম্বর পরবর্তী হাজিরার দিন নির্ধারণ করে।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত ১ নভেম্বর ফুয়াদকে তলব করা হয়েছিল ট্রাইব্যুনাল-১ থেকে। ৪ নভেম্বর তাঁকে সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
গত ১ নভেম্বর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের জানান, এবি পার্টির একটি অনুষ্ঠানে ফুয়াদ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য প্রদান করেন। সেখানে তিনি ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন।
প্রসিকিউটর উল্লেখ করেন, ফুয়াদের এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেয়। এ ঘটনায় আদালত অবমাননার অভিযোগে ফুয়াদের বিরুদ্ধে সুয়োমোটো নোটিশ জারি করা হয়। বক্তব্যের ব্যাখ্যা দিতে তাঁকে ৪ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: রাজনৈতিক মতভেদ থাকলেও চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বে ঐক্য প্রকাশ করলেন নাহিদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন