০২:৫২ পি.এম
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের স্বর্ণযুগ ছিল আশির দশক। সেই সময় তাদের পরাজিত করা প্রতিপক্ষের জন্য খুবই কঠিন ছিল।
ক্যারিবিয়ানদের টানা ২৯ টেস্ট অপরাজিত থাকার কীর্তি রয়েছে।
অতীতের সেই সুদিনগুলো আবারও ফিরিয়ে আনতে চায় ওয়েস্ট ইন্ডিজ। তাদের ঘরের মাঠকে দুর্গে পরিণত করার ইচ্ছা রয়েছে। অধিনায়ক রোস্টন চেস এমনটাই জানিয়েছেন।
আরও পড়ুন: দেশের উন্নয়নের প্রধান অন্তরায় মাদক: ডা. জাহিদ
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামার আগে এই ইচ্ছের কথাই জানিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক।
আগামীকাল পাকিস্তানের বিপক্ষে পোর্ট অব স্পেন টেস্টে নামার আগে অধিনায়ক চেস বলেছেন, ‘ঘরের মাঠে এখন পর্যন্ত পাওয়া ফল নিয়ে আমি অত্যন্ত আনন্দিত। ঘরের মাঠকে দুর্গ বানাতে চাই আমরা। আমরা চাই, ক্যারিবিয়ান ক্রিকেটে এসে প্রতিপক্ষকে হারানো অনেক কঠিন হয়ে উঠুক।’
পাকিস্তানকে ধবলধোলাই করার পরিকল্পনা করছে ওয়েস্ট ইন্ডিজ। চেস আরও বলেন, ‘এটি আমাদের নিজেদের কন্ডিশন, আর আমরা প্রতিপক্ষের চেয়ে আমাদের পরিবেশ অনেক ভালোভাবে জানি। তাই ঘরের মাঠের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে চাই। আমরা এখন পর্যন্ত সেই সুবিধা ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় টেস্টেও জয়ের লক্ষ্যে নামবো আমরা।’
সর্বশেষ বছরে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স ভালো ছিল না। ১০ টেস্টে তাদের মাত্র একটি জয় পেয়েছিল। সেই কঠিন সময়ের পরে তারা নিজেদের মধ্যে পরিকল্পনা সাজিয়েছিল এবং সে সময় জানিয়ে ছিল যে তারা নিজেদের এই (বর্তমান পজিশনে) জায়গায় দেখতে চায়। চেস বলেছেন, ‘আমরা এখন ঠিক সেখানেই আছি যেখানে পৌঁছাতে চেয়েছিলাম। আমরা আমাদের খেলার মান আরও উন্নত করতে চাই।’
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি জামায়াতের
ঘরের মাঠে এ বছর ওয়েস্ট ইন্ডিজ ৩ টেস্ট খেলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে এক ড্রয়ের বিপরীতে বাকি দুটিতে জয় পেয়েছে তারা। পাকিস্তানকে প্রথম টেস্টে ৯০ রানে হারানোর আগে, লঙ্কানদের বিরুদ্ধে দুটি ম্যাচ সিরিজের প্রথমটিতে ইনিংস ও ২১৭ রানে জয় অর্জন করে ক্যারিবিয়ানরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন