০৮:০৭ পি.এম
আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে ওপার বাংলার অভিনেতা দেবের বহু প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। সিনেমাটির ট্রেলার আগামীকাল প্রকাশিত হবে। ট্রেলার প্রকাশের জন্য একটি জমকালো আয়োজনের পরিকল্পনা করেছেন দেব ও পরিচালক। অনুষ্ঠানে দেব ও শুভশ্রীর পাশাপাশি জিৎ-এরও উপস্থিত থাকার কথা রয়েছে। তবে, ট্রেলার প্রকাশের পূর্বেই সিনেমাটির বিরুদ্ধে পরিকল্পিতভাবে নেতিবাচক প্রচার চালানোর অভিযোগ তুলেছেন দেব।
সম্প্রতি, অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ই-মেইলের ছবি প্রকাশ করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, দেবের নতুন সিনেমার ট্রেলার নিয়ে নেতিবাচক পর্যালোচনা করলে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে। প্রতিটি পর্যালোচনার জন্য ২০ হাজার রুপি দেওয়ার প্রস্তাব রয়েছে। যদি বেশি মানুষের কাছে সেই পর্যালোচনা পৌঁছে দেওয়া যায়, তাহলে অর্থের পরিমাণ বাড়ানোর কথাও বলা হয়েছে।
এছাড়া, ওই ই-মেইলে উল্লেখ করা হয়েছে, পর্যালোচনাটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব মতামত হবে না; বরং নির্দিষ্ট করে দেওয়া একটি লেখা অনুযায়ী তা প্রকাশ করতে হবে। যাকে ই-মেইলটি পাঠানো হয়েছে, তিনি আগ্রহী হলে রাতের মধ্যেই যোগাযোগ করার কথাও উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: শাহরুখের ৬১তম জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না
ই-মেইলের ছবিটি প্রকাশ করে দেব লেখেন, ‘দেশু ৭ ট্রেলার মুক্তি পাওয়ার আগেই কিছু ইউটিউবার এবং রিভিউয়ারদের টাকার বিনিময়ে পরিকল্পিতভাবে নেগেটিভ রিভিউ দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। এমনকি নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুযায়ী এই নেগেটিভ প্রচার ছড়ানোর কথা বলা হয়েছে।’
দেবের মতে, যেকোনো সিনেমার ক্ষেত্রে সমালোচনা স্বাভাবিক। একটি সিনেমা দর্শকের কাছে ভালো লাগতে পারে, আবার কারো কাছে সেটি ভালো নাও লাগতে পারে। দর্শকদের নিজেদের মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে, যদি সেই মতামত অর্থের বিনিময়ে আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে সেটিকে আর স্বাভাবিক সমালোচনা বলা যায় না।
অভিনেতা জানান, দর্শকদের ওপর তার বিশ্বাস রয়েছে। ট্রেলার প্রকাশের পর দর্শকরা নিজেদের বিচার-বিবেচনা থেকেই সিনেমাটি সম্পর্কে মতামত দেবেন। সমালোচনা করতে হলে কারো কথায় প্রভাবিত না হয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত থেকেই তা করার অনুরোধ জানিয়েছেন দেব।
সবশেষে তিনি বলেন, ‘আমার বিশ্বাস আমাদের ছবির ওপর, আমাদের গোটা টিমের ওপর, আর সবথেকে বেশি আমাদের দর্শকের ওপর। আগামীকাল দেশু ৭-এর ট্রেলার দেখুন। ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে সমালোচনা করুন—কিন্তু মতামতটা যেন আপনার নিজের হয়। কারণ শেষ কথা সবসময় দর্শকই বলে।','keywords':['দেব','দেশু ৭','নেতিবাচক প্রচার','ট্রেলার','সমালোচনা'],
আরও পড়ুন: টম ক্রুজকে ছেড়ে বেতো মন্টেনেগ্রোর প্রেমে মজলেন আনা দে আরমাস?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন