ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ জেলা পুলিশের দীর্ঘ কয়েক মাসের অক্লান্ত প্রচেষ্টার পর গ্রেফতার আন্তজেলা সিরিয়াল অপরাধী ও কিলার


নওগাঁ জেলা পুলিশের দীর্ঘ কয়েক মাসের অক্লান্ত প্রচেষ্টার পর গ্রেফতার আন্তজেলা সিরিয়াল অপরাধী ও কিলার

নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে দীর্ঘ কয়েক মাসের অক্লান্ত প্রচেষ্টার পর গ্রেফতার করা হয়েছে ভয়ংকর সাইকো আন্তজেলা সিরিয়াল অপরাধী এবং কিলার গোলাম মোর্শেদ @ মোরশেদ আলমকে।

পুলিশের অনুসন্ধানে জানা গেছে, নওগাঁ জেলায় ধামইরহাট থানা এলাকায় কলেজ ছাত্রী উম্মে হাবিবার ঘরে একজন অজ্ঞাত অপরাধী বা কিলার গত ১৭ই জানুয়ারি ২৬ তারিখে প্রবেশ করে টিউবয়েলের হাতল দিয়ে আঘাত করে তাকে হত্যা করে এবং তার মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে সেখানে আরো দুই তিনটি বাসায় চুরির জন্য ঢুকে মহিলাদের মাথায় বাঁশ অথবা ধাতব অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

এরপর মে এবং জুন মাসে একই কায়দায় বদলগাছি থানায় এবং পত্নীতলা থানা এলাকায় চারটি ঘটনার মাধ্যমে ৬ জন মহিলাকে বাঁশ ও ধাতব অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এই সময় অপরাধী কিছু টাকা-পয়সা চুরি করে। অজ্ঞাত অপরাধীকে ধরার জন্য পুলিশ সুপারের নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশ ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, দুইজন গ্রেপ্তার

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ধরনের অপরাধ দিনাজপুর এবং জয়পুরহাটেও সংঘটিত হয়েছে, যেখানে বেশ কয়েকজন নারী গুরুতর আহত হয় এবং দুইজন নারী হত্যাকাণ্ডের শিকার হয়। নিহত নারীদের হত্যাকাণ্ডেও গোলাম মোর্শেদের সম্পৃক্ত থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে ক্রমাগত প্রচেষ্টা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের ফলস্বরূপ, অবশেষে আন্তজেলা সাইকো অপরাধী এবং কিলার গোলাম মোর্শেদকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। পুলিশের কাছে তিনি তার অপরাধের কথা স্বীকার করেছেন এবং আদালতে জবানবন্দী দিয়েছেন।

নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে একদল চৌকস অফিসারের কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতা, ডেডিকেশন এবং অবশেষে এই ভয়ংকর অপরাধী গ্রেফতারের ফলে আমি বিশ্বাস করি, নওগাঁ জেলায় ন্যায় বিচারের পথ আরও প্রশস্ত হবে, সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে এবং জনমনে পুলিশের আস্থা দৃঢ় হবে। নওগাঁ জেলা পুলিশ দৃঢ়তার সঙ্গে উল্লেখ করতে চায়, এই ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তারা সর্বাত্মকভাবে কাজ করবে।

আরও পড়ুন: বৃহস্পতিবার সিলেটের কিছু এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩, আহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:৪৩ এম


সুদানে ড্রোন হামলায় নিহত ২৩, আহত ১৯

সুদানের কৌশলগত গুরুত্বপূর্ণ এল-ওবেইদ শহরে একের পর এক ড্রোন হামলার ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন এবং ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা এ ব্যাপারে তথ্য জানিয়েছেন। গত ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শহরটিতে এটি ছিল অন্যতম ভয়াবহ ড্রোন হামলা।

এই খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে এই যুদ্ধে ড্রোন হামলা একটি গুরুত্বপূর্ণ যুদ্ধকৌশলে পরিণত হয়েছে।

শহরের পূর্বাঞ্চলের আল-মাতার এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, হামলার ফলে অনেক বাড়ির ছাদ ধসে পড়েছে এবং বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে তিনি এএফপিকে বলেছেন, ‘কিছু বাড়ির অবস্থা দেখে মনে হয়েছে সেখানে কেউ বেঁচে থাকার সুযোগই পায়নি।’

শহরের কেন্দ্রস্থল আল-কুব্বা এলাকার আরেক বাসিন্দা জানিয়েছেন, নিহতদের মধ্যে তার এক চাচাতো ভাইও রয়েছেন। স্থানীয় হাসপাতালে সাতটিরও বেশি মরদেহ আনা হয়েছে বলেও তিনি জানান।

এএফপিকে একটি চিকিৎসা সূত্র জানায়, প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে দুই শিশু এবং তাদের মা বলে মনে করা হচ্ছে এমন এক নারীও রয়েছেন।

যুদ্ধজুড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে রিপোর্ট করতে থাকা ‘ইমার্জেন্সি লইয়ার্স’ গ্রুপ জানিয়েছেন, দক্ষিণ কর্ডোফান অঞ্চলের গুরুত্বপূর্ণ শহরে বুধবার সন্ধ্যায় হামলা শুরু হয় এবং তা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকে। হামলায় আবাসিক এলাকা, একটি জানাজা-পরবর্তী শোকসমাবেশ এবং খাদ্যসামগ্রী বহনকারী একটি ট্রাক লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

সংগঠনটির তথ্য অনুযায়ী, হামলায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন। তারা এই হামলার জন্য আরএসএফকে দায়ী করেছেন। তবে এ অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে আরএসএফের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উত্তর কর্ডোফান রাজ্যের রাজধানী এল-ওবেইদ কয়েক মাস ধরে আরএসএফ বাহিনীর আংশিক অবরোধের মধ্যে রয়েছে। শহরটি দারফুর অঞ্চলে আরএসএফ নিয়ন্ত্রিত এলাকা এবং পূর্বাঞ্চলে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকার মধ্যে সংযোগ রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ রুটে অবস্থিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
খুলনা সিটি মেডিক্যালে আগুন

রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর, কারণ ও ক্ষতি নিরূপণে কাজ চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:৪৯ এম


রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর, কারণ ও ক্ষতি নিরূপণে কাজ চলছে

 

নগরীর ময়লাপোতা মোড়ের খুলনা সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের পর সব রোগীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, সন্ধানী মেডিকেয়ার হাসপাতালসহ নগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হাসপাতালের কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করে চলেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কিন্তু হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং গ্লাস ভাঙাসহ অন্যান্য কারণে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর মধ্যে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালের কয়েকজনসহ অন্য রোগীরাও। আহত ও অসুস্থদের চিকিৎসার জন্য খুমেক হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ৯টায় হাসপাতালের বেজমেন্টের জেনারেটর অথবা বৈদ্যুতিক সাবস্টেশন থেকে আগুনের সূত্রপাত হয়। যদিও আগুন সর্বত্র ছড়াতে পারেনি, তবুও এর ধোঁয়া ১৬ তলা বিশিষ্ট হাসপাতালের ১৩ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে এতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ও নৌবাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে রাত ১১টা ৫৫ মিনিটে আগুনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ সরদার রাতেই এটি নিশ্চিত করেন। উদ্ধারকাজে বিজিবি, পুলিশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেন। তবে রোগীদের অন্যত্র সরিয়ে নিতে রাত ২টা বেজে যায়।

খুলনা সিটি মেডিক্যালের এই অগ্নিকাণ্ডের ফলে পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যেও আতঙ্ক দেখা দেয় এবং তারা নিরাপদ আশ্রয়ে চলে যান। তবে ফায়ার সার্ভিসের দক্ষ ব্যবস্থাপনার কারণে আগুন চারদিকে ছড়াতে পারেনি।

এদিকে, খুলনা সিটি মেডিক্যালের এই অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আগুনের খবর ছড়িয়ে পড়ে, তখন নাগরিকদের পক্ষ থেকে নানা মন্তব্য করতে দেখা যায়। বিশেষ করে এটি খুলনার সবচেয়ে ব্যয়বহুল হাসপাতাল হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করে নেতিবাচক মন্তব্য করেন। তাদের অভিযোগ ছিল, হাসপাতাল ভবনের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকা, জরুরি অবতরণের ব্যবস্থা দুর্বলসহ বিভিন্ন অব্যবস্থাপনা রয়েছে।

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের সামনে পার্ক করে রাখা মোটরসাইকেলগুলো সরাতে অনেক সময় লেগে যায় এবং সেখানকার পরিস্থিতিতে বেগ পোহাতে হয়। ফায়ার সার্ভিসের যে ক্রেনটি উদ্ধারকাজে অংশ নিয়েছিল, সেটির সর্বোচ্চ ১২ তলা পর্যন্ত ওঠার ক্ষমতা রয়েছে। এমনকি যেখানে ফায়ার সার্ভিসের সক্ষমতা নেই, সেই শহরে কিভাবে ১৬ তলা পর্যন্ত একটি ভবনের অনুমোদন দেওয়া হলো এবং কিভাবে তারা ফায়ারের লাইসেন্স পেল, সেটি নিয়েও জনগণের মধ্যে নানা প্রশ্ন উঠছে।

হাসপাতালের পরিচালক ডা. রফিকুল হক বাবলু কালের কণ্ঠকে অভিমত প্রকাশ করে বলেন, ‘সকল নিয়ম-কানুন মেনেই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এখানে জরুরি অবতরণ এবং নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থাও রয়েছে। প্রায় সারা রাত ধরে সেখানে প্রচুর লোকের উপস্থিতি থাকার পাশাপাশি সকালে সাধারণ মানুষ হাসপাতালের সামনে জড়ো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:৫২ এম


রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী সুমি অঞ্চলে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় এক নারী নিহত হয়েছেন এবং আরেক নারী গুরুতর আহত হয়েছেন বলে শুক্রবার স্থানীয় সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেনের সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেগ গ্রিগোরভ টেলিগ্রামে এক বার্তায় উল্লেখ করেছেন, ‘রাশিয়ার হামলায় ৪৪ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। তার পাশাপাশি ৩৩ বছর বয়সী আরেক নারী গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকরা আহত নারীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।’

তিনি আরও জানান, এই ড্রোন হামলায় একটি তিনতলা অনাবাসিক ভবনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তিচুক্তি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:৫৬ এম


শান্তিচুক্তি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দীর্ঘ তিন মাসের যুদ্ধ শেষে শুক্র বা শনিবারের (১২, ১৩ জুন) মধ্যেই একটি ঐতিহাসিক শান্তিচুক্তি সই হতে পারে। চুক্তিটি হলে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ নৌচলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হবে।

তবে ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, খসড়ার বড় অংশ চূড়ান্ত হলেও তারা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

যদি এই চুক্তিটি সফল হয়, তবে এটি হবে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। কারণ গত মার্চ থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইতিমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘আমরা এই মাত্র ইরানের সঙ্গে যুদ্ধের একটি চমৎকার নিষ্পত্তি করেছি।’ তিনি জানান, ইউরোপে এই সপ্তাহান্তেই চুক্তিটি সই হতে পারে এবং যুক্তরাষ্ট্রের পক্ষে এতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বাক্ষর করতে পারেন।

ট্রাম্প আরো জানান, এই চুক্তির মূল শর্ত হলো—ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। অন্যদিকে, ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে তাদের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বা জব্দ করে রাখা শত শত কোটি ডলারের সম্পদ ফিরিয়ে দেওয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বিষয়টি বর্তমানে তাদের নীতিনির্ধারক সংস্থায় পর্যালোচনা করা হচ্ছে এবং ইরান তার অলঙ্ঘনীয় সীমারেখায় কোনো আপস করবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%