ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং
খুলনা সিটি মেডিক্যালে আগুন

রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর, কারণ ও ক্ষতি নিরূপণে কাজ চলছে


রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর, কারণ ও ক্ষতি নিরূপণে কাজ চলছে

 

নগরীর ময়লাপোতা মোড়ের খুলনা সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের পর সব রোগীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, সন্ধানী মেডিকেয়ার হাসপাতালসহ নগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হাসপাতালের কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করে চলেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কিন্তু হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং গ্লাস ভাঙাসহ অন্যান্য কারণে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর মধ্যে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন হাসপাতালের কয়েকজনসহ অন্য রোগীরাও। আহত ও অসুস্থদের চিকিৎসার জন্য খুমেক হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে জেলা পরিষদের পক্ষে ৫৩ টি পূজা মণ্ডপে চেক বিতরণ

বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ৯টায় হাসপাতালের বেজমেন্টের জেনারেটর অথবা বৈদ্যুতিক সাবস্টেশন থেকে আগুনের সূত্রপাত হয়। যদিও আগুন সর্বত্র ছড়াতে পারেনি, তবুও এর ধোঁয়া ১৬ তলা বিশিষ্ট হাসপাতালের ১৩ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে এতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ও নৌবাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে রাত ১১টা ৫৫ মিনিটে আগুনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ সরদার রাতেই এটি নিশ্চিত করেন। উদ্ধারকাজে বিজিবি, পুলিশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেন। তবে রোগীদের অন্যত্র সরিয়ে নিতে রাত ২টা বেজে যায়।

খুলনা সিটি মেডিক্যালের এই অগ্নিকাণ্ডের ফলে পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যেও আতঙ্ক দেখা দেয় এবং তারা নিরাপদ আশ্রয়ে চলে যান। তবে ফায়ার সার্ভিসের দক্ষ ব্যবস্থাপনার কারণে আগুন চারদিকে ছড়াতে পারেনি।

এদিকে, খুলনা সিটি মেডিক্যালের এই অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আগুনের খবর ছড়িয়ে পড়ে, তখন নাগরিকদের পক্ষ থেকে নানা মন্তব্য করতে দেখা যায়। বিশেষ করে এটি খুলনার সবচেয়ে ব্যয়বহুল হাসপাতাল হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করে নেতিবাচক মন্তব্য করেন। তাদের অভিযোগ ছিল, হাসপাতাল ভবনের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকা, জরুরি অবতরণের ব্যবস্থা দুর্বলসহ বিভিন্ন অব্যবস্থাপনা রয়েছে।

আরও পড়ুন: জুলাইয়ের চেতনায় ন্যায়ভিত্তিক সমাজ গড়তে নারীদের এগিয়ে আসার আহ্বান শামছুন্নাহার বেগমের

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের সামনে পার্ক করে রাখা মোটরসাইকেলগুলো সরাতে অনেক সময় লেগে যায় এবং সেখানকার পরিস্থিতিতে বেগ পোহাতে হয়। ফায়ার সার্ভিসের যে ক্রেনটি উদ্ধারকাজে অংশ নিয়েছিল, সেটির সর্বোচ্চ ১২ তলা পর্যন্ত ওঠার ক্ষমতা রয়েছে। এমনকি যেখানে ফায়ার সার্ভিসের সক্ষমতা নেই, সেই শহরে কিভাবে ১৬ তলা পর্যন্ত একটি ভবনের অনুমোদন দেওয়া হলো এবং কিভাবে তারা ফায়ারের লাইসেন্স পেল, সেটি নিয়েও জনগণের মধ্যে নানা প্রশ্ন উঠছে।

হাসপাতালের পরিচালক ডা. রফিকুল হক বাবলু কালের কণ্ঠকে অভিমত প্রকাশ করে বলেন, ‘সকল নিয়ম-কানুন মেনেই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। এখানে জরুরি অবতরণ এবং নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থাও রয়েছে। প্রায় সারা রাত ধরে সেখানে প্রচুর লোকের উপস্থিতি থাকার পাশাপাশি সকালে সাধারণ মানুষ হাসপাতালের সামনে জড়ো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:৫২ এম


রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী সুমি অঞ্চলে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় এক নারী নিহত হয়েছেন এবং আরেক নারী গুরুতর আহত হয়েছেন বলে শুক্রবার স্থানীয় সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেনের সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেগ গ্রিগোরভ টেলিগ্রামে এক বার্তায় উল্লেখ করেছেন, ‘রাশিয়ার হামলায় ৪৪ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। তার পাশাপাশি ৩৩ বছর বয়সী আরেক নারী গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকরা আহত নারীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।’

তিনি আরও জানান, এই ড্রোন হামলায় একটি তিনতলা অনাবাসিক ভবনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তিচুক্তি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১০:৫৬ এম


শান্তিচুক্তি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দীর্ঘ তিন মাসের যুদ্ধ শেষে শুক্র বা শনিবারের (১২, ১৩ জুন) মধ্যেই একটি ঐতিহাসিক শান্তিচুক্তি সই হতে পারে। চুক্তিটি হলে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ নৌচলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হবে।

তবে ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, খসড়ার বড় অংশ চূড়ান্ত হলেও তারা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

যদি এই চুক্তিটি সফল হয়, তবে এটি হবে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। কারণ গত মার্চ থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইতিমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘আমরা এই মাত্র ইরানের সঙ্গে যুদ্ধের একটি চমৎকার নিষ্পত্তি করেছি।’ তিনি জানান, ইউরোপে এই সপ্তাহান্তেই চুক্তিটি সই হতে পারে এবং যুক্তরাষ্ট্রের পক্ষে এতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বাক্ষর করতে পারেন।

ট্রাম্প আরো জানান, এই চুক্তির মূল শর্ত হলো—ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। অন্যদিকে, ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে তাদের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বা জব্দ করে রাখা শত শত কোটি ডলারের সম্পদ ফিরিয়ে দেওয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বিষয়টি বর্তমানে তাদের নীতিনির্ধারক সংস্থায় পর্যালোচনা করা হচ্ছে এবং ইরান তার অলঙ্ঘনীয় সীমারেখায় কোনো আপস করবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে আওয়ামী অ্যাকশন কমিটির বিশাল বিক্ষোভ, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১১:০৪ এম


পাকিস্তানে আওয়ামী অ্যাকশন কমিটির বিশাল বিক্ষোভ, নিহত ১৫

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারী যারা রয়েছেন, তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহত হওয়ার মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং চারজন নিরাপত্তা কর্মকর্তার নাম উঠে এসেছে, যা স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে আছে আঞ্চলিক আইনসভায় সংরক্ষিত ১২টি আসন। এই আসনগুলো ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে বহু বছর আগে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। স্থানীয় অধিকারকর্মীরা এই বিষয়টির বিরুদ্ধে দীর্ঘকাল ধরে প্রতিবাদ জানিয়ে আসছেন।

এই ইস্যুতে বিভিন্ন সংগঠনের একটি জোট, যা যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি (জেএসএসসি) নামে পরিচিত, তারা বৃহত্তর বিক্ষোভের ডাক দেয়। তবে কর্তৃপক্ষ এই জোটের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগ তুলেছে। সংগঠনটিকে নিষিদ্ধ করার পাশাপাশি এর নেতাদের গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।

যতই পদক্ষেপ নেওয়া হোক না কেন, জেএএসি-এর ডাকে হাজার হাজার মানুষ আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের উদ্দেশ্যে লংমার্চ শুরু করলে এই সহিংসতার সূত্রপাত হয়। তাদের অভিযোগ, আইনসভার প্রায় এক-চতুর্থাংশ আসন অতীতে এই অঞ্চলে বসবাস না করা ব্যক্তিদের জন্য সংরক্ষিত।

স্থানীয় কর্মকর্তাদের মতে, বর্তমানে ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারীর একটি বিশাল বহর রাওয়ালাকোট শহরের বাইরের দিকে অবস্থান করছে। পুঞ্চ জেলার কমিশনার সরদার ওয়াহিদ খান বিবিসি উর্দুকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা কর্মকর্তারা টহল দিচ্ছেন এবং বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তিনি জানান, বিক্ষোভকারীদের এই বহরকে রাওয়ালকোট ধরে মুজাফফরাবাদে যেতে দেয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুজাফফরাবাদ ও রাওয়ালকোটে হেলিকপ্টার দিয়ে নজরদারি পরিচালিত হচ্ছে।

এই সহিংসতার কারণে এখন পর্যন্ত অন্তত ৫০ জন আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই পরিস্থিতিকে মানবাধিকারের চরম অবনতি হিসেবে বর্ণনা করেছে। সংগঠনটি জানিয়েছে, বিক্ষোভ দমনের জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, গণগ্রেপ্তার চলছে এবং প্রাণঘাতী শক্তির ব্যবহার ন্যাক্কারজনক। বর্তমানে মুজাফফরাবাদে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ।

বিক্ষোভকারীদের মূল আপত্তি হলো, যারা পাকিস্তানশাসিত কাশ্মীরে বসবাস করেন না, সেই শরণার্থীদের জন্য ১২টি আসন বরাদ্দ করা হয়েছে। জেএএসি-এর দাবি, এই সংরক্ষিত আসন ব্যবস্থা বাতিল করতে হবে এবং আইনসভার সব আসনে কেবল স্থানীয় বাসিন্দাদের নির্বাচনের সুযোগ দিতে হবে। তবে ৫ জুন কর্তৃপক্ষ সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করে। অন্যদিকে ওই অঞ্চলের সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই আসনগুলো সাংবিধানিকভাবে সুরক্ষিত এবং জনদাবিতে তা পরিবর্তন করার সুযোগ নেই।

এই উত্তেজনার মধ্যে, বুধবার মুজাফফরাবাদে একটি সামরিক এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ২২ জনের সবাই নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য উপযোগী দেশ: ড. তিতুমীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

১১:০৬ এম


বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য উপযোগী দেশ: ড. তিতুমীর

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকরী ও উপযোগী দেশ বললেন প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বৃহস্পতিবার (১১ জুন) যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়ীদের সঙ্গে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. তিতুমীর আরও উল্লেখ করেছেন যে, বাংলাদেশ বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম জিয়ার ধারাবাহিকতায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনআস্থা পূরণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন অত্যন্ত কার্যকর ও উপযোগী দেশ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানির উদ্যোগ চলমান রয়েছে। বিনিয়োগকারীদের জন্য জ্বালানি নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%