ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সিদ্ধিরগঞ্জে রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ১


সিদ্ধিরগঞ্জে রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে বিরোধের কারণে মো. নাঈম খান (৬০) নামে এক বৃদ্ধ চা-দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত হোসেন আলীকে (৪৮) আটক করেছে।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নাঈম খানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. নাঈম খান সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকার মৃত মঈন খানের ছেলে। আটক হোসেন আলী সিদ্ধিরগঞ্জের শিমরাইল জিরো পয়েন্ট এলাকার মৃত আক্কেল আলী ও মৃত রুপিয়া বেগমের পুত্র। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক হত্যাকাণ্ডের ঘটনায় তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২২ জন

নিহতের জামাতা ইমরান জানান, বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে নাঈম খানের প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। শনিবার দুপুর সোয়া ১টার দিকে নিজ বাড়ির সামনের রাস্তায় অবস্থানকালে হোসেন, ইকবাল ও মায়াসহ তিন-চারজন তার ওপর হামলা চালান। এ সময় তারা লাঠিসোঁটা নিয়ে নাঈম খানকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ইমরান আরও জানান, হামলার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাঈম খানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নাঈম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন: শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিএসজির টানা ১১তম জয়, ত্রোয়াকে ১-০ গোলে পরাজিত করল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


পিএসজির টানা ১১তম জয়, ত্রোয়াকে ১-০ গোলে পরাজিত করল

পিএসজি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া মাঠে নেমে আক্রমণে বেশ সমস্যার সম্মুখীন হয়। তবে ইলিয়া জাবারনির গোলে কষ্টার্জিত জয় পেয়ে লুইস এনরিকের দল লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে।

শনিবার লিগ আঁ ত্রোয়াকে ১-০ গোলে পরাজিত করেছে পিএসজি। সব প্রতিযোগিতার হিসাব মিলিয়ে প্যারিসের ক্লাবটির এটি টানা ১১তম জয়।

পার্ক দে প্রাঁসে অনুষ্ঠিত ম্যাচের ৩৯তম মিনিটে সেনি মায়ুলুর ক্রস থেকে হেডে গোল করে পিএসজিকে এগিয়ে দেন ইউক্রেনীয় ডিফেন্ডার জাবারনি। শেষ পর্যন্ত সেই গোলই ব্যবধান গড়ে দেয়। নবাগত ত্রোয়া বর্তমানে অবনমন অঞ্চলে থাকা দলের মধ্যে রয়েছে।

চোটের কারণে খভিচা কভারাৎসখেলিয়া, উসমান দেম্বেলে, নুনো মেন্দেস, ম্যাগনেস আকলিওশ এবং অধিনায়ক মার্কিনিওস খেলতে পারেননি। এছাড়া আশরাফ হাকিমিকে বিশ্রাম দেওয়া হয় এবং জোয়াও নেভেসকে বদলি হিসেবে নামানো হয়।

তবে এসব অনুপস্থিতি সত্ত্বেও পিএসজির জয় পেতে কোনো সমস্যা হয়নি। সিটি ফুটবল গ্রুপের সমর্থন থাকলেও ত্রোয়ার জন্য লিগ ওয়ানে টিকে থাকা কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

সপ্তাহের মাঝামাঝি চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালকে ৬-০ গোলে পরাজিত করার পর এবারও জয় ধরে রাখল পিএসজি। লিগ ওয়ানে তারা টানা সপ্তম জয় অর্জন করেছে এবং শীর্ষে থাকা দলটি এখন প্যারিস এফসির চেয়ে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে।

সব প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচের এই জয়রথ ২০২৩ সালে দায়িত্ব নেওয়া লুইস এনরিকের অধীনে পিএসজির সবচেয়ে দীর্ঘ জয়ধারা।

এনরিকে বলেন, "এটা অর্জন করা খুবই কঠিন এবং বিরল ব্যাপার।"

তিনি আরও বলেন, "ফুটবল এমন একটি খেলা যেটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সবসময়ই কঠিন। তবে আমি সামগ্রিকভাবে ১১ ম্যাচের জয়ধারার চেয়ে আন্তর্জাতিক বিরতির পরের আটটি জয় নিয়ে বেশি খুশি।"

"খেলোয়াড়রা জাতীয় দলের দায়িত্ব শেষে ফিরে এলে আমরা একই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।"

দেজিরে দুয়ের দ্রুত নেওয়া কর্নার থেকে আসা আক্রমণে জাবারনির গোলটি চলতি মৌসুমে তার দ্বিতীয় গোল ছিল। এরপর ধারণা করা হচ্ছিল পিএসজি বড় ব্যবধানে জয়লাভ করবে।

কিন্তু স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ফেরান তোরেস একাধিক ভালো সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। পিএসজির হয়ে প্রথম ছয় ম্যাচে সাত গোল করা এই তারকা এখন টানা আট ম্যাচ ধরে গোলের দেখা পাচ্ছেন না।

তবে এনরিকে তার নিয়ে উদ্বিগ্ন নন। পিএসজি কোচ বলেন, "তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এটা স্বাভাবিক বিষয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আক্রমণভাগের খেলোয়াড়রা সুযোগ তৈরি করছে। আর আজ তাদের গোলরক্ষকও দারুণ খেলেছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্টিন ওডেগারের গোলে আর্সেনালের স্বস্তির ১-০ জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


মার্টিন ওডেগারের গোলে আর্সেনালের স্বস্তির ১-০ জয়

গোলের জন্য দীর্ঘ অপেক্ষা ছিল। একের পর এক আক্রমণ করেও হালের রক্ষণ ভাঙা যাচ্ছিল না। অবশেষে অধিনায়ক মার্টিন ওডেগারের গোলে আর্সেনাল হালের বিরুদ্ধে ১–০ ব্যবধানে জয় লাভ করেছে। এই জয়ের ফলে মিকেল আর্তেতার দল প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল আর্সেনালের। তবে প্রথমার্ধে তারা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। কাই হাভার্টজ একবার গোলরক্ষকের মুখোমুখি হয়ে গোল করতে পারেননি। অন্যদিকে, হালও কয়েকটি আক্রমণে স্বাগতিকদের সতর্ক করে দেয়, যার ফলে ডেভিড রায়াকে একটি গুরুত্বপূর্ণ সেভ করতে হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় আর্সেনাল। ৭২ মিনিটে ননি মাদুয়েকের শট ঠেকিয়ে দেন হালের গোলরক্ষক কনস্তান্তিনোস জোলাকিস। ফিরতি বল পেয়ে জালে পাঠান ওডেগার। তাঁর গোলেই শেষ পর্যন্ত গানারদের জয় নিশ্চিত হয়।

শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে আর গোল না হওয়ায় ম্যাচটি ১–০ ব্যবধানে শেষ হয়। এই জয়ের মাধ্যমে আর্সেনাল ম্যানচেস্টার সিটির চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


পঞ্চগড়ে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়ছে

উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। গত কয়েক দিনের তুলনায় রোববার (৮ নভেম্বর) আবারও তাপমাত্রা হ্রাস পেয়েছে।

দিনের বেলা গরম আবহাওয়া বিরাজমান থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত পাহাড়ি হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বাড়ছে। সেইসঙ্গে কুয়াশা নামতে শুরু করেছে। ভোরে হালকা কুয়াশা থাকলেও, অধিকাংশ সময় ঘন কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে জেলার চারপাশ।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে আজ রোববার সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় রোববার ভোর সকাল থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার পরিমাণ কম লক্ষ্য করা গেছে। তবে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হীম বাতাসের তীব্রতা ছিল।

স্থানীয়রা জানাচ্ছেন, রাত থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডা অনুভূত হওয়ায় প্রয়োজনের সময় গরম কাপড় পড়ে বের হতে হচ্ছে।

পঞ্চগড়ের ব্যারিস্টার বাজার এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম সময় সংবাদকে জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত আস্তে আস্তে শীতের অনুভূতি বাড়ে। রাতে কম্বল কাথা ছাড়া ঘুমানো সম্ভব হচ্ছে না। একই সাথে সকালে গরম কাপড় ছাড়া বের হওয়া কঠিন হয়ে পড়ছে।

মেহেদী হাসান নামে একজন সময় সংবাদকে বলেন, পঞ্চগড় জেলায় শীত নেমে এসেছে। কিছুদিন ঘন কুয়াশায় ঢাকা থাকে, আবার কিছুদিন হালকা থাকে। তবে দিনে খানিকটা গরম আবহাওয়া থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে।

এ সময় মইনুদ্দিন নামে এক রিকশা চালক ও ফজলুল নামে এক মোটরসাইকেল আরোহীর সাথে কথা হয়। তারা সময় সংবাদকে জানান, রাতেও সকালে শীতের কাপড় ছাড়া গাড়ি চালানো সম্ভব হয় না। গাড়ি চালানোর সময় প্রচন্ড ঠাণ্ডা বাতাস শরীরে লাগে। এ সময় জ্যাকেট পরে কাজের উদ্দেশ্যে বের হতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। রোববার সকাল ছয়টায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, একই তাপমাত্রা সকাল নটায়ও রেকর্ড হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

এর আগে গতকাল শনিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে আগামীতে পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে শুরু করবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সানায় হামলার জবাবে সৌদিতে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


সানায় হামলার জবাবে সৌদিতে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা

সৌদি আরবের পূর্বাঞ্চলে নতুন করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ভোরে জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ধ্বংস করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানানো হয়নি।

মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের প্রভাবে ইয়েমেন-সৌদি সীমান্ত নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সময় শনিবার সানা প্রদেশের আল-শারিয়া গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হন। আহত হয়েছেন অনেকে। ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার অভিযানে দুই দফা হামলার অভিযোগ করেছে হুতি বিদ্রোহীরা।

জবাবে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় ছয় দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালানোর দাবি করেছে হুতিরা। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, খুরাইস ও দাওয়াদমি এলাকায় সৌদি আরামকোর তেল স্থাপনা এবং সীমান্তবর্তী বিভিন্ন সামরিক অবস্থান ছিল তাদের লক্ষ্য। এসব হামলায় সৌদি সেনাদের হতাহতের দাবিও করেছে তারা।

ইয়াহিয়া সারি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ছয়টি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানটি চালানো হয় সৌদি শত্রুর রাজধানী রিয়াদে অবস্থিত খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, তেলের মজুত ট্যাংক এবং আরামকোর একটি ডিস্টিলেশন টাওয়ার লক্ষ্য করে। আল্লাহর রহমতে, অভিযানটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। দ্বিতীয় অভিযানটি চালানো হয় খুরাইসে অবস্থিত আরামকো স্থাপনায়।

অন্যদিকে, রিয়াদ প্রদেশের দিকে ছোড়া হুতিদের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

এদিকে, হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে সামরিক পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে সিরিয়া। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার কয়েক ডজন সামরিক সদস্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে গেছেন। সৌদি ও ইয়েমেনি সেনাদের যুদ্ধ সক্ষমতা বাড়াতে কাজ করছেন তারা। তবে ইয়েমেনে সরাসরি সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দামেস্ক।

সূত্র: আল জাজিরা, গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%