ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা


ব্রাজিলের হারে কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমাতে যাওয়ার পর সকালে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ব্রাজিল সমর্থক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রতন (২০) একই গ্রামের হোসেন মিস্ত্রীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর সহকারী ছিলেন। তার দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত গভীর রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে নিজ ঘরে ঘুমাতে যান রতন। সোমবার সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহতের বাবা হোসেন মিস্ত্রী বলেন, তার ছেলে ব্রাজিলের সমর্থক ছিলেন। রাতে খেলায় ব্রাজিল হেরে যাওয়ার পর তার মন খারাপ ছিল। এরপর তিনি নিজ ঘরে ঘুমাতে যান। সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তবে আত্মহত্যার নির্দিষ্ট কোনো কারণ তিনি জানাতে পারেননি।

স্বজনদের ভাষ্য, প্রায় এক বছর আগে রতন বিয়ে করেন। বাড়ির পাশেই তার শ্বশুরবাড়ি। কন্যাসন্তান জন্মের পর থেকে স্ত্রী সেখানেই অবস্থান করছিলেন। ঘটনার সময় রতন ঘরে একাই ছিলেন।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি ও সমাবেশ

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ একটি দলকে সমর্থন করতেই পারেন, তবে প্রিয় দলের পরাজয়ের কারণেই তিনি আত্মহত্যা করেছেন—এমনটি নিশ্চিতভাবে বলা যাবে না।

তিনি আরও জানান, নিহতের পরিবার ও স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং মৃত্যুর বিষয়ে কারও আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরীকে অপহরণ: প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


কিশোরীকে অপহরণ: প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় মাওয়া খন্দকার (১৪) নামের এক কিশোরীকে অপহরণ করার অভিযোগ উঠেছে সাব্বির (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে।

এই ঘটনার প্রেক্ষিতে সোমবার (৬ জুলাই) ভুক্তভোগী কিশোরীর মামা খন্দকার সোহাগ সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেছেন।

এর আগে রোববার (৫ জুন) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা যাচ্ছে, পেরাব গ্রামের খন্দকার মকবুলের মেয়ে মাওয়া খন্দকার ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে প্রস্তুত ছিল। একই এলাকার বাসিন্দা সাব্বির বেশ কিছুদিন ধরে রাস্তাঘাটে মাওয়াকে উত্ত্যক্ত করতৰ নাম স তারা প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সাব্বির তার বাবা লিটন মিয়া (৫০) এর সঙ্গে এলাকায় মাদক সেবন, বিক্রি এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাব্বির মাওয়াকে প্রতিনিয়ত ইভটিজিং এবং ক্ষয়ক্ষতির হুমকি প্রদান করতেন।

অভিযোগে উল্লেখ আরও করা হয়েছে যে, রোববার বিকেল অনুমানিক সাড়ে ৫টার একটু পর মাওয়া নিজ বাড়ি থেকে বাইরে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে অভিযুক্ত সাব্বিরও এলাকা থেকে গা ঢাকা দিয়ে রয়েছে।

পরিবারের ধারণা, সাব্বির অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে ওই কিশোরীকে অপহরণ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে গাঁজা-ইয়াবাসহ আটক ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


মধুপুরে গাঁজা-ইয়াবাসহ আটক ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায়
সোমবার (৬ জুলাই) স্থানীয় জনগণ ও পুলিশের সমন্বয়ে মাদকবিরোধী কার্যক্রম পরিচালিত হয়
মাদকবিরোধী পরিচালিত অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজন মাদক কারবারি ও সেবীকে আটক করা হয়েছে। বিকেলে পৃথক পৃথক ভাবে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার অরণখোলা গ্রামের নায়েব আলীর ছেলে রিপন (২০)। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া, দুর্গাপুর পূর্বপাড়া গ্রামের মো. কাদেরের ছেলে মো. লাল মিয়া (২২)কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একইভাবে উপজেলার নাগবাড়ী গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে কায়ছার (২৩)কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪২ রান তাড়া করেও জিততে পারল না বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


১৪২ রান তাড়া করেও জিততে পারল না বাংলাদেশ

জিম্বাবুয়েতে বাংলাদেশের দুরবস্থা আরও দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হলো। একমাত্র টেস্টে উড়িয়ে দেয়ার পর এবার ওয়ানডের প্রথম ম্যাচেও বাংলাদেশকে লজ্জা দিল জিম্বাবুয়ে। ১৪২ রান তাড়া করতে নেমে বাংলাদেশের পক্ষে হারের লজ্জা এসেছে মেহেদী হাসান মিরাজের দলের জন্য।

আজ (৬ জুলাই) হারারেতে বাংলাদেশকে ২৫ রানে পরাজিত করেছে জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করতে গিয়ে নাহিদ রানার তোপে জিম্বাবুয়ে কেবল ১৪১ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে বাংলাদেশ ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায়।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন করে বেড়ে এখন ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন বা ৩৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলারে উপস্থিত হয়েছে, এমন তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, ৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ২ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ নির্ধারণ করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপের অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দেনা বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ বের করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%