ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ ‘অত্যন্ত হতাশাজনক’: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী


যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ ‘অত্যন্ত হতাশাজনক’: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নতুনভাবে শুল্ক আরোপ করা নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন তীব্র সমালোচনা করেছেন।

তিনি বলেন, 'জোরপূর্বক শ্রমের অভিযোগের ভিত্তিতে নিউজিল্যান্ডসহ ৬০টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্তটি অত্যন্ত হতাশাজনক।' শুক্রবার তিনি এই মন্তব্য করেন।

খবর সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লাক্সন বলেন, 'জোরপূর্বক শ্রমের অভিযোগের পক্ষে যুক্তরাষ্ট্রের তদন্তে কোনো অর্থবহ প্রমাণ উপস্থাপন করা হয়নি।'

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

তিনি আরও জানান, 'শুল্ক আরোপ কোনো সমাধান নয়, বরং এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর খরচ ও অনিশ্চয়তা বেড়ে যায়।'

এছাড়া নতুন শুল্ক শুক্রবার থেকে কার্যকর হয়েছে, যার হার ১০ শতাংশ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত রয়েছে। চীন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মতো বড় অর্থনীতির দেশগুলিও এই নতুন শুল্কের আওতায় পড়েছে। নিউজিল্যান্ডের পণ্যের ওপর ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়।

অস্ট্রেলিয়ার ওপরও একে অপরের সাথে একই হারে শুল্ক আরোপ করা হয়েছে। দেশটির বাণিজ্যমন্ত্রী ডন ফ্যারেল এই নতুন শুল্ককে 'অযৌক্তিক, মুক্ত বাণিজ্য চুক্তির সঙ্গে অসঙ্গতিপূর্ণ' বলে অভিহিত করে এর বাতিলের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে জাপানের অসন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে জাপানের অসন্তোষ

যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তের ফলে জাপানের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে, যা নিয়ে জাপানের সরকার অসন্তোষ প্রকাশ করেছে। ওয়াশিংটনের এই শুল্ক তালিকার মধ্যে টোকিওর পাশাপাশি অন্য বাণিজ্যিক অংশীদারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাপান সরকারের প্রধান মুখপাত্র মিনোরু কিহারা সাংবাদিকদের বলেছেন, ‘জাপানের শিল্প ও বাণিজ্য আন্তর্জাতিক নিয়ম মেনে পরিচালিত হয়। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানিতে জাপানে নিষেধাজ্ঞা নেই— শুধু এই কারণে দেখিয়ে যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করায় আমরা অসন্তোষ প্রকাশ করছি।’

কিহারা আরও যোগ করেন, ‘গত বছরের চুক্তিটি সার্বজনীনভাবে কার্যকর থাকবে— এ বিষয়ে জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অভিন্ন বোঝাপড়া রয়েছে। উভয় পক্ষই ওই চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি এও জানান, যুক্তরাষ্ট্র জাপানের ওপর গত বছরের চুক্তির শর্তের বাইরে অতিরিক্ত কোনো শুল্ক আরোপ করবে না— এ বিষয়েও দুই দেশের মধ্যে অঙ্গীকার ব্যক্ত হয়েছিল। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।’

জোরপূর্বক শ্রমের অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র নতুন করে ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এতে চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারান্বিত বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর নতুন ব্যবস্থা কার্যকর করা হলো।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা বেশ কয়েকটি শুল্ক বাতিল করে দেয়। এরপর ট্রাম্প ভিন্ন আইনি ক্ষমতা ব্যবহার করে আমদানিপণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক পুনরায় চালু করেন। ওই শুল্কের মেয়াদ শুক্রবার শেষ হচ্ছে।

এর আগে জাপান যুক্তরাষ্ট্রে ২০২৯ সালের মধ্যে ৫৫০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র জাপানি পণ্যের ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর সিদ্ধান্ত নেয়। সুপ্রিম কোর্টের রায়ের পরও এই প্রতিশ্রুতি বহাল রয়েছে।

বৃহস্পতিবারের ঘোষণায় বলা হয়েছে, যেসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে বা তা করার প্রতিশ্রুতি দিয়েছে, তাদের ওপর তুলনামূলক কম ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এদেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ভারত ও যুক্তরাজ্য।

অন্যদিকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং আরও বেশ কিছু দেশকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের আওতায় আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্ক কুকুরেয়ার জীবন বদলে দেওয়া ছেলের অটিজম শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


মার্ক কুকুরেয়ার জীবন বদলে দেওয়া ছেলের অটিজম শনাক্ত

বিশ্বকাপে স্পেনের কোনো ম্যাচ দেখলে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ানো কোঁকড়ানো চুলের একজন ফুটবলারের দিকে চোখ না গিয়ে উপায় নেই।

তিনি হচ্ছেন স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। সম্প্রতি, ইংলিশ ক্লাব চেলসি ছেড়ে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। আগামী মৌসুম থেকে স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলার অপেক্ষায় রয়েছেন তিনি।

গোল করার পর পেঙ্গুইনের মতো লাফিয়ে উদযাপন করা কুকুরেয়ার স্বতন্ত্র পরিচয়ে পরিণত হয়েছে। এ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ইন্টারনেটে দেখেছিলাম, পেঙ্গুইন একবার সঙ্গী বেছে নিলে সারাজীবন তার সঙ্গেই থাকে। পরিবারের সঙ্গে তাদের বন্ধন অটুট থাকে। তাই আমার এই উদযাপন পরিবারের জন্য। ভালো-খারাপ সব সময় তারা আমার পাশে থেকেছে।"

২৮ বছর বয়সী কুকুরেয়া বর্তমানে তার সঙ্গী ক্লডিয়া রদ্রিগেজের সাথে মিলিত রয়েছেন। তাদের তিন সন্তান রয়েছে – মাতেও, রিও ও বেলা। কুকুরেয়া বরাবরই বলেন, ফুটবলের চেয়ে তার কাছে পরিবার অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবারের আসরে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন কুকুরেয়া।

কিন্তু ফুটবলারদের জীবন বাইরে থেকে যতোই নিখুঁত মনে হোক না কেন, মার্ক কুকুরেয়া জানাচ্ছেন, তাদেরও "ব্যক্তিগত সমস্যা" থাকে। গ্যালারি থেকে যেসব দৈনন্দিন লড়াইয়ের কোনো আভাস পাওয়া যায় না, তার মধ্যে একটি হলো তার ছেলে মাতেওকে নিয়ে কুকুরেয়ার জীবনযাত্রা। মাত্র তিন বছর বয়সে মাতেওর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) ধরা পড়ে। এটিকে তখন লেভেল-১ বা অটিজমের তুলনামূলকভাবে মৃদু পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়।

বোস্টন চিলড্রেনস হাসপাতালের তথ্যমতে, এএসডি একটি স্নায়ুবিক বিকাশজনিত অবস্থা, যা শিশুর চিন্তাভাবনা, কথা বলা, চলাফেরা ও আচরণের ওপর প্রভাব ফেলতে পারে। অটিজমে আক্রান্ত অনেকের সামাজিকভাবে যোগাযোগে সমস্যা হতে পারে এবং কিছু ক্ষেত্রে শেখা বা চিন্তাভাবনার বিভিন্ন দক্ষতার বিকাশেও ভিন্নতা লক্ষ্য করা যায়।

কুকুরেয়া বলেছেন, "আমার বড় ছেলে আমাদের সবার জীবনই কিছুটা বদলে দিয়েছে। ও যখন নার্সারিতে যাওয়া শুরু করলো, তখনই আমরা ওর মাঝে কিছু ভিন্ন বিষয় লক্ষ্য করতে শুরু করি। অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলার যে ছবিগুলো আসতো, সেখানে প্রায় সবসময়ই দেখা যেত যে ও একা থাকে।"

"ও একটু বড় হওয়ার পর দেখলাম, ও কথা বলছে না, আধো আধো শব্দও করছে না। ওই সময়টাই সম্ভবত সবচেয়ে কঠিন ছিল। নিজের সন্তানকে কষ্ট পেতে দেখা ছাড়া কঠিন আর কিছু নেই।" কুকুরেয়া জানান, ছেলের অটিজম নিয়ে কথা বলা এখনো তার জন্য সহজ নয়। অনেক সময় তিনি বুঝতে পারেন না, তিনি কীভাবে তার ছেলেকে সাহায্য করবেন।

তবে ছেলের অটিজম শনাক্ত হওয়ার পর মার্ক কুকুরেয়া জীবনকে আরও ধৈর্য, সহমর্মিতা ও সংবেদনশীলতার সঙ্গে দেখতে শিখেছেন। তিনি মনে করেন, একজন শীর্ষ পর্যায়ের ফুটবলার হওয়ার পরিচিতিটি তাকে অটিজম সম্পর্কে সচেতনতা বাড়ানোর সুযোগ দেয়। সেইসাথে, একই অভিজ্ঞতা নিয়ে থাকা অন্য পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারছেন তিনি।

"আমাদের যে পরিচিতি আছে, তা যদি এই বিষয়টিকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং আরও পরিবারকে সাহায্য করতে পারে, তাহলে আমি খুবই খুশি হবো। এর ফলে যদি আরও স্কুল, সহায়তা ও সাপোর্ট সেন্টার গড়ে ওঠে, সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া।"

কুকুরেয়া যোগ করেছেন, "এই অভিজ্ঞতা আমাকে জীবনে কোন বিষয়গুলো সত্যিই গুরুত্বপূর্ণ আর কোনগুলো নয়, তা মূল্য ও অগ্রাধিকার দেওয়ার শিক্ষা দিয়েছে।" তিনি জানান, শুরুতে ছেলে যে স্কুলে পড়ত, সেখান থেকে খুব একটা সহযোগিতা পাননি তারা। অভিভাবক হিসেবে তখন নিজেদেরকে অসহায় কিংবা দিশেহারা মনে হতো।edit picture

কুকুরেয়ার স্ত্রী ক্লডিয়া রদ্রিগেজ বলেন, "স্কুল থেকে আমরা খুব একটা সহায়তা পাইনি। জীবনের সবচেয়ে কঠিনতম মাসের মধ্য দিয়ে গেছি আমরা সেই সময়ে। প্রতিদিন আমরা দু'জন একসঙ্গে মাতেওকে স্কুলে পৌঁছে দিতাম, আর বাড়ি ফিরতাম কাঁদতে। প্রতিটি দিন।"

কুকুরেয়া বলছেন, "মাতেওকে মাথায় রেখেই আমাদের সবসময় পরিকল্পনা করতে হয়।" "অনেক সময় আমরা কিছু করতে চাই, কিন্তু ওর জন্য ভালো হবে না বলে তা করা যায় না। ছুটিতে যাওয়া সবসময়ই কঠিন, কারণ তখন ওর জন্য অনেক কিছু বদলে যায়।"

তিনি বলেছেন, "চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন যে আপনার সন্তানের অটিজম আছে, ঠিক আছে। কিন্তু অভিভাবক হিসেবে আমরা তো এর জন্য প্রস্তুত থাকার পরিস্থিতিতে নই। তাই আমাদের অনেক কিছু শিখতে হয়েছে। সম্ভবত মাতেওও আমাদের অনেক কিছু শিখিয়েছে।" কুকুরেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, মাতেওকে কষ্ট পেতে দেখলে তারও কষ্ট হয়। এতদিন পর্যন্ত বড় ছেলে মাতেওকে তার ভাইদের সঙ্গে গ্যালারিতে বসিয়ে খেলা দেখানো হয়নি, যাতে সে অস্বস্তিতে না পড়ে।

তবে স্প্যানিশ একটি রেডিও স্টেশনকে তিনি জানান, ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো এইবারও বিশ্বকাপের ফাইনালে মাতেও উপস্থিত থাকতে পারে। কুকুরেয়ার ভাষামতে, "যুক্তরাষ্ট্রে খুব গরম। এতে ওর অস্বস্তি হয়। ও ঠান্ডা পরিবেশ পছন্দ করে; যেখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অথবা সুইমিং পুল রয়েছে।" সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্পে আরও ৩.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্পে আরও ৩.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

অস্ট্রেলিয়া আরও ৩.২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪.৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে হওয়া বিতর্কিত অকাস প্রতিরক্ষা চুক্তির আওতায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ কর্মসূচিতে।

শুক্রবার দেশটির সরকার জানায়,

অস্ট্রেলিয়ার দক্ষিনাঞ্চল ওসবোর্ন শিপইয়ার্ডের উন্নয়ন ও সাবমেরিন নির্মাণ সক্ষমতা বাড়াতে এই অর্থ ব্যয় করা হবে।

বার্তা সংস্থা এএফপি’র খবর মতে,

২০২১ সালে স্বাক্ষরিত অকাস চুক্তির আওতায় এটি অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

দেশটি প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পাবে।

এর পরবর্তী পর্যায়ে, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য যৌথভাবে ২০৪০-এর দশকে নতুন ধরনের একটি সাবমেরিন তৈরি করবে।

তবে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সাবমেরিন তৈরিতে ধীরগতির কারণে,

সময়মতো অস্ট্রেলিয়ার হাতে এসব সাবমেরিন পৌঁছাবে কি নাÑ এই বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও উদ্বেগ রয়েছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জানিয়েছেন,

‘ওসবোর্ন শিপইয়ার্ডে অতিরিক্ত ৪.৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগের সিদ্ধান্ত,

প্রমাণ করে যে, অকাস চুক্তির বাস্তবায়ন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে এবং এর কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।’

মার্লেস এসব কথা জানিয়ে বলেন,

‘এই বিনিয়োগ অস্ট্রেলিয়ার নিজস্ব সক্ষমতা গড়ে তোলার পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ভবিষ্যতের সাবমেরিন বহর নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদে সচল রাখতে দেশের যে সক্ষমতা প্রয়োজন,

তা গড়ে তুলতে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আগামী ৩০ বছরে অকাস প্রকল্প বাস্তবায়নে অস্ট্রেলিয়ার ব্যয় প্রায় ২৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে,

এমন ধারণা করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী,

অস্ট্রেলিয়া শুরুতে যুক্তরাষ্ট্র থেকে দুটি ব্যবহৃত এবং একটি নতুন সাবমেরিন পাওয়ার কথা ছিল।

তবে, গত মে মাসে জানানো হয়, এর পরিবর্তে দেশটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বহরে বর্তমানে ব্যবহৃত তিনটি সাবমেরিনই পাবে।

অস্ট্রেলিয়া সরকার দাবি করছে,

নতুন ব্যবস্থা আগের পরিকল্পনার তুলনায় আরও সাশ্রয়ী ও কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ৫০

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ৫০

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত শুক্রবারে ঘটে যাওয়া ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরও ৫০ জনকে উদ্ধারের জন্য অভিযান চলমান রয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে, ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকার কোনো লক্ষণ এখনও পাওয়া যায়নি।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

গত শুক্রবার চীনের চংছিং শহরের পেংশুই কাউন্টিতে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসে পাহাড়ের পাদদেশ এবং নদীর তীরবর্তী এলাকায় থাকা বেশ কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ে।

ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের শত শত সদস্য মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিশাল আকারের পাথর ও মাটির স্তূপ ধসে গিয়ে একটি আবাসিক ও বাণিজ্যিক সড়ক ঢেকে গেছে।

তবে বৃহস্পতিবার রাতের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে পেংশুই কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিতদের শনাক্তকরণ ও অনুসন্ধান কার্যক্রমের একাধিক ধাপ সম্পন্ন হওয়া সত্ত্বেও ধ্বংসস্তূপের ভিতরে কাউকে জীবিত থাকার লক্ষণ পাওয়া যায়নি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ভূমিধসের কারণে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ, বিশাল আকারের ও প্রচুর সংখ্যক পাথর, ঘটনাস্থলের সীমিত কর্মপরিসর এবং পাহাড়ের ঢালের অস্থিতিশীলতার জন্য উদ্ধার অভিযান খুবই কঠিন হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিশেষজ্ঞ দলগুলো বৈজ্ঞানিক এবং সুশৃঙ্খল পদ্ধতিতে নিখোঁজদের মরদেহ উদ্ধারের কার্যক্রমে নিয়োজিত রয়েছে এবং এই অভিযান চলমান রয়েছে দিন-রাত।

এ ঘটনায় আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, এই দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি ঘটেছে এবং ৩৪ জন নিখোঁজ ছিলেন।

দুর্ঘটনার দুই সপ্তাহেরও কম সময় আগে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আরেকটি ভূমিধসে ৩৩ জন মাটিচাপা পড়েছিলেন। ওই ঘটনায় ২১ জনের মৃত্যু ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%