০৩:১৯ পি.এম
জাপানের টোকিওর উত্তরাঞ্চলের কিতা ওয়ার্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার ফলে ভবনের উপরের তলা থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, বিদ্যালয়ের সব শিক্ষার্থী এবং শিক্ষককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আরও পড়ুন: আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার
টেলিভিশন ফুটেজে দেখা যায়, টোকিওর উত্তরাঞ্চলীয় কিতা ওয়ার্ডের ওই বিদ্যালয়ে বেশ কিছু দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
টোকিও ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে, শুরুতে নিশ্চিত হওয়া যায়নি যে শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে কি না।
ঘটনাস্থল থেকে এএফপির এক প্রতিবেদক জানান, আগুন প্রায় নিভে গেছে বলে মনে হচ্ছে।
আরও পড়ুন: সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করলে গ্রেপ্তার হবে পলাতক আসামিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন