ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল


বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু এবং তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয়।

শনিবার রাজধানীর কাকরাইল মোড় থেকে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা উদ্যোগে এই স্বাগত মিছিলটি বের হয়। মিছিলটি পল্টন ও কাকরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।

আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণ ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যেই এই বাজেট পেশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন আরও বেগবান হবে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এম জি মাসুম রাসেল, শফিউদ্দিন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজ, নাসিমা আক্তার শিমু, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদের তোপের পর অমিত-দিপুর ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


খালেদের তোপের পর অমিত-দিপুর ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ বাংলাদেশের

সৈয়দ খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং এবং ব্যাট হাতে অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু ও জাকের আলীর নৈপুণ্যে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। রাজশাহীতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সিরিজ নির্ধারণী এই লড়াইয়ে বাংলাদেশ টস হেরে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ‘এ’ দল ২৯৯ রান সংগ্রহ করে। দলের হয়ে ইনোসেন্ট কাইয়া অসাধারণ একটি সেঞ্চুরি করেন। উদ্বোধনী জুটিতে ম্যাথু ক্যাম্পবেলের সঙ্গে ৮২ রান যোগ করার পর তিনি ইনিংসটিকে বড় করেন। ১১০ বলে ১০৩ রানের ইনিংসে তার ব্যাট থেকে আসে ৫টি চার এবং ৬টি ছক্কা। এর পাশাপাশি রায়ান বার্ল ৫০ রান যোগ করলে সফরকারীরা লড়াকু সংগ্রহ পায়।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন অভিজ্ঞ পেসার সৈয়দ খালেদ আহমেদ। তিনি ৪৫ রানে ৪ উইকেট শিকার করেন। আব্দুর গাফফার সাকলাইন নেন ৩ উইকেট।

৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। ওপেনার শাহাদাত হোসেন দিপু ও অমিত হাসান প্রথম উইকেটে ১২২ রানের জুটি গড়ে দলের জয়কে অনেকটাই সহজ করে দেন। দিপু ৫০ বলে ৫৪ রান করে আউট হলেও অমিত হাসান যে ইনিংসের হাল ধরে রেখেছিলেন, তিনি সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৮৪ বলে ৮০ রান করে ফিরেছেন। তার ইনিংসে ছিল ৯টি চার।

মাঝে ইয়াসির আলী রাব্বি ২২ রান করলেও সামিউন বশির রাতুল ও অধিনায়ক জাকির হাসানের দ্রুত বিদায়ে কিছুটা চাপের মধ্যে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ সামলে দলকে জয়ের পথে এগিয়ে নেন জাকের আলী ও মইন খান। ষষ্ঠ উইকেটে তাদের ৮২ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মইন ৩৬ বলে ৪৩ রান করে আউট হলেও জাকের আলী শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তিনি ৭টি চার মেরে ৭৫ বলে ৬১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন।

এতে ১২ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ ইমার্জিং দল জয়ের বন্দরে পৌঁছে যায়। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। ওয়ানডে সিরিজ শেষে এবার দুই দল মুখোমুখি হবে দুটি ম্যাচের চার দিনের সিরিজে। আগামী ১৭ জুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় বিএনপি নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


উত্তরায় বিএনপি নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান

ঢাকার উত্তরা-১২ নম্বর সেক্টরের রূপায়ণ সিটি সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিএনপি নেতাকর্মীরা।

শনিবার এ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন।

উত্তরা-১০ নম্বর সেক্টরের সুইস গেট থেকে শুরু হয়ে আশপাশের আবাসিক এলাকার পাশে প্রবাহিত ওই ডোবাটিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল।

এ পরিস্থিতিতে নিজ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন বিএনপি নেতা আফাজ উদ্দিন।

কর্মসূচিতে ভেকু (এক্সকেভেটর) ব্যবহার করে ডোবা থেকে ময়লা উত্তোলন করা হয় এবং সিটি করপোরেশন কর্তৃপক্ষের অপসারণের জন্য নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখা হয়।

মুষলধারে বৃষ্টির মধ্যেও সারাদিন ধরে চলে এ পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম।

পরিচ্ছন্নতা অভিযান শেষে বিএনপি নেতা আফাজ উদ্দিন বলেন, নির্বাচনের আগে ও পরে তিনি এ ধরনের সামাজিক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং বিএনপির ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এটি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, উত্তরা এলাকাকে একটি আধুনিক ও দূষণমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যেতে চান।

এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, বিশেষ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় তিনি দিয়াবাড়ি এলাকায় একটি পরিকল্পিত লেকপার্ক গড়ে তোলার প্রস্তাব দেন, যা ধানমন্ডি-হাতিরঝিলের আদলে হবে বলে জানান।

সেখানে শিশুদের জন্য আলাদা কর্নার, বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা, বয়স্কদের জন্য হাঁটার ব্যবস্থা এবং যুবক ছাত্র ছাত্রীদের জন্য বিনোদনমূলক ব্যবস্থা রাখার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

এছাড়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর ঘোষণাও দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


ভোলায় মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের শোভাযাত্রায় অংশ নিয়ে tragically এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকালে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নে মনসুর আলী দালাল বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতের নাম মো. ইসমাইল (২৫)। তিনি কুঞ্জেরহাট চৌকিদার বাড়ির মো. মাকসুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বোরহানউদ্দিন উপজেলা থেকে বিশ্বকাপ ফুটবল ব্রাজিলের সমর্থকদের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ভোলা-চরফ্যাশন সড়কের উদয়পুর রাস্তায় শোভাযাত্রায় অংশ নিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইসমাইল সড়কের পাশে ছিটকে পড়ে যান।

এ সময় তাকে দ্রুত উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রেজওয়ানুল ইসলাম বলেন, "অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চট্টগ্রামের লালদিঘি ময়দানে জামায়াত আমির

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান বলেছেন, "ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়। তারা নিজেদের অনেক কিছু দিতে পারলেও জনগণকে কিছু দিতে পারবে না। পেছনের তিন মাসে তার প্রমাণিত হয়েছে। আগে শোনা যেতো সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। কিন্তু এখন শোনা যাচ্ছে সবাই খারাপ, শুধু প্রধানমন্ত্রী ভালো। মূলত ফ্যাসিস্ট আমলের দেখিয়ে দেওয়া পথেই এই সরকার হাঁটছে। তারা জনগণের ভাগ্য উন্নয়ন করতে পারবে না।"

শনিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদূর্ভোগ লাঘব ও দ্রব্য মূল নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে শনিবার দুপুর ১২টা থেকেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে জামায়াতে ইসলামী, এনসিপি, জাগপা, এলডিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা লালদিঘির ময়দানে আসতে থাকেন। বিকেল তিনটার আগেই সমাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সমাবেশে নেতাকর্মীরা গণভোটের রায় বাস্তবায়ন করতে সরকারকে আহ্বান জানিয়ে নানারকম প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সমাবেশকে ঘিরে লালদিঘি ও আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এসময় জামায়াত আমীর সরকারের উদ্দেশ্যে বলেন, "আপনারা যদি ভালো করেন আমরা প্রশংসা করব। কিন্তু ভুল করলে বা খারাপ করলে অবশ্যই সমালোচনা করব। আপনাদের সময় খুবই সীমিত। এই সীমিত সময়ে যদি পরিবর্তন হয়ে যান তাহলে আপনাদের অভিনন্দন জানাব। আর না হলে আপনাদের বিদায়ের জন্য প্রস্তুতি নিতে হবে। এই চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে।"

কক্সবাজারে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমীর বলেন, "তিনি বলেছেন, মদ, সিগারেটের দাম বাড়ায় বিরোধী দল বাজেটকে স্বাগত না জানিয়ে সমালোচনা করছে। মূলত মদের দাম বাড়ায় নয়, তেল, গ্যাস ও নিত্য পণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করছি। প্রয়োজনে রাজপথেও নামব। তিনি যা বলেছেন, তা সম্পূর্ণ ভুয়া।"

জামায়াত আমীর আরও বলেন, "গণভোটের গণরায় সরকারকে অবশ্যই মানতে হবে। সরকার সংসদে বলেন, তাদেরকে জনগণকে ৫১ শতাংশ ভোটে জনগণ ক্ষমতায় পাঠিয়েছে। তারা ৫১ শতাংশ দেখলেও তার চেয়ে বেশি ৭০ শতাংশ মানুষের গণভোটের গণরায় বুঝেন না, দেখেনও না। তাদেরকে কিভাবে দেখাতে হয় সেটি জনগণ জানে। যেভাবে ৯৬ সালে তত্ববধায়ক সরকারের দাবি মানতে জনগণ তাদের বাধ্য করেছিল, প্রয়োজনে গণভোটের রায় বাস্তবায়নে আবারও সেভাবেই বাধ্য করা হবে। জুলাইয়ের সঙ্গে কোন আপোষ হবে না।"

জাতীয় সংসদে স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলীয় নেতা বলেন, "অনেক বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না। এভাবে যদি বাক স্বাধীনতা হরণ করা হয় তাহলে আমরা জনতার সংসদে ফিরে আসতে বাধ্য হব।"

তিনি বলেন, "৭০ ভাগ মানুষ রায় দিয়েছে মানতে হবে সরকারকে। যেই সরকার জনগণের রায় মানে তারা জনগণের সরকার হতে পারে না। জনগণের রায় না মানলে জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না।" জামায়াত আমীর বলেন, "আমরা চেয়েছি জনগণের সব সমস্যার সমাধান সংসদে হোক। কিন্তু সরকার চায়নি। সরকার আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েছে। তাদের কর্মকাণ্ডে আমরা বাধ্য হয়েছি রাজপথে নেমে আসতে। এখানে আর কোন স্পিকারের অনুমতির প্রয়োজন হবে না।"

এসময় তিনি সীমান্তের প্রসঙ্গ টেনে বলেন, "একটা স্বাধীন সার্বভৌম সংসদে কি হচ্ছে আপনারা জানেন। দেশের সীমান্ত নিয়ে নোটিশ দিয়েছিলাম। সেই নোটিশ নিয়ে তালবাহানা করা হচ্ছে। বয় কিসের? কাকে ভয় পান? কাকে খুশি করতে চান? যদি জনগণের সরকার হয়ে থাকেন আমাদেরকে সংসদে আলোচনা করতে সুযোগ দিন। আমরা সংসদে উত্তেজনা সৃষ্টির জন্য আলোচনা করতে চায় না, আমরা আলোচনা করতে চায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুসংহত করতে।"

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এলডিপি’র চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, বীর বিক্রম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, "যারা আপনার পাশে রয়েছে তারা আপনাকে ভুল বুঝাচ্ছেন। অন্যদের দোষ দিয়ে লাভ নেই। ইঁদুর আপনার ঘরে। দিল্লির দাসরা আপনারা ঘরে। দালালেরা আপনার ঘরে। আগে ঘর সামলান। তারপর অন্যকে দোষ দেন। এভাবে সবাইকে শত্রু করে আপনি বেশি দিন টিকতে পারবেন না। তাই সময় থাকতে বলছি, আপনি বিরোধী দলকে বন্ধু বানান। তাহলে হয়তো টিকতে পারবেন। কারণ বিরোধী দল সংস্কার চায়, তাদের নিজেদের লাভ চায় না। বিরোধী দল চায় এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক, সিস্টেমের পরিবর্তন চায়।"

ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের দড়ি ছেড়া গরু সুবেন্দুকে না সামলালে ভারতের অবস্থা বেগতিক হবে।"

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "এই সরকার বাংলাদেশের কোন অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবে না। কারণ তারা জনগণের রায়কে শুরুতেই উপেক্ষা করেছে। আজ দেখুন চট্টগ্রামে বাংলাদেশের পুলিশ জাতীয় ক্রিকেট দলের একজন সদস্যকে তুলে নিয়ে অপহরণ করে। সংস্কার না করার কুফল আরও দেখতে পাবে জনগণ।"

তিনি বলেন, "সরকার যদি সংস্কার না করে তাহলে জনগণ আবারও গণঅভ্যুত্থানের পথে হাঁটবে। ইতিমধ্যে সরকারের নতজানু নীতির কারণে সীমান্তে আবারও হত্যা শুরু হয়েছে। জনগণ একদিকে, সরকার আরেক দিকে। সীমান্তে জনগণ বিজিবিকে সহায়তা করছে, আর স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিচ্ছে। দুর্নীতি, বৈষম্যের দিকে গেলে সরকারকে খুব বেশি সময় দেওয়া হবে না। এখুনি সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের পথে আসুন।"

বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর আল্লামা মামুনুল হক বলেন, "জনগণের আকাঙ্ক্ষা ও প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিভ্রান্তিকর বক্তব্য ও জনমতের বিপরীতে অবস্থান গ্রহণ না করে জনগণের দাবি মেনে নেওয়াই হবে রাষ্ট্র পরিচালনার সঠিক পথ।"

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, "নতুন প্রজন্মের বাংলাদেশে জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো রাজনৈতিক শক্তি টিকে থাকতে পারবে না। জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।"

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী বলেছেন, "পার্লামেন্ট থেকে সচিবালয়—সব জায়গায় হুতুমপেঁচা বসেছে। তারা সেখানে দুর্নীতি ও অনিয়মসহ সব ধরনের অপকর্ম করছে। সরকারের ঘোষিত এটি কোন বাজেট নয়, এটি মূলত বিএনপি নেতাকর্মীদের পকেট ভারী করার গেজেট। যেই বাজেটে বাংলাদেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই সেটি কোন বাজেট নয়।"

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%