০৪:২৭ এম
ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করেছে ইসরাইলি বাহিনী।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা মসজিদে জুমার খুতবা প্রদান এবং নামাজ শেষ করার কয়েক মিনিটের মধ্যেই ইসরাইলি সেনারা মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। পবিত্র এই ধর্মীয় স্থানে উপস্থিত মুসল্লিদের সামনেই তাকে আটক করা হয়।
গ্র্যান্ড মুফতিকে আটক করার ক্ষেত্রে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে কিংবা ইসরাইলি বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার ফলে আল-আকসা মসজিদ প্রাঙ্গণ এবং আশেপাশের এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আজ রায়
সূত্র: আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন