ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টিভিতে আজকের খেলার সময়সূচি


টিভিতে আজকের খেলার সময়সূচি

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা দেখা তো সম্ভব নয়। তাই আপনার সুবিধা ও পছন্দ অনুযায়ী নির্বাচনের প্রয়োজন। নিশ্চিতভাবে লাইভ বা সরাসরি খেলা দেখার ক্ষেত্রে আপনারও অন্যদের মতো আগ্রহ বেশি। কোথায় কী খেলা অনুষ্ঠিত হচ্ছে তা জানার জন্য কোনো হানাহানি না করে এই শিডিউল দেখে নিন। তাহলে ঠিক করতে পারবেন কখন কোন খেলার দিকে নজর দেবেন।

গল টেস্টের তৃতীয় দিনের খেলা থাকছে আজ। এছাড়া রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের একটি ম্যাচ।

ক্রিকেটের ক্ষেত্রে—

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

গল টেস্ট, ৩য় দিন

শ্রীলঙ্কা-ভারত

সকাল ১০-১৫ মিনিট, সনি স্পোর্টস ১।

চার দিনের ম্যাচ—

আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে

বাংলাদেশ-দ. আফ্রিকা (ইমার্জিং)

বেলা ১-৩০ মিনিট, ইউটিউব/ক্রিকেটসাউথআফ্রিকা।

ফুটবলের ক্ষেত্রেও—

লা লিগা

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ স্থলভাগে প্রবেশ, উপকূলে তাণ্ডবের আশঙ্কা

দেপোর্তিভো-এলচে

রাত ১টা, বিগিন অ্যাপ।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ—

কার্ডিফ-রেক্সহাম

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ১৫০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে

রাত ১টা, ফ্যানকোড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকল পণ্য বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৬ এম


নকল পণ্য বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানকে জরিমানা

নকল পণ্য বিক্রির অভিযোগের কারণে এবং নিম্নমানের অনুমোদনহীন খাবার পণ্য বিক্রির অপরাধে হাসান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৬ আগস্ট) বিকেল বেলা চাঁদপুরের বাসস্ট্যান্ড ও স্বর্ণ খোলা রোড এলাকায় এ অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন শিশু খাদ্য বিক্রি, নকল পণ্য ও নিম্নমানের অনুমোদনহীন খাবার পণ্য বিক্রির অপরাধের জন্য হাসান এন্টারপ্রাইজের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ সেই সাথে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার জানিয়েছে। এ সময় অনুমোদনহীন ও নকল শিশু খাদ্যও ধ্বংস করা হয়েছে।

অভিযান চলাকালীন জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বেলজিয়াম

নালা থেকে ১২৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫০ এম


নালা থেকে ১২৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বেলজিয়ামের একটি নালার লাইন খননের সময় নির্মাণশ্রমিকরা ব্যাপক পরিমাণ স্বর্ণের বার এবং দুর্লভ স্বর্ণমুদ্রা উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২৭ কোটি টাকা।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির রাজধানী ব্রাসেলস থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সিন্ট-জিলিস-ডেন্ডারমন্ডে এলাকায় ভূগর্ভস্থ পাইপ পরিবর্তনের কাজ চলাকালীন এই গুপ্তধনের সন্ধান পাওয়া যায়।

গত মঙ্গলবার (১১ আগস্ট) কোবে নামের ১৮ বছর বয়সী এক চুক্তিভিত্তিক তরুণ কর্মী প্রথম এই গুপ্তধন দেখতে পান। তিনি বলেছিলেন, 'আমরা হঠাৎ সেখানে কিছু একটা পড়ে থাকতে দেখি। শুরুতে ভেবেছিলাম ১ ইউরোর সাধারণ মুদ্রা।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি স্বর্ণের বার চোখে পড়ে। শেষে দেখা গেল, সেখানে আমাদের ধারণার চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে ছিল।'

উনবিংশ শতাব্দীর শেষের দিকে ‘থিওফিলাস ভ্যান আস’ নামক একজন ডিস্টিলারি বা বিয়ার কারখানা মালিকের জন্য নির্মিত একটি দৃষ্টিনন্দন ভিলার ভূগর্ভস্থ দেয়ালের ভেতর এই গুপ্তধন লুকিয়ে রাখা ছিল। পুরোনো সেলারের দেয়ালে ইটের তৈরি প্লাস্টিকের ব্যাগে সাজানো ছিল স্বর্ণমুদ্রা, স্বর্ণের টুকরো (নাগেট) এবং মূল্যবান স্বর্ণের বার, যেগুলো একটি নির্দিষ্ট নম্বর দ্বারা চিহ্নিত ছিল।

কোবে আরও জানান, 'স্বর্ণগুলো দেখে স্পষ্ট মনে হচ্ছিল, এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবেই লুকানো হয়েছিল।'

১৮৯৯ সালে এই জায়গায় বিয়ার উৎপাদন শুরু হয় এবং ১৯৭০ সালে উৎপাদন বন্ধ হয়। ঐতিহ্যবাহী ভবনের মূল ফটকে এখনও প্রতিষ্ঠাতা ‘ভিএ’ (ভ্যান আস)-এর নাম খোদাইকৃত রয়েছে। বর্তমানে এই ভবনটির সংস্কারকাজ করছে সামাজিক কল্যাণ সংস্থা 'সিএডব্লিউ ওস্ট-ভ্লাদেরেন' অফিস ও আবাসন তৈরির লক্ষ্য নিয়ে।

ঘটনার পরপরই উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার এবং বারগুলো ব্রাসেলসের একটি নিরাপদ ভল্টে স্থানান্তরিত করে কর্তৃপক্ষ।

এর আসল মালিক কে, তা নির্ধারণের জন্য ইতোমধ্যে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।

পূর্ব ফ্ল্যান্ডার্স প্রসিকিউটর অফিসের প্রতিনিধি হান ওলেভিয়ার জানান, উদ্ধার করা স্বর্ণ কোনো চুরি বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কারো দ্বারা রেখেছিল কি না, তদন্তকারীদের তা প্রথমে নিশ্চিত হতে হবে। এরপর মালিক পরিচয় নিয়ে জটিল দেওয়ানি আইনি লড়াইও শুরু হতে পারে বলে সতর্ক করে দেন তিনি।

বেলজিয়ামের আইন অনুযায়ী, কুড়িয়ে পাওয়া যেকোনও গুপ্তধনের প্রকৃত মালিকের সন্ধানে অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সই করল ইসরায়েল ও হন্ডুরাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৩ এম


দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সই করল ইসরায়েল ও হন্ডুরাস

নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক আরো সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইসরায়েল ও হন্ডুরাস। তেল আবিবে অনুষ্ঠিত এক বৈঠকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং সফররত হন্ডুরাসের প্রতিরক্ষা মন্ত্রী এনরিকে রদ্রিগেজ বুচার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, হন্ডুরাস মধ্য আমেরিকায় ইসরায়েলের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ অংশীদার। আন্তর্জাতিক অঙ্গনে তারা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতি ধারাবাহিক সমর্থন জানিয়ে আসছে। এই সমঝোতা স্মারকটি অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে দুই দেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কাঠামো প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

হন্ডুরাসের উচ্চপদস্থ প্রতিনিধিদলে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর জয়েন্ট স্টাফ প্রধান অন্তর্ভুক্ত ছিলেন।

সফরকালে প্রতিনিধিদলটি ইসরায়েলি শীর্ষ সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়। এতে উভয় দেশের যৌথ কৌশলগত ও প্রতিরক্ষা খাত বিস্তৃত করার উপায় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সাম্প্রতিক বছরগুলোতে প্রাপ্ত বিভিন্ন সামরিক ও কৌশলগত শিক্ষা তুলে ধরে ইসরায়েল। বিশেষ করে নিজেদের নিরাপত্তা রক্ষা, আঞ্চলিক চ্যালেঞ্জ এবং অর্জিত অভিযানের অভিজ্ঞতাগুলো হন্ডুরাসের সামরিক কর্মকর্তাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ এর মাদক বিরোধী অভিযান অভিযানে ১.৫ কেজি গাজা সহ স্বামী-স্ত্রী দুইজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৫ এম


নওগাঁ এর মাদক বিরোধী অভিযান অভিযানে ১.৫ কেজি গাজা সহ স্বামী-স্ত্রী দুইজন গ্রেফতার

১৬-০৭-২০২৬ তারিখ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ একটা টীম মান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মান্দা থানাধীন সতিহাট ঋষি পাড়া গ্রামে একজন মুদি দোকাদার দোনাকদারির পাশাপাশি তার বাড়িতে গাজা রেখে মাদক ব্যাবসা করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম রাত ০৯ টার সময় উপস্থিত লোকজনের সামনে আসামি জিতেন্দ্র নাথ ( ৪০) পিতা সচিন্দ্রনাথ মাতা দক্ষ রানী সাং শ্রীরামপুর ঋষি পাড়া থানা মান্দা জেলা নওগাঁ এর গৃহ তল্লাশী করে। তল্লাশী কালে আসামি জিতেন্দ্র নাথের বাড়ির সিরির নিছে বিশেষ কায়দায় রাখা একটা কালো পলিথিনে মোড়ানো ১ কেজি ৫ শ গ্রাম শুকনো গাজা উদ্ধার করে জব্দ করা হয়। এ সময়ে আসামি জিতেন্দ্র নাথের মাদক বিক্রয়ের সহ যোগি তার স্ত্রী পলি রানী ঋষি (৩০) কেও গ্রেফতার করা হয়।

অনুসন্ধানে জানা যায় আসামি জিতেন্দ্র নাথ সপ্তাহে ২থেকে তিন কেজি গাজা সীমান্ত এলাকা থেকে ১৫/১৬ হাজার টাকা দরে ক্রয় করে ১৮ থেকে ২৯ হাজার টাকায় বিক্রি করতো। আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%