ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিদ্যুৎ গ্যাস জনগণের অধিকার, কারও দয়া নয়: ব্যারিস্টার নাজিবুর


বিদ্যুৎ গ্যাস জনগণের অধিকার, কারও দয়া নয়: ব্যারিস্টার নাজিবুর

> জাতীয়

বিদ্যুৎ ও গ্যাস জনগণের মৌলিক অধিকার, এটি কারও দয়া নয়—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি বলেছেন, জনগণ বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধ করে এবং নিয়মিত কর প্রদান করে। তাই ঘরে আলো জ্বলা এবং চুলায় আগুন থাকা জনগণের অধিকার।

সোমবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

 

নাজিবুর রহমান বলেন, কৃষকের কঠোর পরিশ্রমের অর্থ, শ্রমিকের উপার্জন এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থ থেকে জ্বালানি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করা হয়। সেই অর্থ কোথায় যাচ্ছে, তা জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। তিনি মন্তব্য করেন, এটি ন্যায়বিচারের একটি অংশ।

জ্বালানি নিরাপত্তার বিষয়ে এই সংসদ সদস্য বলেন, দেশের জ্বালানির ভাগ্য যেন কোনো একটিমাত্র জাহাজ, টার্মিনাল বা বিশেষ চুক্তির ওপর নির্ভরশীল না হয়।

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সমালোচনা করে নাজিবুর রহমান বলেন, জ্বালানি সংকটের সমাধানে সরকার সাধারণ মানুষের জন্য কোনো আশার আলো দেখাতে পারছে না। তিনি বলেন, সমস্যার সমাধান না করে বসে বসে দিন গোনা ছাড়া সরকারের আর কিছু করার নেই—এমন বক্তব্যও দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তিনি অভিযোগ করেন, জ্বালানি খাতের সমস্যার প্রকৃত কারণ আড়াল করে তার দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা চলছে। সর্বোচ্চ পর্যায় থেকে ছয় মাসের মধ্যে সমস্যার সমাধান করে দেখানোর চ্যালেঞ্জ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই চ্যালেঞ্জের জবাব দিতে তাদের প্রস্তাবনা তৈরি করা হয়নি। বরং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা এই প্রস্তাবনা প্রস্তুত করেছেন। একই সঙ্গে একটি কার্যকর বিরোধী দলের ভূমিকা কেমন হওয়া উচিত, তার উদাহরণ সৃষ্টি করাও এর মূল উদ্দেশ্য।

নাজিবুর রহমান আরও বলেন, সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের মাধ্যমে তারা প্রমাণ করবেন যে জ্বালানি খাতের বর্তমান সমস্যার মূলে রয়েছে ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা এবং সরকারের অযোগ্য নেতৃত্ব। এসব সংকট নিরসনে তাদের উপস্থাপিত প্রস্তাবনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমাধানের পথও তুলে ধরা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী আর্চারির উন্নয়নে মহিলা ক্রীড়া সংস্থা-আর্চারি ফেডারেশনের সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


নারী আর্চারির উন্নয়নে মহিলা ক্রীড়া সংস্থা-আর্চারি ফেডারেশনের সমঝোতা

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান নারী আর্চারদের তুলে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সোমবার (৭ সেপ্টেম্বর) ধানমণ্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই পদক্ষেপের সূচনা হয়।

 

অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। তারা এই পরিকল্পনার বিস্তারিত বিষয় তুলে ধরেন।

এই প্রশিক্ষণ আর্চারি ফেডারেশনের উন্নত কোচিং ফ্যাসিলিটি, ইকুইপমেন্ট এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মালিকানাধীন ডরমিটরিতে সুরক্ষার সুব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। প্রশিক্ষণ ক্যাম্পে কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের তারকা আরচার বিউটি রায়।

 

প্রাথমিক পর্যায়ে ৫০ জন শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত মেয়েকে বাছাই করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যারা খেলাটির জন্য প্রয়োজনীয় উচ্চতা ও শারীরিক শক্তি সম্পন্ন।

কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল উল্লেখ করেন যে, আর্চারি এমন একটি খেলা নয় যা হুট করে গড়ে ওঠে। একটি মানসম্মত খেলোয়াড় তৈরি করতে সর্বনিম্ন তিন বছর সময় প্রয়োজন হয়। ২০৩২ অলিম্পিক গেমসে দেশের জন্য বড় সাফল্য অর্জনের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী মেয়েরা অধিকাংশই স্কুল ও কলেজের শিক্ষার্থী।

 

তাদের পড়াশোনা বন্ধ না করে, বরং স্কুল-কলেজ বন্ধ থাকা এবং পড়ার চাপ কম থাকে এমন সময়ে এই কর্মসূচি পরিচালনা করা হবে। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা জানান, মেয়েদের পারিবারিক জীবন ও পড়াশোনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

শুরুতে প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট এবং ইকুইপমেন্ট সহায়তা ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশন প্রদান করবে। পরবর্তীতে বিশ্বমানের সেরা কোম্পানির ডিসকাউন্ট প্রাইজে এসব যন্ত্রপাতি খেলোয়াড়দের মাঝে সরবরাহ করার ব্যবস্থা করা হবে। এই যৌথ উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্জিত ধারাবাহিক সাফল্যের ধারাকে বজায় রাখতে এবং মহিলা আর্চারির ক্ষেত্রে বিদ্যমান আংশিক শূন্যতা পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘প্রধানমন্ত্রী যখন ১০০-১৫০ টাকায় দুপুরের খাবার খান, প্রশংসাকারীরা তা অনুসরণ করেন না কেন’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


‘প্রধানমন্ত্রী যখন ১০০-১৫০ টাকায় দুপুরের খাবার খান, প্রশংসাকারীরা তা অনুসরণ করেন না কেন’

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, "যারা প্রধানমন্ত্রী ১০০-১৫০ টাকায় লাঞ্চ করার প্রশংসা করেন, তারা কেন তার জীবনধারা অনুসরণ করেন না?"

তিনি সোমবার জাতীয় সংসদে এ মন্তব্য করেন।

ডিজিটালম্যাপ দেখুন

জামায়াতের নেতা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সাদামাটা পোশাক পরিধান করেন এবং ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে দুপুরের খাবার গ্রহণ করেন। তার এই সরল জীবনযাপন সত্যিই প্রশংসনীয়। তবে, যারা প্রকাশ্যে প্রধানমন্ত্রীর সরল জীবনযাপনের প্রশংসা করেন, তাদেরও উচিত সেই জীবনধারা অনুসরণ করা।

ডা. শফিকুর রহমান বলেন, "শুধু মুখে প্রশংসা না করে নেতার ভালো দিকগুলো নিজেদের জীবনেও অনুসরণ করা প্রয়োজন।"

এ সময় জামায়াত আমির পারিবারিক প্রতিষ্ঠান ও স্বার্থের সংঘাত এড়িয়ে দেশের স্বার্থে কঠিন সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। তিনি সংসদ সদস্যদের নিজেদের ও আত্মীয়স্বজনের স্বার্থের বাইরে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে বলেও উল্লেখ করেন। তিনি সতর্ক করেন, পারিবারিক প্রতিষ্ঠান বা ব্যক্তিগত স্বার্থ যেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে প্রভাব না ফেলে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৪০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৪০

ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে কোস্ট গার্ড ৪০ জনকে আটক করেছে। এসময় ৬টি ড্রেজার এবং একটি বাল্কহেডসহ নগদ ৬ লাখ ১৭ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত থেকে বিকেল পর্যন্ত ভোলা সদর উপজেলার কালুপুর ইউনিয়নের গাজীপুর চরসংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

গোপন সূত্রের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল রবিবার দিবাগত রাত ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬টি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়।

 

এ সময় ৪০ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। পরে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৩৮ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

 

জব্দ করা ৬ লাখ ১৭ হাজার ১০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "নদীর তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা অবৈধ বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেবাচিমে দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবাদ প্রকাশে তদবির বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অটল ‘তালাশ বিডি

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


শেবাচিমে দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবাদ প্রকাশে তদবির বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অটল ‘তালাশ বিডি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) জালিয়াতি, চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে নানা মহলে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সংবাদে উঠে আসা অভিযোগগুলো খণ্ডন করে ‘তালাশ বিডি’তে একটি প্রতিবাদলিপি প্রকাশের জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকের মাধ্যমে তদবির চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‘তালাশ বিডি’র প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করে প্রতিবাদ প্রকাশের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে অভিযুক্ত দেলোয়ারের পক্ষ থেকে। তবে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো পক্ষের চাপ বা প্রভাব নয়—তথ্য, নথি, সংশ্লিষ্টদের বক্তব্য এবং যাচাইযোগ্য প্রমাণের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করা হবে।


স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে দেলোয়ারের রাজনৈতিক পরিচয় ও অবস্থানেও পরিবর্তন এসেছে। অতীতে আওয়ামী লীগ সরকারের সময় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাজুলের সঙ্গে তাকে সক্রিয় থাকতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং শেবাচিমের আউটসোর্সিং কর্মচারীদের নেতা হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন এমন অভিযোগও রয়েছে।

তবে এসব রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে দেলোয়ারের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যথাযথভাবে তুলে ধরা হবে।

অভিযোগ রয়েছে, একসময় শেবাচিম হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর মাধ্যমে কমিশন নেওয়ার সঙ্গে দেলোয়ার জড়িত ছিলেন। এ ঘটনায় অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তার গ্রেপ্তারের ঘটনাও রয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

পরবর্তীতে হাসপাতালের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে আউটসোর্সিং কর্মচারীদের একটি সংগঠন বা কমিটির নেতৃত্বে আসেন এবং এর মাধ্যমে হাসপাতালে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করেন—এমন অভিযোগও রয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে সাধারণ আউটসোর্সিং কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। কর্মচারীদের বকেয়া বেতন আদায়, প্রশাসনিক কাজে ঢাকায় যাতায়াতসহ বিভিন্ন কারণ দেখিয়ে তাদের কাছ থেকে নিয়মিত অর্থ নেওয়া হয় বলে অভিযোগ করেছেন কয়েকজন কর্মচারী।

তবে এসব অভিযোগের স্বাধীন ও পূর্ণাঙ্গ যাচাই প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযোগের বিষয়ে দেলোয়ারের বক্তব্য জানার চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

সম্প্রতি ‘তালাশ বিডি’সহ কয়েকটি গণমাধ্যমে দেলোয়ারকে ঘিরে বিভিন্ন অভিযোগের সংবাদ প্রকাশের পর তিনি নিজেকে নির্দোষ দাবি করছেন বলে জানা গেছে। পাশাপাশি সংবাদগুলোকে বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

‘তালাশ বিডি’র কাছে প্রতিবাদ পাঠানোর অধিকার সংশ্লিষ্ট ব্যক্তির রয়েছে। তবে প্রতিবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমটি তথ্য-প্রমাণ ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করবে বলে জানিয়েছে।

কোনো ব্যক্তি বা মহলের তদবির, চাপ কিংবা প্রভাবের কারণে সংবাদ প্রত্যাহার বা যাচাই ছাড়া প্রতিবাদ প্রকাশ করা হবে না—এমন অবস্থানও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শেবাচিমের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি হাসপাতালে কর্মচারী ব্যবস্থাপনা, আউটসোর্সিং, রোগী হয়রানি, দালালচক্র কিংবা অর্থ আদায়ের মতো কোনো অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, অভিযোগ সত্য হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং অভিযোগ ভিত্তিহীন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে যথাযথভাবে নির্দোষ প্রমাণের সুযোগ—দুই ক্ষেত্রেই স্বচ্ছ তদন্ত জরুরি।

এদিকে শেবাচিম হাসপাতালের বর্তমান প্রশাসনের অবস্থান এবং দেলোয়ারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও জানতে চেষ্টা করছে ‘তালাশ বিডি’।
তথ্য-প্রমাণ যাচাই ও সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যের ভিত্তিতেই পরবর্তী প্রতিবেদন প্রকাশ করা হবে।

দেলোয়ারকে ঘিরে উত্থাপিত অভিযোগ, হাসপাতালের আউটসোর্সিং ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে তালাশ বিডি’র অনুসন্ধান অব্যাহত রয়েছে। বিশেষ অনুসন্ধানের দ্বিতীয় পর্বে থাকছে আরও তথ্য ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য।

চোখ রাখুন ‘তালাশ বিডি’তে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%