ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

যানজট এড়াতে বগুড়া শহর এড়িয়ে নতুন রেলপথের প্রস্তাব


যানজট এড়াতে বগুড়া শহর এড়িয়ে নতুন রেলপথের প্রস্তাব

বগুড়া শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং আধুনিক নগর পরিকল্পনার লক্ষ্যে প্রস্তাবিত সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের রুট পুনর্বিন্যাসের উদ্যোগ নেয়া হয়েছে।

এই উদ্যোগের জন্য রাণীরহাট জংশন থেকে বগুড়া শহর পর্যন্ত রেল সংযোগ বাতিল করে গাবতলী পর্যন্ত নতুন রেল সংযোগ স্থাপনের প্রস্তাব দেয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম রেল মন্ত্রণালয়ের সচিবের কাছে এ বিষয়ে একটি আধা-সরকারি পত্র (ডিও) দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন: চরফ্যাশনে মা ইলিশ পাচারের বড় চেষ্টা ৫ লাখ টাকার বরফসহ ২টি কাভার্ড ভ্যান ও ফিশিং বোট আটক

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বর্তমানে কাহালু থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত বিদ্যমান রেলপথটি শহরের অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত এলাকার মধ্য দিয়ে অতিক্রম করেছে।

এ পথে সাতটি গুরুত্বপূর্ণ রেলক্রসিং থাকার কারণে প্রতিদিন ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং গড়ে প্রায় চার ঘণ্টা পর্যন্ত যান চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়।

ফলে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। একই সঙ্গে জরুরি সেবা কার্যক্রম ও অর্থনৈতিক কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হচ্ছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে, রাণীরহাট জংশনকে কেন্দ্র করে রাণীরহাট থেকে গাবতলী পর্যন্ত নতুন রেল সংযোগ স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

এছাড়া কাহালু থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত বিদ্যমান রেলপথ অপসারণ করে কাহালু-রাণীরহাট-গাবতলী রুটে নতুন সংযোগ গড়ে তোলার কথা বলা হয়েছে।

প্রতিমন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়া শহরের অভ্যন্তরের রেলক্রসিংজনিত যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। একই সঙ্গে রেল যোগাযোগ আরও নিরাপদ, দ্রুত এবং জনবান্ধব হবে।

এছাড়া সিরাজগঞ্জ-বগুড়া-কাহালু রেলপথ প্রকল্পের চলমান কাজ অব্যাহত রেখে রাণীরহাট থেকে গাবতলী পর্যন্ত নতুন সংযোগ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এদিকে, প্রতিমন্ত্রীর ডিও লেটারের প্রেক্ষিতে এরই মধ্যে রেলপথ মন্ত্রণালয় উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব (ডিপিপি) তৈরি করেছে।

আরও পড়ুন: দীঘিনালার পূজামণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে জুতার দোকান থেকে ইয়াবা উদ্ধার, আটক একজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০১:৫৯ এম


রাজবাড়ীতে জুতার দোকান থেকে ইয়াবা উদ্ধার, আটক একজন

রাজবাড়ী সদর উপজেলার করিম সু-হাউজের থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী দুলাল সিকদার (৩৬) সদর উপজেলার লক্ষ্মীকোল গ্রামের আফাজউদ্দিন সিকদারের ছেলে।

আজ বুধবার, দুপুরের সময়ে রাজবাড়ী বাজারের প্রধান সড়কের করিম সু হাউজ থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা করিম সু-হাউজের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৪০ পিস ইয়াবা উদ্ধার করার পাশাপাশি দুলাল সিকদারকে পুলিশ আটক করে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ৪০ পিস ইয়াবাসহ দুলাল সিকদারের নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে প্রকাশ্যে মাদক সেবন, ভ্রাম্যমাণ আদালতে সাজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০২:১৫ এম


মাদারীপুরে প্রকাশ্যে মাদক সেবন, ভ্রাম্যমাণ আদালতে সাজা

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া নয়াচর ইকোপার্ক এলাকায়, প্রকাশ্যে মাদক সেবন করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার সকাল বেলায়, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান নয়াচর ইকোপার্কে চলমান উন্নয়নকাজ পরিদর্শনে যান। সেই সময় তার উপস্থিতিতেই দেখা যায় যে, দুই ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবন করছেন। এরপর তিনি সঙ্গে থাকা পুলিশ সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

পুলিশ দ্রুত অভিযান চালিয়ে, নয়ারচর এলাকার আবুল বেপারী (৫৫) ও রাজিব খানকে আটক করে। তাদের পরে মাদারীপুর সদর উপজেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সেখানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ার পর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পৃথক দুই মামলায় প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋতুপর্ণার সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০২:৩১ এম


ঋতুপর্ণার সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে বাংলাদেশের হয়ে অসাধারণ এক ‘অলিম্পিক গোল’ করে ঋতুপর্ণা চাকমা আলোচনা তৈরি করেছেন। তার করা সেই গোলটি শুধু ম্যাচে সমতা ফেরায়নি, বরং ফুটবলপ্রেমীদের মধ্যে ‘অলিম্পিক গোল’ নিয়ে নতুন একটি কৌতূহলও জন্ম দিয়েছে।

ফুটবলের পরিভাষায়, কর্নার কিক থেকে যদি কোনো খেলোয়াড়ের স্পর্শ ছাড়াই বল সরাসরি জালে ঢুকে যায়, সেটিকে ‘অলিম্পিক গোল’ বলা হয়ে থাকে। এ মানে হল, কর্নার থেকে নেওয়া বল যদি বাতাসে বাঁক হয়ে সরাসরি গোলপোস্টে প্রবেশ করে এবং মাঝপথে কেউ এটি স্পর্শ না করে, তখনই সেটি অলিম্পিক গোল বলে অভিহিত করা হয়।

ঋতুপর্ণার ওই গোলটিও ঠিক এমনই ছিল। তার কর্নার থেকে নেওয়া নিখুঁত শটটি সরাসরি জালের মধ্যে প্রবেশ করে। তাই নিয়ম অনুযায়ী এটি একটি অলিম্পিক গোল হিসেবে গন্য করা হয়েছে।

‘অলিম্পিক গোল’ নামটির উৎপত্তি ঘটে ১৯২৪ সালে। ওই সময় প্যারিস অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। পরে আর্জেন্টিনা ও উরুগুয়ের খেলায় আর্জেন্টিনার সেসারেও অনজারি কর্নার থেকে সরাসরি গোল করা হয়। অলিম্পিক চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে করা সেই গোল থেকেই ‘গোল অলিম্পিকো’ বা ‘অলিম্পিক গোল’ নামের প্রচলন শুরু হয়।

ফুটবলে এমন গোল সৃষ্টি হওয়া খুবই বিরল ঘটনা। কারণ, কর্নার থেকে সরাসরি গোল করার জন্য নিখুঁত কার্ভ, সঠিক গতি এবং অনুকূল পরিস্থিতি তৈরি করা একান্ত প্রয়োজন। তাই ঋতুপর্ণার এই গোলটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হিসেবেই গতিবিধি খুঁজে পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননের ভবিষ্যৎ নিয়ে ফ্রান্সের গভীর আগ্রহের কারণ কী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০২:৩৯ এম


লেবাননের ভবিষ্যৎ নিয়ে ফ্রান্সের গভীর আগ্রহের কারণ কী

 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল ইসরাইল ও লেবাননের মধ্যে বৈরিতা অবসানের একটি চুক্তি স্বাক্ষরিত হলেও, লেবাননে দৈনিক হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। চলমান এই সংঘাতে এ পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন ১০ লক্ষাধিক বাসিন্দা।

মধ্যপ্রাচ্যের এই চরম সংকটময় পরিস্থিতিতে লেবাননের রাজনীতি ও কূটনীতিতে নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ফ্রান্স। সম্প্রতি বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলের সম্ভাব্য বিমান হামলা ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার সঙ্গে ফোনে কথা বলেন। বিশ্লেষকদের মতে, ম্যাক্রোঁর এই কূটনৈতিক তৎপরতা প্রমাণ করে যে প্যারিস এখনো লেবাননের সংকট সমাধানে এবং কূটনৈতিক প্রচেষ্টা গঠনে একটি অগ্রণী ভূমিকা পালন করতে চায়।

বিশেষজ্ঞরা বলছেন, লেবাননে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্ব বা অতিরিক্ত প্রভাব বিস্তার নিয়ে বেশ উদ্বিগ্ন ফ্রান্স। মূলত নিজেদের পুরোনো ঔপনিবেশিক ঐতিহ্য ও দীর্ঘদিনের রাজনৈতিক স্বার্থের কারণে মধ্যপ্রাচ্যে লেবাননকে একটি কৌশলগত ভিত্তি হিসেবে বিবেচনা করে প্যারিস। এখন লেবাননে আমেরিকার ক্রমবর্ধমান প্রভাবের কারণে ফ্রান্স সেখানে নিজেদের অবস্থান পুনর্প্রতিষ্ঠার চেষ্টা করছে।

বর্তমানে লেবাননে নিযুক্ত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর (ইউনিফিল) ভবিষ্যৎ যখন চরম অনিশ্চয়তার মুখে, তখন স্বাভাবিকভাবেই ওই অঞ্চলে ফ্রান্সের প্রভাব দিন দিন কমছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিজেদের ঐতিহাসিক ও কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং প্রভাবের অবক্ষয় রোধ করতে ফ্রান্স এখন নতুন কোনো উপায়ের সন্ধান করছে, যার ফলেই লেবাননের ভবিষ্যৎ নিয়ে প্যারিসের এই গভীর আগ্রহ ও তৎপরতা।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%