১১:২৪ পি.এম
ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরব-ইয়েমেন সীমান্তের কাছাকাছি খোলা একটি এলাকায় পড়েছে, বলে জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আজ সোমবার (৮ জুন) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রাডারে শনাক্ত হওয়া ক্ষেপণাস্ত্রটি একটি ‘আঞ্চলিক দেশের’ দিকে যাচ্ছিল। তবে এই দেশের নাম জানানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তদন্তে দেখা গেছে যে, ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত গতিপথ থেকে বিচ্যুত হয়ে সৌদি-ইয়েমেন সীমান্তের কাছাকাছি একটি খোলা স্থানে পড়ে গেছে।
আরও পড়ুন: সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সহায়তা দেওয়ার কথা ভাবছে মিসর
এই ঘটনার পর ইরান স্পষ্টতই জানিয়েছে, তারা সৌদি আরবের বিরুদ্ধে কোনো হামলা চালায়নি। অন্যদিকে, ইরান সমর্থিত হুথি দাবি করেছে, তারা ইসরাইলকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
তবে ক্ষেপণাস্ত্রটি প্রকারভেদে কী ছিল, সেটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এবং এটি আদৌ ইসরাইলের উদ্দেশ্যে ছোড়া হয়েছিল কি না সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য বর্তমানে প্রকাশ করা হয়নি। ঘটনার পর সৌদি কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে।
এদিকে, ইরান ইসরাইলের ওপর হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। তবে লেবাননে ফের আগ্রাসন চালালে কঠোর জবাব দেয়ার হুমকি দিয়েছে তেহরান। ইরানের জরুরি সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ‘সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধের ঘোষণা দেয়া হলো।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কিন্তু এই বিষয়ে জোর দেয়া হচ্ছে যে, দক্ষিণ লেবাননসহ অন্যান্য স্থানেও যদি এই আগ্রাসন ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে আগের চেয়ে আরও কঠোর ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: পাকিস্তান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করেছে
গত সপ্তাহে, ইসরাইল লেবাননের বৈরুতে হামলার হুমকি দেয়ার পর, তেহরান স্পষ্টত জানিয়ে দেয় যে, বৈরুতে হামলা হলে তারা ‘চুপ থাকবে না’। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্কভাবে বলেন, বৈরুতের ওপর যেকোনো হামলা পুরো অঞ্চলে নতুন করে সংঘাত উসকে দিতে পারে এবং ‘সর্বাত্মক যুদ্ধ’ আবার শুরু হতে পারে।
এদিকে, ইরানের সাথে যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নিতে ট্রাম্প ইসরাইলকে লেবাননে হামলা বন্ধ রাখতে আহ্বান জানান। এমনকি লেবাননে হামলা অব্যাহত রাখার কারণে গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি ক্ষোভও প্রকাশ করেছিলেন।
এরপরও, গত রোববার (৬ জুন) ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে বিমান হামলা চালায়। ইসরাইলের হামলার কয়েক ঘণ্টা পরে সংঘাতের পরিস্থিতি আরও বিপজ্জনক মোড় নেয়।
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে এদিন রাতেই উত্তর ইসরাইলের বিভিন্ন স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের সরাসরি সামরিক সংঘর্ষ।
আরও পড়ুন: মধ্যপ্রদেশের গওয়ালিয়রে ট্রাকচাপায় ১২ দর্শনার্থী নিহত, তদন্ত শুরু
তারপর, আজ সোমবার (৮ জুন) সকালে ইরানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। রাজধানী তেহরান, তাবরিজ ও ইসপাহানে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। তৎক্ষণাৎ ইরান পাল্টা হামলা চালায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন