ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ


খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে যাওয়ার সময় আবুল কালাম (৩২) নামের এক যুবক নিখোঁজ হয়ে গেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকেই তার খোঁজে পরিবারের সদস্যরা কর্ণফুলীর বিভিন্ন জায়গায় মাইকিং করছেন।

নিখোঁজ যুবক আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার আবদুল মাজেদের ছেলে। তার পরিবারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

আরও পড়ুন: নারায়ণ জেলার গার্মেন্টস সেক্টরে আন্দোলনের শিথিল রাখার অঙ্গীকার জেলা প্রশাসক

এদিন, বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে তিনি ঘর থেকে বের হন।

আবুল কালামের ভাই জিসান বলেন, বুধবার রাত ১টার দিকে রায়খালী খালের ঘাটকূল এলাকায় মাছ ধরতে জাল নিয়ে ঘর থেকে বের হন আবুল কালাম। এরপর সকালেও ঘরে না ফেরায় পরিবারের লোকজন খাল ও নদীর বিভিন্ন স্থানে খোঁজ করতে মাইকিং করছেন।

তিনি আরো জানান, আবুল কালামের রায়খালী ঘাটকূল এলাকায় ‘শেষ বিদায় স্টোর’ নামে একটি দোকান রয়েছে। এ ছাড়া, সে খাল থেকে মাছ ধরতে অভ্যস্ত ছিল।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানিয়েছেন, খবর পাওয়ার পর নিখোঁজ যুবকের সন্ধানে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় তরুণদের নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: চসিক প্রশাসক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের ‘থ্রি-আর’ পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের ‘থ্রি-আর’ পরিকল্পনা

অর্থনীতিকে পুনরুজ্জীবিত ও টেকসই করার জন্য সরকার ‘থ্রি-আর’ কৌশল উন্মোচন করতে যাচ্ছে, যা এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সহায়তা করবে।

এই নতুন কৌশলের মধ্যে রয়েছে রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন। সরকারের তিন ধাপে এই কৌশল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রথম ধাপটি হল, অর্থনৈতিক পুনরুদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট, যা এক বছরের মধ্যে বাস্তবায়িত হবে।

দ্বিতীয় ধাপটি হল, অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের এক থেকে তিন বছরের মেয়াদের মধ্যে সম্পন্ন হবে।

বাজেট ২০২৬-২৭-এ সরকারের যে খাতগুলোতে ১০০ শতাংশ কর মওকুফ হচ্ছে তা উল্লেখযোগ্য।

তৃতীয় ধাপটি হল, সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ। এর বাস্তবায়নের লক্ষ্যে পাঁচ বছরের মধ্যে ২০৩০-৩১ সালের মধ্যে ৮ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য লক্ষ্য রাখা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি গতি ফিরে পেয়েছে এবং ৪ দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

বিবিএস-এর প্রাথমিক হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ১৪ শতাংশে উন্নীত হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৩.৪৯ শতাংশ। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ৩ শতাংশের নিচে প্রবৃদ্ধির পূর্বাভাসকে ভুল প্রমাণ করে এভার অর্থনীতিতে এই গতি ফিরে এসেছে।

বৃহস্পতিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই থ্রি-আর কৌশল ঘোষণা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বাজেটে বাড়ানো হচ্ছে সিগারেটের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


নতুন বাজেটে বাড়ানো হচ্ছে সিগারেটের দাম

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকপণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে সরকারের উদ্যোগে সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে প্রস্তাব ঘোষণা করবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৬২ টাকা, মধ্যম স্তরে ৯২ টাকা, উচ্চ স্তরে ১৬০ টাকা এবং অতি উচ্চ বা প্রিমিয়াম স্তরে ২১০ টাকা নির্ধারণ করা হতে পারে। বর্তমানে এই সকল স্তরে ১০ শলাকার সিগারেটের দাম যথাক্রমে ৬০, ৮০, ১৪০ ও ১৮৫ টাকা রয়েছে।

নতুন প্রস্তাব কার্যকর হলে নিম্নস্তরের ১০ শলাকার সিগারেটের দাম প্যাকেট প্রতি ২ টাকা বাড়বে। একইভাবে, মধ্যম স্তরের সিগারেটের প্যাকেটে দাম বাড়বে ১০ টাকা। উচ্চস্তরের সিগারেটের প্যাকেটে দাম বৃদ্ধি পাবে ২০ টাকা।

এছাড়া, বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট।

এবারের প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হতে যাচ্ছে। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ সংগ্রহ করা হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা থেকে। বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকার অর্থ সংগ্রহ করা হবে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব পেশ করা হবে। এটি দেশের ৫৫তম বাজেট হতে যাচ্ছে। এছাড়া, বর্তমান সরকারের মেয়াদে এটি অর্থমন্ত্রী হিসেবে আমির খসরুর প্রথম বাজেট উপস্থাপন।

নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদিত হবে এবং পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এতে সম্মতি জানিয়ে সই করবেন। নতুন এই অর্থবছর ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক বিরোধকে কেন্দ্র করে আরাফাত হোসেন ফাহিম (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মো. হারুন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে ওই স্কুলছাত্রের মা পারভীন আক্তার বাদী হয়ে সেনবাগ থানায় হত্যা মামলাটি দায়ের করেন। যাহার মামল নম্বর-১৭। মামলায় সাতজনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এর আগে, বুধবার রাত ৮টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন ফাহিম বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার মো. শাহজাহানের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। গ্রেপ্তার হারুন সেনবাগের দেবিসিংহপুর গ্রামের জোড়া বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী দেলোয়ার হোসেন নোবেল জানান, দেবিসিংহপুর গ্রামের হাজেরা দিঘীর পেছনের একটি পোলের ওপর দীর্ঘদিন ধরে হারুন, জাহাঙ্গীর, আবুল খায়ের ও মমিনের নেতৃত্বে মাদকের ব্যবসা চলত। পাঁচ-ছয় দিন আগে মান্না নামে এক মাদকসেবীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হারুনের সম্পৃক্ততার কথা জানান। এরপর স্থানীয় কয়েকজন তরুণ ওই এলাকায় মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ জানিয়ে পাহারার ব্যবস্থা করেন। এতে কয়েকদিন ধরে সেখানে মাদকের আড্ডা বন্ধ ছিল।

তিনি আরও জানান, বুধবার রাত ৮টার দিকে আলী হায়দার ফাহিম (১৮), রিফাত (২০), সাকিবসহ কয়েকজন বায়তুন আমান মসজিদসংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হারুনের নেতৃত্বে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। হামলায় আলী হায়দার ফাহিমের বুকে ছুরিকাঘাত করা হয়, রিফাতের হাতের রগ কেটে দেওয়া হয় এবং সাকিবের ডান হাতে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

দেলোয়ার হোসেন নোবেল বলেন, নিহত আরাফাত হোসেন ফাহিমের নানার বাড়ি দেবিসিংহপুর গ্রামের বেলাল মাস্টার বাড়িতে। পাশাপাশি তার খালার বাড়িও রয়েছে। বুধবার সন্ধ্যায় তিনি নিজ বাড়ি থেকে নানার বাড়িতে বেড়াতে আসেন। পরে নানার বাড়ি থেকে খালার বাড়িতে যাওয়ার পথে হাজেরা দিঘী এলাকায় একা পেয়ে হারুন, জাহাঙ্গীর, আবুল খায়ের, মমিনসহ ৭-৮জন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বিশেষ করে তার বাম পায়ে কুপিয়ে গুরুত্বর আঘাত করা হলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতের বাবা মো. শাহজাহান বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে প্রথমে তার নানার বাড়িতে নেওয়া হবে। সেখানে গোসল করিয়ে এলাকাবাসীকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হবে। পরে নিজ বাড়িতে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার আর কিছু বলার নেই। আমি আমার ছেলেকে আল্লাহর কাছে আমানত করে দিলাম।

মামলার বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনির মিয়া। তবে তদন্তের স্বার্থে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলতে বলেন।  

এ বিষয়ে জানতে একাধিকবার সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকারের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘প্রফেশনাল রিপোর্ট রাইটিং ও কর্পোরেট রেডিনেস’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘প্রফেশনাল রিপোর্ট রাইটিং ও কর্পোরেট রেডিনেস’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে “The Art of Professional Report Writing & Corporate Readiness for Business Graduates” শীর্ষক দিনব্যাপী একটি সেমিনার ১১ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর অডিটোরিয়ামে সকাল ৯.০০টায় শুরু হয়। সেমিনারে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, কার্যকর রিপোর্ট লেখার কৌশল অর্জন এবং কর্পোরেট কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে তোলার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণী সক্ষমতা এবং মানসম্মত রিপোর্ট প্রণয়নের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মলিনা খাতুন। তিনি শিক্ষার্থীদের কর্মজীবনমুখী দক্ষতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সেমিনারে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. মেসবাহ উদ্দিন, বিক্রয় মার্কেটপ্লেস লিমিটেডের হেড অব হিউম্যান রিসোর্সেস মো. কামরুল হাসান এবং আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ পিপল অফিসার শান্তনু রায়। বক্তারা প্রফেশনাল রিপোর্ট লেখার কাঠামো, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনার কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কর্পোরেট যোগাযোগ, চাকরির প্রস্তুতি, সাক্ষাৎকারে সফলতার উপায় এবং কর্মক্ষেত্রে পেশাদার আচরণের বিভিন্ন দিক তুলে ধরেন।

সেমিনারে ম্যানেজমেন্ট বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ইন্টারেক্টিভ আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নিয়ে কর্পোরেট জগতের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে মূল্যবান ধারণা লাভ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%