প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে “The Art of Professional Report Writing & Corporate Readiness for Business Graduates” শীর্ষক দিনব্যাপী একটি সেমিনার ১১ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর অডিটোরিয়ামে সকাল ৯.০০টায় শুরু হয়। সেমিনারে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, কার্যকর রিপোর্ট লেখার কৌশল অর্জন এবং কর্পোরেট কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে তোলার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণী সক্ষমতা এবং মানসম্মত রিপোর্ট প্রণয়নের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মলিনা খাতুন। তিনি শিক্ষার্থীদের কর্মজীবনমুখী দক্ষতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সেমিনারে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. মেসবাহ উদ্দিন, বিক্রয় মার্কেটপ্লেস লিমিটেডের হেড অব হিউম্যান রিসোর্সেস মো. কামরুল হাসান এবং আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ পিপল অফিসার শান্তনু রায়। বক্তারা প্রফেশনাল রিপোর্ট লেখার কাঠামো, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনার কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কর্পোরেট যোগাযোগ, চাকরির প্রস্তুতি, সাক্ষাৎকারে সফলতার উপায় এবং কর্মক্ষেত্রে পেশাদার আচরণের বিভিন্ন দিক তুলে ধরেন।
সেমিনারে ম্যানেজমেন্ট বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ইন্টারেক্টিভ আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নিয়ে কর্পোরেট জগতের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে মূল্যবান ধারণা লাভ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন