ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রোগী দেখাতে গিয়ে ক্ষোভ, চিকিৎসকের মানবিকতায় মুগ্ধ রোগী: ৩০০ টাকায় চিকিৎসাসেবা দিয়ে প্রশংসায় ডা. এজাজুল ইসলাম


রোগী দেখাতে গিয়ে ক্ষোভ, চিকিৎসকের মানবিকতায় মুগ্ধ রোগী: ৩০০ টাকায় চিকিৎসাসেবা দিয়ে প্রশংসায় ডা. এজাজুল ইসলাম

চিকিৎসকের চেম্বারে দীর্ঘ অপেক্ষা, রোগীর ভিড় আর চিকিৎসা ব্যয়ের চাপ—এসব অভিজ্ঞতা অনেকের কাছেই পরিচিত। তবে দীর্ঘ সময় অপেক্ষার পর একজন চিকিৎসকের আচরণ, আন্তরিকতা ও মানবিকতায় মুগ্ধ হওয়ার এক ব্যতিক্রমী অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রশংসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. এজাজুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ব্যক্তির বর্ণনা অনুযায়ী, স্ত্রীর মাইগ্রেনের সমস্যা নিয়ে তিনি জয়দেবপুরে ডা. এজাজুল ইসলামের চেম্বারে যান। সিরিয়াল ছিল ৬২ নম্বর। সন্ধ্যা ৬টায় চিকিৎসক দেখানোর কথা থাকলেও সেখানে পৌঁছে দেখতে পান, তখনো ৩৫ নম্বর সিরিয়ালের রোগী দেখা হচ্ছে। পরে রাত ৮টায় গিয়ে দেখেন, সিরিয়াল চলছে ৪২ নম্বরে। দীর্ঘ অপেক্ষায় একপর্যায়ে তাঁর মধ্যে বিরক্তি ও ক্ষোভ তৈরি হয়।

রাত ১১টার দিকে অবশেষে চিকিৎসকের কক্ষে প্রবেশের সুযোগ পান তিনি। তবে ভেতরে প্রবেশের পর তাঁর ধারণা বদলে যায়। তাঁর ভাষায়, চিকিৎসক ছিলেন শান্ত, স্থির ও হাস্যোজ্জ্বল। দীর্ঘ সময় রোগী দেখার পরও তাঁর আচরণে বিরক্তি কিংবা ক্লান্তির প্রকাশ ছিল না।

ওই ব্যক্তির বর্ণনায়, চিকিৎসক অত্যন্ত মনোযোগ দিয়ে রোগীর সমস্যা শোনেন, নিজেই রক্তচাপ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ লিখে দেন। সবচেয়ে বিস্ময়ের বিষয় ছিল, চিকিৎসক কোনো অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেননি। মাত্র দুটি ওষুধ দুই মাস সেবনের পরামর্শ দেন।

প্রেসক্রিপশন হাতে পাওয়ার পর ওই ব্যক্তি আরও অবাক হন। কারণ, চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাঁর ধারণা ছিল, হয়তো বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হবে। কিন্তু বাস্তবে ঘটেছে সম্পূর্ণ ভিন্ন কিছু।

তিনি আরও জানান, চিকিৎসকের ভিজিট ছিল মাত্র ৩০০ টাকা। চিকিৎসা শেষে কক্ষ থেকে বের হওয়ার সময় বুঝতে পারেন, ফি দেওয়াও তাঁর মনে ছিল না। চেম্বারের কর্মীদের আন্তরিক আচরণ এবং পরিবেশের সাধারণ সাজসজ্জাও তাঁর নজর কেড়েছে।

দীর্ঘ অপেক্ষার কারণে যে মানুষটির প্রতি তাঁর মনে ক্ষোভ তৈরি হয়েছিল, চিকিৎসা নেওয়ার পর সেই মানুষটির প্রতিই জন্ম নেয় গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি ডা. এজাজুল ইসলামকে নির্লোভ, নিরহংকারী ও মানবিক চিকিৎসক হিসেবে অভিহিত করেন। তাঁর মতে, চিকিৎসা পেশায় আর্থিক লাভের চেয়ে রোগীর প্রতি দায়িত্ববোধ ও মানবিকতা যে কতটা গুরুত্বপূর্ণ, এই অভিজ্ঞতা তারই একটি উদাহরণ।

ডা. এজাজুল ইসলাম নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।

চিকিৎসা পেশা যখন নানা কারণে সাধারণ মানুষের আলোচনায় থাকে, তখন একজন চিকিৎসকের মানবিক আচরণ, আন্তরিকতা ও দায়িত্বশীলতার এমন অভিজ্ঞতা নিঃসন্দেহে ইতিবাচক বার্তা বহন করে।

শ্রদ্ধা ও ভালোবাসা এমন চিকিৎসকদের প্রতি, যাঁদের কাছে চিকিৎসা শুধু পেশা নয়, মানুষের সেবাও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি উজ্জ্বল মুন্সী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা :মোঃসানি

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


বাকেরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি উজ্জ্বল মুন্সী গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এজাহার নামীয় আসামি জহিরুল ইসলাম @ উজ্জ্বল মুন্সী (৩০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার উজ্জ্বল মুন্সী ১৩ নম্বর পাদ্রীশিবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের সোহরাব মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, বাকেরগঞ্জ থানার মামলা নম্বর ৩১(০৯)২৬, সন্ত্রাস বিরোধী আইন (সংশোধন) ২০২৬ এর ৬(২)/৮/৯/১০ ধারায় রুজুকৃত মামলার এজাহার নামীয় ৫ নম্বর আসামি তিনি।
বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, সারা ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, সারা ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের ভান্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে সারা ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ নভেম্বর) দুপুরে ভান্ডারিয়া পৌরসভার চেয়ারম্যান বাড়ি সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সারা ফার্মায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো. মাহমুদুল হাসানকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার এবং জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমারের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%