ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নেছারাবাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীর বিশেষ সভা


নেছারাবাদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীর বিশেষ সভা

 

 

 

 

আরও পড়ুন: আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমতলী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।
 
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
 
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, “নেছারাবাদ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। অপরাধী যে দলের বা যে পরিচয়েরই হোক না কেন, অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব খাটিয়ে কেউ যেন অপরাধ করে পার পেয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থানে থাকতে হবে।”
 
তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষ যেন নির্ভয়ে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।”
 
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনীতিবি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিনেটের মনোনয়ন ছাড়াই দুই বছর ধরে খুবির সিন্ডিকেট সদস্য নাজমুস সাদাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


সিনেটের মনোনয়ন ছাড়াই দুই বছর ধরে খুবির সিন্ডিকেট সদস্য নাজমুস সাদাত

খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সিনেট মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, সিনেট কর্তৃক মনোনীত দুই ব্যক্তি সিন্ডিকেটের সদস্য হওয়ার বিধান থাকলেও, ড. সাদাতকে মনোনয়ন দেওয়া হয়নি পূর্ববর্তী সিনেট সদস্যকে পরিবর্তন করে। ফলে জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে বর্তমান সময় পর্যন্ত তার সদস্যপদ নিয়ে আইনগত প্রশ্ন উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী পর্ষদ হচ্ছে সিন্ডিকেট। এই পর্ষদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আইন অনুযায়ী, নির্ধারিত পদ ও যোগ্যতার ভিত্তিতে সিন্ডিকেট গঠিত হয়, যার মধ্যে সিনেট কর্তৃক মনোনীত দুই ব্যক্তির সদস্য হওয়ার বিধান রয়েছে।

আইনের ২৪ ধারার (ঞ) উপধারায় উল্লেখ করা হয়েছে, ‘সিনেট কর্তৃক মনোনীত দুজন ব্যক্তি, যাহারা উচ্চ শিক্ষা এবং গবেষণায় আগ্রহী।’ এই বিধান অনুযায়ী, সিন্ডিকেটে সিনেট মনোনীত সদস্য হিসেবে রয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ও নারায়নগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নাজমুস সাদাত।

তবে, বিশ্ববিদ্যালয়ের সিনেটের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। এরপর আর কোনো সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়নি। ফলে পরবর্তী সময়ে সিনেটের মাধ্যমে নতুন সদস্য মনোনয়ন বা আগের সদস্যের পরিবর্তে নতুন প্রতিনিধি মনোনয়নের সুযোগ তৈরি হয়নি। এই অবস্থায় অধ্যাপক নাজমুস সাদাতের সদস্যপদ কিভাবে বহাল রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের এক সিনেট সদস্য জানান, সিনেট এই মনোনয়ন দেয়নি। "মনোনয়ন দিলে সিনেট সদস্য হিসাবে আমরা জানতাম।" সিনেট মনোনয়ন ছাড়া উপাচার্য যদি এটাকে অনুমোদন দেন তাহলে সেটা অবৈধ।

আরেক সিনেট সদস্য কালের কণ্ঠকে জানান, ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর সর্বশেষ সিনেট অধিবেশনে এক সিনেট সদস্যের অনুরোধে তৎকালীন উপাচার্য সিনেটের পক্ষ থেকে দুজন সিন্ডিকেট সদস্য মনোনয়ন দেন এবং সিনেট সদস্যরা সেটি সমর্থন জানান। কিন্তু পরবর্তী উপাচার্যদের সিনেটের পক্ষ থেকে কোনো সিন্ডিকেট সদস্য মনোনয়ন দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, "নাজমুস সাদাতকে অবৈধভাবে সিন্ডিকেটে মনোনয়ন দেওয়া হয়েছে।"

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমান বলেন, আগের ভাইস চ্যান্সেলর মাহমুদ পদত্যাগ করেন, সেজন্য পদটা শূন্য হওয়ায় উপাচার্য অধ্যাপক নাজমুস সাদাতকে মনোনয়ন দিয়েছে।

সিনেট মনোনয়ন ছাড়া এটা উপাচার্য করতে পারেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, "এটা উপাচার্য করতে পারেন। সিনেট যখন হবে তখন সেখানে এটি রিপোর্ট করবেন।"

তবে অধ্যাপক ড. নাজমুস সাদাতের কাছে জানতে চাইলে, তিনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে বলেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, "সিনেট না হওয়া পর্যন্ত একজন আছে আরেকজনকে দেওয়া যায়না, সিনেট হবে তারপর। সিনেট অধিবেশন ছাড়া এটা করা যায়না। নাজমুস সাদাত কিভাবে আছে সেটা এ্যাক্ট না দেখে বলতে পারব না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, ১৪১৬ জনের নিয়োগ নিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, ১৪১৬ জনের নিয়োগ নিশ্চিত

জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৬তম বিসিএসে এক হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার জন্য আদেশ জারি করেছে।

এই নিয়োগের আদেশ রোববার (২৯ নভেম্বর) নবনিয়োগ অধিশাখা থেকে প্রকাশ করা হয়।

নিয়োগপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করবেন। আদেশে উল্লেখ করা হয়েছে যে, ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা না আসলে, ওই তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।

যদি নির্ধারিত তারিখে যোগদান করা না হয়, তাহলে তাকে চাকরিতে যোগদান করতে সম্মত না হওয়া হিসেবে ধরা হবে এবং নিয়োগপত্র বাতিল হয়ে যাবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, নিয়োগ পরবর্তী কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া যায়, তাহলে কর্তৃপক্ষ এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন .

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুঙ্গেরের ধানক্ষেত থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


মুঙ্গেরের ধানক্ষেত থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ

ভারতের বিহার রাজ্যের মুঙ্গের জেলার একটি ধানক্ষেত থেকে ৩০ বছর বয়সী এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এই ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ওই নারীকে হত্যা করেছেন তার প্রেমিক। নিহত নারীর নাম নীলু কুমারী। তিনি মুঙ্গেরের বাসিন্দা এবং উদয় কুমারের স্ত্রী। খবরটি প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।

মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) কুমার দেবেন্দ্র জানান, শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ধানক্ষেতে ওই নারীর মরদেহ পাওয়ার খবর তাদের কাছে আসে।

পরিবারের দাবি, বিহারের তিলকপুরের বাসিন্দা আনাকেশ কুমারের সঙ্গে নীলুর প্রেমের সম্পর্ক ছিল, যা তার স্বামী জানতেন। এই সম্পর্কের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়েছে বলে অভিযোগ রয়েছে। উদয় কুমার জানিয়েছেন, তিনি প্রায় ছয় মাস ধরে বিষয়টি জানতেন, তবে ঘটনার সময় তিনি বাইরে ছিলেন।

নীলুর ননদ গুঞ্জন দেবীও অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে আনাকেশ কুমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল নীলুর। তার ভাষ্য অনুযায়ী, তারা দিনরাত কথা বলতেন এবং দুই-তিন দিন আগে নীলুকে তার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন তিনি।

পুলিশ ও ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুঙ্গের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যসহ অন্যান্যদের জবানবন্দি নেওয়া হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালে নামার সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজের চাকায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


শাহজালালে নামার সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজের চাকায় আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজে আগুনের ঘটনা ঘটেছে। দ্রুততার সাথে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়।

রবিবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন জানিয়েছেন, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। পরে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এয়ারবাস এ৩৩০ মডেলের উড়োজাহাজটি অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা সৃষ্টি হয়। এর ফলস্বরূপ ধোঁয়া ও আগুনের সৃষ্টি হয়। তবে, ফ্লাইটের নম্বর, যাত্রী ও ক্রুদের অবস্থা এবং আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%