০৫:০৪ পি.এম
২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে মরক্বো।
এই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে মরিয়া কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া আফ্রিকান দেশটি।
সেই সঙ্গে প্রতিপক্ষ কোচ কার্লো আনচেলত্তির কৌশল জানতে তার সকল বই পড়ার দাবি করেছেন মরক্কান অধিনায়ক আশরাফ হাকিমি।
আরও পড়ুন: মাওয়া প্রান্তে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ রাসেলের মরদেহ উদ্ধার
শনিবার (১৩ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
হাকিমি বলেন, "আমরা সবাই ব্রাজিলকে সম্মান করি। কেউ কেউ বলে, এটা আগের সেই ব্রাজিল নয়। কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই।
তারা আবেগপ্রবণ, ফুটবল ভালোবাসে এবং তাদের অসাধারণ গুণাবলি রয়েছে। তারা সত্যিই এই বিশ্বকাপ জিততে চায়।"
ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হিসেবে এবারের বিশ্বকাপে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন আনচেলত্তি।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
২০২৫ সালের মে মাসে তিনি ডরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হন।
জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এসি মিলান ও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন আনচেলত্তি।
এ ছাড়া ইউরোপের পাঁচটি প্রধান লিগেই শিরোপা জয় করা একমাত্র কোচও তিনি।
তার অধীনে ব্রাজিল নতুনভাবে উজ্জ্বীবিত।
আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপে আজ মুখোমুখি হচ্ছে কে-কার
ব্রাজিল কোচের কৌশল নিয়ে হাকিমি বলেন, "আমি তাকে অনেক সম্মান করি। আমি তার সব বই পড়েছি।
হয়তো এতে আমরা কিছুটা সুবিধা পাব। কারণ আমি তার সব গোপন রহস্য জানি।"
এই ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন মার্কিনিয়োস এবং মরক্কোকে প্রতিনিধিত্ব করবেন হাকিমি।
দুজনই পরস্পর বন্ধু, একইসঙ্গে তারা ফরাসি ক্লাবের হয়ে সর্বশেষ দুটি উয়েফা চ্যাম্পিয়न्स লিগে চ্যাম্পিয়ন হয়েছেন।
আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ
তবে পরবর্তী পাঁচ সপ্তাহের জন্য সেলেসাও ডিফেন্ডার মার্কিনিয়োসের সঙ্গে বন্ধুত্ব ভুলে থাকবেন হাকিমি।
তিনি বলেন, "পিএসজিতে আমরা একসঙ্গে খেলি, হাসি-ঠাট্টা করি।
তবে বিশ্বকাপের মাঠে আমরা সতীর্থ নই। অবশ্যই কথা হবে, কিন্তু আমরা দুজনই জিততে চাই। সেরা দলই জিতুক।"
উল্লেখ্য, রোববার ভোর ৬টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর করলেন বিএনপি নেতা তোতা
একই ভেন্যুতে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন