প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পর্যটন নগরী কক্সবাজারে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিকেলে চকরিয়ায় একটি জনসভা শেষে কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ পরিদর্শনে যাবেন। এ কারণে অপরূপ সাজে সজ্জিত হয়েছে মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকতের দরিয়ানগর পয়েন্ট।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় সমুদ্রসৈকতের দরিয়ানগরস্থ প্যারাসেলিং পয়েন্টে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন। তারা মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকতের প্যারাসেলিং পয়েন্টে অবস্থান নিয়েছেন।
সমুদ্রসৈকতের বালুচরে নামতে সুবিধার জন্য নতুন সিঁড়ি দেয়া হয়েছে, সারি সারি পতাকা টাঙানো হয়েছে। এছাড়া, সমুদ্রসৈকতের বালুচরে ১৫টি কিটকট (ছাতা) বসানো হয়েছে। এগুলোর পেছনে রাখা হয়েছে ডাস্টবিন। একই সঙ্গে নতুন বিদ্যুৎ সংযোগও দেয়া হয়েছে এবং বৈদ্যুতিক খুঁটিতে লাইট বসানো হয়েছে। এসব লাইটের কাজ করছে বিদ্যুৎ বিভাগের লোকজন। প্রধানমন্ত্রীর আগমনস্থলে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, জেলা পুলিশের পাশাপাশি দরিয়ানগরস্থ প্যারাসেলিং পয়েন্টে ট্যুরিস্ট পুলিশও অবস্থান নিয়েছে। তাদের সঙ্গে আছে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যেমন র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।
পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বখতিয়ার হোসেন জানান, "কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগরস্থ প্যারাসেলিং পয়েন্টে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন; তাই নিরাপদ পানির ব্যবস্থা রাখা হয়েছে ৩টি পয়েন্টে।"
জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহাবুবুর রহমান বলেন, "সমুদ্রসৈকতের প্যারাসেলিং পয়েন্টের বালুচরে ১৫টি কিটকট বসানো হয়েছে। ১৫ জন কর্মী রয়েছে যারা দু’পাশে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর তারেক রহমানকে সমুদ্রসৈকতে স্বাগত জানাতে সব ধরণের প্রস্তুতি শেষ। আমরা এখন অপেক্ষায় আছি, কখন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সমুদ্রসৈকতে পরিদর্শনে আসবেন।"
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেল ৫ টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন। জনসভা শেষে তিনি কক্সবাজার শহরের উদ্দেশে রওনা দেবেন।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন। একই দিন রাত ৮টায় কক্সবাজারের লং বিচ হোটেল অডিটোরিয়ামে জেলার বিশিষ্ট নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে রাত ৯টায় সপরিবারে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন