০১:৩৮ এম
গেল আইপিএলে মোস্তাফিজুর রহমান রেকর্ড দামে একটি দল পেয়েছিলেন। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সম্ভব হয়নি তার। এবার মোস্তাফিজ আইপিএলকে না বলার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ ক্রিকইনফো আইপিএলের মিনি নিলামে নাম লেখানো ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা থেকে জানা যায়, মোস্তাফিজ এবারের আসরের নিলামে নাম অন্তর্ভুক্ত করেননি।
এ বছরের শুরুতে মোস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে নিলাম থেকে দলে নিয়েছিল। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে ফ্র্যাঞ্চাইজিটি শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয়।
আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য কীর্তি: ১৪ বছর বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০৪ রানের ইনিংস
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে। ফলস্বরূপ, টুর্নামেন্টে অংশগ্রহণই করেনি বাংলাদেশ।
এবারের আইপিএলের নিলামে নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আরেকজনের অনুপস্থিতি লক্ষ্যণীয়। তিনি হলেন নাহিদ রানা। সর্বশেষ ভারত সফরে তার নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে তিনিও এবার এই নিলামে নাম অন্তর্ভুক্ত করেননি, পূর্বসূরির দেখানো পথ অনুসরণ করেছেন।
নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল এবং তাসকিন আহমেদ।
এবারের নিলামের প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত আছেন। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। ফ্র্যাঞ্চাইজিগুলো নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য ২৫টি জায়গা নির্ধারিত রয়েছে।
আরও পড়ুন: ডিসেম্বরে শুরু হচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন