ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

৫ অক্টোবর: ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য ঘটনাবলি


৫ অক্টোবর: ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য ঘটনাবলি

প্রতিটি দিন সময়ের নদীতে হারিয়ে যায়, তবে কিছু দিন স্মৃতির পাতায় এবং ইতিহাসের পাতায় রয়ে যায়। এসব দিনগুলোতে ঘটে যায় কিছু যুগান্তকারী ঘটনা— মানবসভ্যতার অগ্রগতির মাইলফলক, প্রথম আবিষ্কার, বিপ্লব কিংবা বেদনাবিধুর মুহূর্ত। শতাব্দী ধরে বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে এই দিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা, যা আজও আমাদের ভাবায়, শিক্ষা দেয় এবং ইতিহাসকে বুঝতে সহায়তা করে।

আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।

চলুন, ফিরে দেখি ৫ অক্টোবরের ক্যালেন্ডারে খোদাই হয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে—

আরও পড়ুন: ১৪ অক্টোবর: ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য ঘটনা ও বিশ্ব মান দিবসের স্মরণ

১৭৮৯ - ফরাসি বিপ্লবের সূচনা ঘটে।

১৭৯৬ - ব্রিটেনের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।

১৮৬৪ - ঘূণিঝড়ের ফলে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু হয়।

১৯১০ - তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং প্রথম ফার্দিনান্দ জার নির্বাচিত হন।

আরও পড়ুন: প্রথমবার দেশে মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য অলিম্পিয়াড

১৯১১ - পর্তুগালের রাজা মনোয়েল ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করেন।

১৯১৪ - জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মাধ্যমে প্রথম আকাশ যুদ্ধ শুরু হয়।

১৯২১ - লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল লন্ডনে প্রতিষ্ঠিত হয়।

১৯৪৭ - কলকাতা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন: রাবির মনোমুগ্ধকর প্যারিস রোড; যেখানে প্রতিদিনই লেখা হয় নতুন গল্প

১৯৭০ - পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন মিডিয়া তথা সমাজ সংযোগ ক্ষেত্রের প্রশিক্ষণ প্রতিষ্ঠান চিত্রবাণী প্রতিষ্ঠা লাভ করে।

১৯৯০ - একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

২০০২ - ডেটন শান্তিচুক্তির পর নিজস্ব তত্ত্বাবধানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সূত্র : উইকিপিডিয়া

আরও পড়ুন: ২৮ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য ঘটনা ও বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামুকার নতুন ডিজি হলেন মোস্তফা জামান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩১ এম


জামুকার নতুন ডিজি হলেন মোস্তফা জামান

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান। এই নিয়োগের মাধ্যমে তার চাকরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (৪ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে, গত ২৬ এপ্রিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুন। তবে তিনি সেখানে যোগদান করেননি।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এই প্রতিষ্ঠানটি মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন ও সংরক্ষণ, মুক্তিযোদ্ধার স্বীকৃতি ও সনদসংক্রান্ত বিষয় যাচাই-বাছাই, মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রয়োজনীয় সুপারিশসহ বিভিন্ন বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করে।

এছাড়া, প্রকৃত মুক্তিযোদ্ধা নির্ধারণ এবং ভুয়া বা অযোগ্য ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও জামুকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ এম


বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক

আজ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে সরকার এ বছর দেশের বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করবে। সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন প্রত্যাশিত। সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার দুপুর ২টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে। এর আগে দুপুর সাড়ে ১টায় আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করবেন। প্রধান অতিথির আগমনের পর জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হবে। এরপর স্বাগত বক্তব্য, বিশেষ অতিথিদের বক্তব্য, প্রতিমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বক্তব্য হবে। পরে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা পাওয়া শিক্ষকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশের পর প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য হলো—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। শিক্ষকদের ভূমিকা ও অবদানের স্বীকৃতি দেওয়া এবং সম্মাননার মাধ্যমে শিক্ষকদের মর্যাদা তুলে ধরা দিবসটির অন্যতম উদ্দেশ্য।

এ বছর প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং প্রধানমন্ত্রীর নির্বাচিত ৬ জন শিক্ষক সম্মাননা পাচ্ছেন।

প্রাথমিক পর্যায়ের ১০ জনের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন ও মাদ্রাসার ২ জন শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন। মাধ্যমিক পর্যায়ের ২০ জনের মধ্যে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদরাসার ৫ জন শিক্ষক রয়েছেন। কলেজ পর্যায়ে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদরাসার ৫ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জনের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক রয়েছেন।

চিকিৎসা শিক্ষায় ৫ জন চিকিৎসা মহাবিদ্যালয় ও ৫ জন চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মাননা পাবেন। এ ছাড়া কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও ৬ জন শিক্ষকও এ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।

সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে। বিশেষ প্রয়োজনে সম্মাননার স্তর ও সংখ্যা কমানো বা বাড়ানোর ক্ষমতা জাতীয় স্টিয়ারিং কমিটির রয়েছে।

গুণী শিক্ষক বাছাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর পৃথক সার্চ কমিটি গঠন করে। এসব কমিটি প্রতিটি ক্যাটাগরিতে একজনের বিপরীতে তিনজন গুণী শিক্ষকের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠায়। বিশ্ববিদ্যালয় পর্যায়েও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গঠিত সার্চ কমিটি প্রতিটি ক্যাটাগরিতে তিনজনের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠায়। এসব প্যানেল থেকে চূড়ান্তভাবে গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে।

ইউনেসকো ঘোষিত প্রতিপাদ্য অনুযায়ী প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, সাধারণ বিশ্ববিদ্যালয়, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ এম


ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘ সাত মাস ধরে চলা সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতিতে এবার একটি বড় ধরনের ধাক্কা এসেছে। মহসেন পাকনেজাদ, দেশটির জ্বালানিমন্ত্রী, তীব্র অর্থনৈতিক চাপ ও চলমান সংকটময় পরিস্থিতির মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (৪ সেপ্টেম্বর) তাসনিম নিউজের বরাতে আনাদুলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রপতি কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহদি তাবাতাবাই জানিয়েছেন, রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকির জন্য হামিদ বোভার্ডকে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে পাকনেজাদের পদত্যাগের কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ বোভার্দকে সাময়িকভাবে ইরানের ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মহসেন পাকনেজাদ ২০২৪ সালের আগস্ট মাসে তেল রপ্তানিকারক দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা ওপেকের গুরুত্বপূর্ণ সদস্য দেশ হিসেবে ইরানের তেল মন্ত্রণালয়ের নীতি-নির্ধারণী মূল চেয়ারে বসেন।

দায়িত্ব গ্রহণের প্রায় দুই বছর পর, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ জ্বালানি সংকট এবং সম্ভাব্য তেল রপ্তানির ঝুঁকির কারণে তাকে পদত্যাগ করতে হলো। বিস্ময়করভাবে, পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণার কয়েক ঘণ্টা আগে, রাষ্ট্রীয় গণমাধ্যমে তিনি তেল বিক্রি নিয়ে আশাবাদী বক্তব্য প্রদান করেছিলেন।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাধা ও অবরোধের মধ্যেও তেল বিক্রির অর্থ যথাসময়ে ইরানের অর্থনীতিতে আসছে এবং ভবিষ্যতেও আসবে। ফলে, কয়েক ঘণ্টার ব্যবধানে পরিস্থিতি কেন পরিবর্তিত হলো এবং তিনি ঠিক কী কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বা তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে কিনা, সে বিষয়ে তেহরান থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন অবরোধ, ক্রমাগত সরবরাহ বিঘ্নিত হওয়া এবং তেল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে অভ্যন্তরীণ মতপার্থক্যই এই আকস্মিক রদবদলের কারণ হতে পারে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্স-বেলজিয়ামের ম্যাচসহ আজকের খেলা টিভিতে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৬ এম


ফ্রান্স-বেলজিয়ামের ম্যাচসহ আজকের খেলা টিভিতে

প্রতিদিনের জীবনের ব্যস্ততার মাঝে সব ধরনের খেলা দেখা সম্ভব নয়। তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী কিছু খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অন্যান্যদের মতোই বেশি। কোথায় কী খেলা হচ্ছে তা জানার জন্য সময় নষ্ট না করে এই শিডিউল দেখে নিন। এরপর ঠিক করুন কখন কোন খেলায় নজর দেবেন।

জাতীয় ক্রিকেট লিগের খেলাগুলি বর্তমানে চলছে। আজ রাতে ফ্রান্স ও ইতালি আলাদা আলাদা ম্যাচে অংশ নিতে যাচ্ছে।

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ময়মনসিংহ

সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি

ঢাকা-রংপুর

সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি

খুলনা-বরিশাল

সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি

চট্টগ্রাম-রাজশাহী

সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি

লিজেন্ডস ক্রিকেট

বাংলাদেশ-ইংল্যান্ড

রাত ৯-৩০ মি., টি স্পোর্টস

ফুটবল

ফিফা আসিয়ান কাপ

মালয়েশিয়া-ভিয়েতনাম (৩য় স্থান নির্ধারণী)

বেলা ৩টা, টি স্পোর্টস

ইন্দোনেশিয়া-থাইল্যান্ড (ফাইনাল)

সন্ধ্যা ৭টা, টি স্পোর্টস

উয়েফা নেশনস লিগ

ইতালি-তুরস্ক

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ১

ফ্রান্স-বেলজিয়াম

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ২

ইউক্রেন-হাঙ্গেরি

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%