০৮:৩১ এম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান। এই নিয়োগের মাধ্যমে তার চাকরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (৪ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে, গত ২৬ এপ্রিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুন। তবে তিনি সেখানে যোগদান করেননি।
আরও পড়ুন: গাইবান্ধায় রাস্তা বিরোধে পিটিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। এই প্রতিষ্ঠানটি মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন ও সংরক্ষণ, মুক্তিযোদ্ধার স্বীকৃতি ও সনদসংক্রান্ত বিষয় যাচাই-বাছাই, মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রয়োজনীয় সুপারিশসহ বিভিন্ন বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করে।
এছাড়া, প্রকৃত মুক্তিযোদ্ধা নির্ধারণ এবং ভুয়া বা অযোগ্য ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও জামুকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন