১১:১২ এম
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নয় দিনের সরকারি সফরের জন্য অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
রোববার (৪ অক্টোবর) সকালে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ফেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।
পোস্টে উল্লেখ করা হয়েছে, সফরের প্রথম পর্যায়ে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026) অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে বাবা-মেয়েকে চোখ উপড়ে হত্যা
এছাড়া, তিনি মেলবোর্নে ডেকিন ইউনিভার্সিটি (Deakin University) পরিদর্শন করবেন। সফর শেষে, জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দেবেন।
যুক্তরাষ্ট্রে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান বার্ষিক সভা ও প্রদর্শনী (Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition) তে অংশগ্রহণ করবেন।
সরকারি সফরের সময় সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুমোদিত নকশা পরিবর্তন, ৫ স্লিপার বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন