০৬:০৬ পি.এম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গ্রাম পুলিশসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সন্দেহভাজন দুই মাদক কারবারিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটকদের তল্লাশি চালায়।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় এইচএসসি ও আলিমে ফলাফলে হতাশার চিত্র, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং
এ সময় নুরুল্লাগঞ্জ গ্রামের আসমা আক্তারের (২৮) কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, এবং একই ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) দুলাল সরদারের (৪৩) কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাদের আটক করে ভাঙ্গা থানায় নেওয়া হয়। এর পর মঙ্গলবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম সাহাবুর বলেন, সোমবার রাতে স্থানীয় জনতা মাদকসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক দুজনের মধ্যে একজন নারী এবং অপরজন ইউনিয়নের গ্রাম পুলিশ দুলাল সরদার।
তিনি বাকপুরা গ্রামের বাসিন্দা এবং নুরুল্লাগঞ্জ গ্রামের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন: মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন