০৬:০৯ পি.এম
ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের দুর্দান্ত বোলিংয়ের পরেও দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে সফরকারী পাকিস্তান ভালো অবস্থায় রয়েছে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে গ্রেভসের বোলিং তোপে ২৮২ রানের অলআউট হয়ে যায় পাকিস্তান। ৫ ওভারে কোন রান না দিয়ে ৫ উইকেট শিকার করেন গ্রেভস।
প্রথম ইনিংসে ২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। দিন শেষে তারা ১২৬ রান তুলতেই ৭ উইকেট হারায়। ফলে ৩ উইকেট হাতে নিয়ে ১৫৫ রানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ৩ উইকেটে ১৯৯ রান তুলেছিল পাকিস্তান। ৭ উইকেট হাতে নিয়ে তারা ১১২ রানে পিছিয়ে ছিল।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনার জন্য ৬ সদস্যের কমিটি গঠন
তৃতীয় দিনের শুরুটাও পাকিস্তানের জন্য ভালো ছিল। প্রথম ঘন্টায় কোন উইকেট না হারিয়ে ৪৫ রান যোগ করে তারা। এরমধ্যে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৮৮ রানে অপরাজিত থাকা শান মাসুদ।
দলীয় ২৪৪ রানে সালমান আঘাকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজকে দিনের প্রথম সাফল্য এনে দেন পেসার শামার জোসেফ। ২০ রানে থামেন আঘা।
এক ওভার পর সেঞ্চুরিয়ান মাসুদকে ১০৯ রানে সাজঘরে ফেরত পাঠান গ্রেভস। ১৮৪ বল খেলে ১১ চারে নিজের সেঞ্চুরির ইনিংস সাজান মাসুদ।
এরপর টানা ৪ ওভারে আরও ৪ উইকেট শিকার করে পাকিস্তানকে চাপে ফেলেন গ্রেভস। ২৬৭ রানে নবম উইকেট হারায় পাকিস্তান। শেষ ব্যাটার খুররাম শাহজাদ ১৯ রানে আউট হলে ২৮২ রানে অলআউট হয় পাকিস্তান। শেষ ৭ উইকেট হারাতে তারা ৩৮ রানের ব্যবধান দেখিয়েছিল।
আরও পড়ুন: তাসকিন-হাসানের তোপে ১৪ রানে ২ উইকেট শেষ ওয়েস্ট ইন্ডিজের
১১ ওভার বল করে ২৭ রানে ৫ উইকেট শিকার করেন গ্রেভস। এরমধ্যে নিজের সপ্তম ওভার থেকে ১১তম ওভারে কোন রান না দিয়ে ৫ উইকেট নেন তিনি। ১৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন গ্রেভস। এছাড়া রোচ ও জোসেফ ২টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ২৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান পেসার মোহাম্মদ আব্বাসের তোপে ৭ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ৫ ও কাভেম হজ খালি হাতে ফিরেন।
মিডল অর্ডারের দুই ব্যাটার আমির জাঙ্গু ৪ ও শাই হোপ ১০ রানে থামলে ৪৩ রানে চতুর্থ উইকেট পতন হয় ওয়েস্ট ইন্ডিজের। এসময় উইকেট ভাগাভাগি করেন মোহাম্মদ আলি ও খুররাম শাহজাদ।
এক প্রান্ত আগলে লড়াই করে ১শ বল খেলে উইকেটে সেট হয়েছিলেন ওপেনার তেজনারাইন চন্দরপল। কিন্তু পাকিস্তান পেসার আমের জামালের শিকার হয়ে ৩৫ রানে থামেন তিনি। চন্দরপলের ১০১ বলের ইনিংসে ৫টি চার ছিল।
আরও পড়ুন: সেন্টমার্টিনে ৮ শতাধিক পর্যটক নিয়ে জাহাজ চলাচল শুরু
দলের রান ১০০ স্পর্শ করার আগে আরও দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। গ্রেভস ২০ ও রোস্টন চেজ ৮ রানে আউট হন।
৯৩ রানে সপ্তম উইকেট পতনের পর ২৯ বলে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন রোচ ও শামার। ৫ রানে রোচ এবং ১৩ বলে ২২ রানে অপরাজিত আছেন শামার।
আব্বাস ৩টি ও শাহজাদ ২টি উইকেট নেন।
আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনে হারের পর হেগসেথকে সরানোর পরিকল্পনা ট্রাম্পের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন