ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ


বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

খুলনার ২১ নম্বর ওয়ার্ডের বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো তথ্য নেই।

শুক্রবার (২৮ আগষ্ট) রাত ১২টার দিকে মহানগরীর পানির ট্যাঙ্কি রোডে অবস্থিত বিএনপি অফিসের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, অফিসটি বন্ধ হওয়ার কিছু সময় পর দুইবার বিকট আওয়াজ শোনা যায়। এরপর স্থানীয়রা এসে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে আজ সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা

খুলনা মহানগর বিএনপির দপ্তর সেলের প্রধান শরিফুল ইসলাম টিপু জানান, বিকট শব্দে ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর খুলনা মহানগর বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গভীর রাতে ২১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানার জন্য তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই নিয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


এআই নিয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, আদালতের রায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দ্বারা লেখা যাবে না। তিনি উল্লেখ করেন, মামলার বিষয়বস্তু, আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং বিচারকের বিবেক কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিচার করা সম্ভব নয়।

 

এ কারণে বিচারিক সিদ্ধান্তে এআই ব্যবহারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে তিনি জানান।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা হবে, সে বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা তৈরি করা প্রয়োজন। মানুষের জীবনকে সহজতর করা এবং মৌলিক অধিকার সুরক্ষার উদ্দেশ্যে এআই ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তিনি।

 

এআই ব্যবহারের ক্ষেত্রে অবকাঠামো, প্রশিক্ষণ ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। যাচাই-বাছাই ছাড়া এআইয়ের তথ্য ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
উগান্ডা

বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা ওয়ো নাইম্বা ৩৪ বছর বয়সে মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:১০ পি.এম


বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা ওয়ো নাইম্বা ৩৪ বছর বয়সে মারা গেছেন

তিনি মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। তখন থেকেই তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা হিসেবে পরিচিতি লাভ করেন। উগান্ডার তোরো রাজ্যের রাজা ওয়ো নাইম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ ছিলেন তিনি। ১৯৯৫ সালে তাঁর মাথায় রাজমুকুট উঠেছিল। রাজকীয় জীবন শুরু হয়েছিল শৈশবেই। তিনি ৩১ বছর ধরে রাজত্ব করেছেন। কিন্তু তাঁর জীবন থেমে গেছে মাত্র ৩৪ বছর বয়সে। শুক্রবার (২৮ আগস্ট) তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হয়।

তোরো রাজ্যের প্রধানমন্ত্রী ক্যালভিন আর্মস্ট্রং রোওমিরে আকিকি বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় রাজার মৃত্যুর খবর ঘোষণা করেন।

তিনি বলেন, ‘গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে আমি তোরোর মহামান্য ওমুকামা, রাজা ওয়ো নাইম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর খবর ঘোষণা করছি।’

প্রধানমন্ত্রী জানান, রাজা স্থানীয় সময় বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে মারা যান। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির সরকারের মন্ত্রী বালাম বারুগাহারা জানিয়েছিলেন, রাজা ওয়ো যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছিলেন।

রাজা ওয়ো নাইম্বা ছিলেন তোরো রাজ্যের শাসক। উগান্ডার পশ্চিমাঞ্চলে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সীমান্তের কাছে অবস্থিত এই রাজ্যটি দেশের অন্যতম ঐতিহ্যবাহী রাজতন্ত্র।

বর্তমানে উগান্ডা একটি প্রজাতন্ত্র হিসেবে পরিচালিত হচ্ছে এবং দেশের রাজনৈতিক ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে রয়েছে। তবে দেশে কয়েকটি ঐতিহ্যবাহী রাজতন্ত্র এখনো টিকে আছে। এসব রাজপরিবারের রাজনৈতিক ক্ষমতা মূলত প্রতীকী হলেও সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের ব্যাপক প্রভাব রয়েছে।

রাজা ওয়োর বাবা রুকিরাবাসাইজা প্যাট্রিক ডেভিড ম্যাথিউ কাবোয়ো ওলিমি তৃতীয় মারা যাওয়ার পর ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর মাত্র তিন বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। পরবর্তী সময়ে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ ক্ষমতাসীন রাজা হিসেবে পরিচিতি লাভ করেন। সূত্র: রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউফলে ঘাসে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মারা গেছে তিনটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:১২ পি.এম


বাউফলে ঘাসে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মারা গেছে তিনটি

পটুয়াখালীর বাউফলের বিচ্ছিন্ন চরে ঘাসে বিষক্রিয়ার ফলে ৩০টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি মহিষের মৃত্যু ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার কেশবপুর ইউনিয়নের লালচর এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অসুস্থ মহিষগুলোর চিকিৎসা শুরু করেন। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, খাবারে বিষক্রিয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

মহিষ মালিক এবং স্থানীয় কৃষকরা জানান, চরাঞ্চলের বেশ কয়েকজন কৃষকের মহিষগুলো গোয়ালঘরে ঢুকে খাবার খাওয়ার পর অসুস্থ হতে শুরু করে। এরপর একে একে কয়েকটি মহিষের শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যার দিকে তিনটি মহিষ মারা যায়। অসুস্থ মহিষগুলোর মধ্যে কয়েকটির অবস্থা গুরুতর।

মহিষ মালিকদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ঘাস খাওয়ানোর জন্য রাখালেরা শতাধিক মহিষ নিয়ে লালচরে যান। কিন্তু চরের ঘাসে আগে থেকেই দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে রেখেছিল। সেই ঘাস খেয়ে ৩০টির বেশি মহিষ অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে রফিজ মৃধার একটি, সুমন মাঝির একটি ও রুহুল আমিনের একটি মহিষ মারা গেছে।

উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই কয়েকটি মহিষ মারা গেছে। বাকি মহিষগুলোর চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের বিষক্রিয়ায় মহিষগুলোর মৃত্যু ঘটেছে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শুভেন্দু সরকার বলেন, ঘাস খেয়ে মহিষগুলো অসুস্থ হতে পারে। এছাড়া কৃত্রিমভাবে বিষক্রিয়ার কারণও হতে পারে। মহিষের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষাগারে পাঠানো হবে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম জানান, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে মহিষগুলোর বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ ও কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৭ মুসলিম দেশের জোট ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


৫৭ মুসলিম দেশের জোট ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ

মুসলিম বিশ্বের ৫৭টি দেশের জোট ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার অভিজ্ঞ কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল উলদ শেখ আহমেদ। তাকে বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ বৈঠকে নির্বাচিত করা হয়।

ইসমাইল উলদ শেখ আহমেদ বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন। তাহার মেয়াদ ২০২১ সালের নভেম্বরে শুরু হয়েছিল এবং আগামী নভেম্বর মাসে তা শেষ হওয়ার কথা রয়েছে। নতুন মহাসচিবের মেয়াদ হবে পাঁচ বছর।

দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা-

নতুন মহাসচিব হিসেবে ইসমাইল উলদ শেখ আহমেদের আন্তর্জাতিক কূটনৈতিক অভিজ্ঞতা তিন দশকেরও বেশি। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হিসেবেও কাজ করেছেন। জাতিসংঘে দায়িত্ব পালনকালে ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ফলে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার রাজনৈতিক ও নিরাপত্তা সংকট সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

আফ্রিকান ইউনিয়নের সমর্থন ছিল-

ওআইসির মহাসচিব পদে ইসমাইল উলদ শেখ আহমেদের প্রার্থিতা পূর্বেই আফ্রিকান ইউনিয়নের সমর্থন লাভ করেছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ২০২৭-২০৩২ মেয়াদের জন্য তার প্রার্থিতাকে সমর্থন করে। ৫৭ সদস্যের ওআইসি মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিস্তৃত অঞ্চলজুড়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দেশগুলোকে নিয়ে গঠিত। সংগঠনটির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

ফিলিস্তিন ইস্যুও ছিল বৈঠকের আলোচনায়-

নতুন মহাসচিব নির্বাচনের বৈঠকে শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জেরুজালেমের সাম্প্রতিক পরিস্থিতিসহ মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, ফিলিস্তিন সংকট এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার সময়ে ইসমাইল উলদ শেখ আহমেদের মতো অভিজ্ঞ কূটনীতিকের নেতৃত্ব ওআইসির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

তথ্য সূত্র -

গালফ নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%