ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সেনবাগে মাদক সেবনের দায়ে যুবক মোঃ রাফিকে ৬ মাসের কারাদণ্ড


সেনবাগে মাদক সেবনের দায়ে যুবক মোঃ রাফিকে ৬ মাসের কারাদণ্ড

নোয়াখালীর সেনবাগে মাদক সেবনের অভিযোগে মোঃ রাফি নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে, উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় এলাকায় মাদক সেবনের সময় পুলিশ রাফিকে হাতেনাতে আটক করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইরফানুল হক চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আদালত রাফিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করে। দণ্ডপ্রাপ্ত রাফি কেশারপাড় গ্রামের জামাল উদ্দিনের পুত্র।

আরও পড়ুন: আটঘরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন

রায়ের পর, তাকে কারাগারে পাঠানোর জন্য সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে নোয়াখালী কারাগারে প্রেরণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষকদের শ্রম কমাতে আধুনিক যন্ত্রপাতি বিতরণ করছে সরকার: জালাল উদ্দিন এমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


কৃষকদের শ্রম কমাতে আধুনিক যন্ত্রপাতি বিতরণ করছে সরকার: জালাল উদ্দিন এমপি

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার কৃষিতে একটি বিপ্লব ঘটানোর লক্ষ্যে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, কৃষি শ্রমের মূল্য বর্তমানে অনেক বেড়ে গেছে এবং সরকার এই বিষয়টি উপলব্ধি করেছে। কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের শ্রম কমানোর জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি বিতরণ করছে সরকার।

মঙ্গলবার (৬ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের অধীনে কৃষি যন্ত্রপাতি বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মতলবে থাকতে পারবে না।" আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্ব করেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন সভাটি পরিচালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের অধীনে উপজেলায় মোট ১৬৭টি কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধান মাড়াই যন্ত্র ১২টি, এলএলপি ৩৮টি, ভুট্টা মাড়াই যন্ত্র ১৬টি, রিপার ১১টি, বেড প্ল্যান্টার ৬টি, ফুট পাম্প ১২টি, হ্যান্ড স্প্রেয়ার ৬২টি এবং তেল নিষ্কাশন যন্ত্র ২টি।

ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি উপজেলা প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন এবং দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবর্তন আসেনি নীলফামারীর সরকারি দপ্তরে: কর্মকর্তাদের কথাবার্তা ও আচরণে ফুটে উঠছে পুরোনো ফ্যা'সি'বাদের রূপ!

আন্তর্জাতিক ডেস্ক

নীলফামারী: জেলা প্রতিনিধি রায়হান আলী

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


পরিবর্তন আসেনি নীলফামারীর সরকারি দপ্তরে: কর্মকর্তাদের কথাবার্তা ও আচরণে ফুটে উঠছে পুরোনো ফ্যা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের সার্বিক শাসনব্যবস্থা ও প্রশাসনিক সংস্কৃতিতে পরিবর্তনের হাওয়া লাগলেও তার কোনো প্রভাব পড়েনি নীলফামারীর সরকারি দপ্তরগুলোতে। অভিযোগ উঠেছে, জেলার বিভিন্ন সরকারি কার্যালয়ে দায়িত্বরত বেশ কিছু কর্মকর্তার কথাবার্তা, আচরণ ও কর্মপদ্ধতিতে এখনও ফুটে উঠছে পুরোনো কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী মানসিকতার ছাপ। এতে সাধারণ সেবাপ্রার্থীরা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক দপ্তর, ভূমি অফিস, হাসপাতাল এবং অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে নিয়মিতই অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রয়োজনীয় নথিপত্র সই করানো কিংবা সাধারণ তথ্যের জন্য গিয়েও কর্মকর্তাদের কাছ থেকে মিলছে না সহযোগিতাপূর্ণ মনোভাব। কোনো বিষয়ে প্রশ্ন করলে বা কাজের অগ্রগতি জানতে চাইলে উল্টো ধমক, এড়িয়ে যাওয়ার প্রবণতা ও ফাইল আটকে রাখার অভিযোগ তুলছেন অনেকে।
সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকার পরিবর্তন হলেও আমাদের ভাগ্য পরিবর্তন হয়নি। আগের মতোই ঘুরতে হচ্ছে, ঘুষ ও তদবির ছাড়া কাজ হচ্ছে না। অনেক কর্মকর্তা নিজেদের আগের আমলের মতোই ধরাকে সরা জ্ঞান করছেন। তাঁদের কথাবার্তা এবং ভাবভঙ্গি দেখে মনেই হয় না যে দেশে কোনো পরিবর্তন এসেছে।"
স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনিক আমূল সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের এই ভোগান্তি কমবে না। তাঁরা মনে করছেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের এই পুরোনো মনোভাব বজায় থাকলে গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ব্যাহত হবে।
এ বিষয়ে জানতে নীলফামারীর জেলা প্রশাসনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সরাসরি মুখ খুলতে রাজি হননি। তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা অবিলম্বে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের আচরণের মানসিকতা পরিবর্তন এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ, এসআরবি'র হাতে আবদুর রহিম রনি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


নোয়াখালীতে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ, এসআরবি

নোয়াখালীর আদালত প্রাঙ্গণ থেকে এক তরুণীকে তার মায়ের কাছ থেকে জোরপূর্বক তুলে নেয়ার ঘটনায় অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ সময় আসামি আবদুর রহিম রনিকে (২৩) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১) সিপিসি-৩ এর চৌকস টিম।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন (এসআরবি-১১) সিপিসি-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মিথুন কুমার কুণ্ডু।

এর আগে, সোমবার রাত ৮ টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং এসআরবি-৭, সিপিএসসি, চট্টগ্রাম যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার পাশে কলোনি এলাকার ইউসুফ নামে ভাড়াটিয়া এক বাসা থেকে আসামী আবুল হোসেন রনিকে (২৩) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রনি নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের বাছেদের বাড়ির সালাউদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে (এসআরবি-১১) সিপিসি-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মিথুন কুমার কুণ্ডু আরো জানান, মামলার ভিকটিম স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। আবুল হোসেন রনি অন্য আসামীদের সহায়তায় ভিকটিমকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ভিকটিমের মা বাদি হয়ে গত ১৬ জুলাই তারিখে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নোয়াখালীতে একটি মামলা দায়ের করেন। ফলে আদালত ভিকটিম জান্নাতুল মাওয়া মুক্তা (১৩) কে উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীকে আদেশ দেন।

আসামীরা পর্দার আড়ালে থেকে ভিকটিমকে আদালতে হাজির করে এবং বিজ্ঞ আদালত তাকে ভিকটিম সাপোর্ট সেন্টার, চট্টগ্রামে প্রেরণ করে। গত ১৩ সেপ্টেম্বর আদালত ভিকটিমকে বাদীনির জিম্মায় প্রদান করে। বাদীনি ভিকটিমকে জিম্মায় নিয়ে আদালত থেকে সিএনজিতে অটোরিক্সায় ওঠার সময় আসামী রনিসহ তার সহযোগীরা তাদের ঘিরে ফেলে। আসামীরা ভিকটিমকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে বাদীনি বাধা দেন। এ সময় আসামীরা বাদীনিকে কিল ঘুষি মেরে রাস্তায় ফেলে দেয়। বাদীনি ভিকটিমকে হেফাজতে নেয়ার চেষ্টা করলে আসামী বাদীর গলা টিপে ধরে মেরে ফেলার চেষ্টা করে। এক পর্যায়ে আসামীরা সিএনজি ও মোটরসাইকেল করে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে সুধারাম থানায় মামলা দায়ের করেন ভিকটিমের মা। মামলাটি রুজু হওয়ার পর ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং এসআরবি-৭, সিপিএসসি, চট্টগ্রাম যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার পাশে কলোনি এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামরাইয়ে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


ধামরাইয়ে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকার ধামরাইয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এবং সংসদ সদস্য মো. তমিজ উদ্দিনকে লক্ষ্য করে হুমকি ও অশালীন বক্তব্য দেওয়ার কারণে ইউপি চেয়ারম্যান মো. রমিজুর রহমান চৌধুরী রোমাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এর আগে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীদের দাবি ছিল—চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমাকে গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে, গত শনিবার (৩ অক্টোবর) বিকেলে সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগীদের বিরুদ্ধে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল মিছিল শেষে সমাপনী বক্তব্য দেওয়ার সময় চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার লোকজন বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় সূতিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ওই দিন চেয়ারম্যান রমিজুর রহমান স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনকে মারামারির চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং তাকে সূতিপাড়ায় আসতে বলেন। তিনি মন্তব্য করেন, "এমপি কিছু কুত্তা পাঠিয়ে দিয়েছেন।" তার এই অশালীন মন্তব্যের ফলে ধামরাইয়ের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। চেয়ারম্যানের বক্তব্যের পর থেকেই বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

পরদিন রোববার স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তমিজ উদ্দিনসহ নেতাকর্মীরা বলেন, ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান একজন দালাল, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। তিনি একাধিক বাড়ি-গাড়ি গড়ে তুলেছেন। আওয়ামী লীগের পক্ষে মাঠে নির্বাচনে ভোট চেয়েছেন। বক্তব্যে তাকে দালাল, সন্ত্রাসী, চাঁদাবাজ বলা হয়নি, বরং তাকে সন্ত্রাসীদের গডফাদার বলেও মন্তব্য করা হয়।

অন্যদিকে শারদীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে উপজেলার আইনশৃঙ্খলা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমাকে উদ্দেশ্য করে বলেন, "আমরা ধামরাইয়ে শান্তি চাই। দলের চেইন অব কমান্ড মানতে হবে। কোথাকার কে আমাদের এমপি সাহেবের সাথে চ্যালেঞ্জ করেছে, তাকে বলতে চাই—তোমাকে শায়েস্তা করতে আমার মহিলা দলই যথেষ্ট।"

উল্লেখ্য, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সূতিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাদী হয়ে চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমাকে প্রধান আসামি করে এবং ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় সোহেল মাহমুদ নামের একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান সাংবাদিকদের জানান, এ ঘটনার অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমাকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%