ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার


বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই বাণিজ্য অব্যাহত রাখতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।

লেনদেনের সুবিধার্থে, বাংলাদেশি টাকার আজ সোমবারের বিনিময় হার বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে নিম্নরূপ:

বৈদেশিক মুদ্রা : বাংলাদেশি টাকা

আরও পড়ুন: নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার নিযুক্ত

ইউএস ডলার : ১২২ টাকা ৭৬ পয়সা

ইউরো : ১৪২ টাকা ৫৬ পয়সা

পাউন্ড : ১৬৫ টাকা ৯৮ পয়সা

কানাডিয়ান ডলার : ৮৮ টাকা ৬৮ পয়সা

আরও পড়ুন: সৌর বিদ্যুৎ উদ্যোক্তাদের ঋণ দেবে সোনালী ব্যাংক

অস্ট্রেলিয়ান ডলার : ৮৮ টাকা ৪১ পয়সা

চায়নিজ ইয়েন : ১৮ টাকা ৩০ পয়সা

সিঙ্গাপুরি ডলার : ৯৬ টাকা ৮৮ পয়সা

ভারতীয় রুপি : ১ টাকা ২৯ পয়সা

আরও পড়ুন: চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত

মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ৩৯ পয়সা

সৌদি রিয়াল : ৩২ টাকা ৯৭ পয়সা

কাতারি রিয়াল : ৩৩ টাকা ৭১ পয়সা

কুয়েতি দিনার : ৩৯৬ টাকা ৯৪ পয়সা

আরও পড়ুন: ঢাকা থেকে সৌদিগামী ১১৪ ফ্লাইট বাতিল, ১৭৭০১ যাত্রী বিপাকে

আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৪৬ পয়সা

সূত্র: গুগল)

*মুদ্রার বিনিময় হার যে কোনো সময় পরিবর্তিত হতে পারে।

আরও পড়ুন: এনসিপির তিন দাবি: একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তি ও গণভোটের রায় বাস্তবায়ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে বিয়ের পিঁড়িতে পূজা চেরি, পাত্র কে?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


অবশেষে বিয়ের পিঁড়িতে পূজা চেরি, পাত্র কে?

ঢালিউডের অভিনেত্রী পূজা চেরীর বিয়ের বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরে চলছে বিভিন্ন আলোচনা। এবার সেই আলোচনায় একটি নির্দিষ্ট তারিখ যুক্ত হয়েছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী।

তবে, বিয়ের আয়োজন কোথায় অনুষ্ঠিত হবে এবং পাত্র কে, এসব বিষয়ে পূজা চেরী এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেননি।

একাধিক সূত্র জানায়, আপাতত বিষয়টি তার ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

 

এর আগে চলতি বছরের মার্চ মাসে এক সাক্ষাৎকারে পূজা চেরী জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি বলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে সে সময় বিয়ের তারিখ বা পাত্রের পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।

এরপর আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে পূজা চেরীর বিয়ে হয়ে গেছে। পরে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী। তিনি জানান, তার এখনো বিয়ে হয়নি এবং বিয়ে হলে সবাইকে জানাবেন।

কয়েক সপ্তাহের মধ্যেই সামনে এসেছে ১৬ সেপ্টেম্বরের তারিখ। ওই দিনই পূজা চেরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে পাত্রের পরিচয়, বিয়ের আয়োজন কিংবা বিয়ের পরের পরিকল্পনা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। ফলে পূজা চেরীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত এবং চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী পরবর্তী সময়ে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি লাভ করেন। এবার বিয়ের মাধ্যমে ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন নম্বর জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমনি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


তিন নম্বর জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমনি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও মা হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে একটি ছোট বাচ্চাকে কোলে নিয়ে এই সুখবরটি জানান। ক্যাপশনে তিনি লিখেছেন, "আলহামদুলিল্লাহ ৩ নাম্বার জন ডান।"

নতুন সন্তানটি ছেলে না মেয়ে, তা সম্পর্কে এখনও কোন তথ্য জানা যায়নি। পরীমনির কোলে থাকা বাচ্চাটির ছবি প্রকাশিত হওয়ার পর ভক্তদের মধ্যে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে।

পরীমনির প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। ২০২২ সালের ১০ আগস্ট, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। অভিনেতা শরিফুল রাজ ও পরীমনির সংসারে জন্ম নেওয়া এই সন্তানের ডাকনাম হলো ‘পুণ্য’।

 

পরবর্তীতে, ২০২৪ সালে একটি কন্যাসন্তান দত্তক নেন পরীমনি। মেয়েটির নাম রাখা হয়েছে প্রিয়ম। নতুন সন্তানকে নিয়ে সুখবর দেওয়ার কারণে তিন সন্তানের মা হওয়ার বিষয়টি সামনে এসেছে।

তবে নতুন সন্তানের দত্তক নেওয়ার বিষয়টি ছাড়া তার পরিচয়, বয়স বা অন্যান্য তথ্য সম্পর্কে এখনও কিছু প্রকাশ করেননি পরীমনি। এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্দুকযুদ্ধে নিহত মালেকের স্ত্রী জামিনে মুক্ত হয়েই কেডিসিতে ফের সক্রিয়: অধরা নিলুফা নিলুর মাদক সাম্রাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

মাছুদুর রহমান আসলাম, বরিশাল

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


বন্দুকযুদ্ধে নিহত মালেকের স্ত্রী জামিনে মুক্ত হয়েই কেডিসিতে ফের সক্রিয়: অধরা নিলুফা নিলুর মাদক সাম্রাজ্য

৬২ কেজি গাঁজা উদ্ধারের পরও প্রকাশ্যে চলছে মাদক কারবার। এর নেপথ্যে রয়েছে অসাধু সখ্যতা ও অভিযানের আগাম খবরের চাঞ্চল্যকর অভিযোগ। রাজ্জাক স্মৃতি কলোনি এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহল প্রশাসনের কাছে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে।

সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরিশাল নগরীর কেডিসি ও রাজ্জাক স্মৃতি কলোনি এলাকায় ফের মাদক কারবার শুরু করেছে একটি চিহ্নিত সিন্ডিকেট। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত কুখ্যাত মাদক ব্যবসায়ী মালেকের স্ত্রী নিলুফা নিলু এবং তার বর্তমান স্বামী রাসেল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকায় পুনরায় গড়ে তুলেছেন এক বিশাল মাদকের সাম্রাজ্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ ও অন্যান্য বাহিনীর নিয়মিত অভিযানে মাঝেমধ্যে কিছু খুচরা কারবারি গ্রেপ্তার হলেও মূল হোতা এই মাদক দম্পতি বরাবরই অধরা থেকে যান। সম্প্রতি গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হলেও সে সময় আটক হননি নিলুফা নিলু। পরে তিনি গ্রেপ্তার হয়ে জেলে গেলেও রহস্যজনকভাবে মাত্র ১৫ দিন জেল খেটে জামিনে মুক্ত হন। জামিনে বের হয়েই তিনি পুনরায় প্রকাশ্যেই মাদকের বড় নেটওয়ার্ক সক্রিয় করে তুলেছেন।

অভিযানের আগাম খবর ফাঁস ও অসাধু সখ্যতার অভিযোগ: 'তালাশ বিডি'র প্রাপ্ত সূত্র অনুযায়ী জানা গেছে, নিলুফা নিলুর এই অবাধ মাদক কারবারের পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় অসাধু কর্মকর্তার গোপন আশ্রয় রয়েছে। বিশেষ করে ডিবি পুলিশের কিছু অসাধু কর্মকর্তা অভিযানের আগাম খবর পৌঁছে দেওয়ার কারণেই তৎকালীন অভিযানে ৬২ কেজি গাঁজা উদ্ধার করা সম্ভব হলেও মূল কারবারি নিলুফা নিলুকে ঘটনাস্থل থেকে আটক করতে সক্ষম হয়নি ডিবির অভিযান টিম। পরবর্তীতে মোটা অঙ্কের অর্থ লেনদেনের বিনিময়ে তাকে 'স্বেচ্ছায় আত্মসমর্পণ' করানোর গুঞ্জনও চাউর হয়। এই অদৃশ্য শক্তির ওপর ভর করেই এত বড় চালানের মামলার আসামি হওয়া সত্ত্বেও মাত্র ১৫ দিনে জামিনে বেরিয়ে এসে ফের একই অপরাধে লিপ্ত হয়েছেন তিনি।

আইনকে তোয়াক্কা না করায় ক্ষুব্ধ এলাকাবাসী: স্থানীয় বাসিন্দাদের চরম ক্ষোভ ও অভিযোগ, একাধিক অভিযান, মামলা কিংবা জেল খাটার পরও নিলুফা-রাসেল দম্পতি কোনো আইনি তোয়াক্কা না করে কেডিসি ও তৎসংলগ্ন রাজ্জাক স্মৃতি কলোনি এলাকায় অবাধে মাদক বিক্রি চালিয়ে যাচ্ছেন। তাদের এই অপতৎপরতা অতি দ্রুত বন্ধ করা না গেলে বরিশাল নগরীর তরুণ ও যুবসমাজ পুরোপুরি ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

পুলিশ প্রশাসনের বক্তব্য: এ বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল 'তালাশ বিডি'র পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অতি দ্রুত অভিযান চালিয়ে নিলুফা নিলু ও তার স্বামী রাসেলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এবং রাজ্জাক স্মৃতি কলোনিতে যেকোনো সময় বড় ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

মাদকের এই ভয়াল থাবা থেকে কেডিসি ও রাজ্জাক স্মৃতি কলোনি এলাকাকে পুরোপুরি মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ও ধারাবাহিক পদক্ষেপ কামনা করেছেন নগরীর সচেতন নাগরিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় জলাবদ্ধতা দূর করার ড্রেনই এখন মরণফাঁদ, সংবাদ প্রকাশের পর অসম্পূর্ণ কাজ শেষের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


কুলাউড়ায় জলাবদ্ধতা দূর করার ড্রেনই এখন মরণফাঁদ, সংবাদ প্রকাশের পর অসম্পূর্ণ কাজ শেষের নির্দেশ

কুলাউড়া পৌরবাসীর জন্য নির্মিত ড্রেন বর্তমানে জলাবদ্ধতা দূর করার পরিবর্তে ম-র/ণফাঁ/দ হয়ে উঠেছে।

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় জলাবদ্ধতা সমস্যার সমাধানের উদ্দেশ্যে নির্মাণাধীন ড্রেন এখন স্থানীয়দের জন্য দুর্ভোগ ও ঝুঁকির উৎস হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় ধরে এই নির্মাণকাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় ড্রেনে জমেছে ময়লা-আবর্জনা। এর ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এবং দুর্গন্ধ। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এই পরিস্থিতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন।

টিম জার্নালিস্টের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর পৌর কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কার্যকরী পদক্ষেপ নিতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় থাকা ড্রেনের অবশিষ্ট নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা ও তাগিদ দেওয়া হয়েছে।

পৌর কর্তৃপক্ষের নির্দেশনার পর অসম্পূর্ণ কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ড্রেন এবং তার আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।

স্থানীয়দের মতে, যদি দ্রুত ড্রেনের নির্মাণকাজ শেষ করা হয় এবং এটি নিরাপদ ও কার্যকরভাবে ব্যবহারের উপযোগী করা যায়, তাহলে দীর্ঘদিনের জলাবদ্ধতা, দুর্গন্ধ এবং ময়লা-আবর্জনার দুর্ভোগ থেকে পৌরবাসী স্বস্তি পাবেন।

এখন দেখার বিষয় হলো, পৌর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অসম্পূর্ণ কাজ কত দ্রুত সম্পন্ন হয় এবং পৌরবাসীর দুর্ভোগ কতটা কমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%