০৬:১৭ পি.এম
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার কিছু সময় পরে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাদের সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে তিনি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে একটি বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কম্বোডিয়ায় দুই বাংলাদেশিকে ৫ হাজার ডলারে বিক্রি করেছে মানবপাচারকারীরা
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। এখন দলের কর্তব্য হবে সুশৃঙ্খলভাবে দলকে পরিচালনা করা।
তিনি বলেন, দলের চেয়ারম্যান নির্দেশিত যে সাংগঠনিক কর্মকাণ্ড চলমান রয়েছে, সেগুলোকে সুসম্পন্ন, সুসংগঠিত এবং সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করা হবে।
রিজভী আরও জানান, বিএনপি জনগণের সমর্থনের ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতার পরিচালকের আসনে অধিষ্ঠিত হয়েছে এবং সরকার গঠন করেছে। তারেক রহমানের নেতৃত্বে জনগণের স্বার্থে ও মানবকল্যাণের জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আদর্শ ও কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হবে।
তিনি বলেন, জনকল্যাণের কাজগুলো বাস্তবায়ন হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, দলের নেতাকর্মী যদি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাহলে তারা অনৈতিক চিন্তার মধ্যে জড়াতে পারবেন না।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব: এনএসইজেডের সমস্যা ৩ মাসে সমাধান হবে
প্রধানমন্ত্রী জবাবদিহিতার প্রতিটি স্তর নিশ্চিত করেছেন বলেও মন্তব্য করেন রিজভী। তিনি জানান, বিএনপি জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়া ও তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া জনকল্যাণে কাজ করেছেন।
তিনি বলেন, তারা নারীর ক্ষমতায়ন এবং দেশের অর্থনৈতিক উন্নতির জন্য যে কাজ করেছেন, সেই সব কারণেই বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তার সুযোগ্য পুত্র তারেক রহমান সেই ধারাবাহিক কাজ বাস্তবায়ন করছেন।
রিজভী আরও বলেন, দলের নেতাকর্মীদের জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে হবে। তিনি জানান, সারা দেশের নেতাকর্মীদের মধ্যে হয়তো দুই-একজন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তাদের বলব, ৫ আগস্টের পর থেকে দলের চেয়ারম্যান শক্ত হাতে যারা অনৈতিক কাজে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। তাই তারা গঠনমূলক কাজে থাকতে হবে এবং দলকে শক্তিশালী করতে হবে।
আরও পড়ুন: গাজীপুরে যুবদলের সংঘর্ষ, সময় টিভির চিত্রসাংবাদিক মো. আরিফের ওপর হামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন