০৬:২০ পি.এম
সিরাজগঞ্জের ৪ কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮ পিস অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু নিজ কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৪ কোটি টাকা। গ্রেপ্তাররা হচ্ছে চাপাইনবাবগঞ্জ উপজেলা সদরের তেররশিয়া গ্রামের বিশারত আলীর ছেলে ট্রাকচালক আবুবক্কর (৪৪) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকার লালবর আলীর ছেলে ট্রাকের হেলপার সোহাগ আলী (১৯)। পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। ওই সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা একটি ট্রাককে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ট্রাকটি জব্দ করা হয়। এই ঘটনায় যমুনা সেতুর পশ্চিম থানায় মামলা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন