০৯:৪০ এম
সৌদি আরবের আল-বাহা শহরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার এক প্রবাসী যুবক তোফায়েল হোসেন (৩২) মারা গেছেন।
নিহতের বিষয়টি বুধবার (১৫ জুলাই) সকালে নিশ্চিত করেছেন তার স্বজন আতাউর রহমান।
এই যুবক কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জয়নাল আবেদীন পীর সাহেবের বাড়ির মৃত রফিকুল ইসলামের পুত্র ছিলেন।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র্যালি ও সমাবেশ
পারিবারিক সূত্রে জানা গেছে, তোফায়েল প্রায় নয় বছর আগে সৌদি আরবে পাড়ি দিয়েছেন জীবিকার সন্ধানে। তিনি আল জাহরাইন কোম্পানির অধীনে আল-বাহা শহরের একটি হাসপাতালে কাজ করছিলেন।
স্বজনরা জানান, ১৩ জুলাই দিবাগত রাতে বাংলাদেশ সময় আনুমানিক রাত ১টার দিকে নাশতা শেষ করে কর্মস্থলে ফেরার পথে দ্রুতগতির একটি গাড়ি তোফায়েলকে পেছন থেকে ধাক্কা দেয়। ফলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্থানীয় জনগণ দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে বাংলাদেশ সময় ভোর আনুমানিক ৪টার দিকে।
তোফায়েলের আকস্মিক মৃত্যুতে তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং নিজ এলাকার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজনরা মরদেহ দ্রুত দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাহায্য কামনা করেছেন।
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে প্রাচীন রামাগাড়ী কাচারীঘরের জমি অবৈধ দখলের অভিযোগ, বিলুপ্তির পথে ঐতিহ্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন