১১:১৫ পি.এম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের উদ্যোগে পিএইচডি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে পিএইচডি গবেষক তাঁর চলমান গবেষণার বিষয়বস্তু, তাত্ত্বিক কাঠামো, গবেষণা পদ্ধতি ও প্রস্তাবিত বিশ্লেষণধারা উপস্থাপন করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। তিনি বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি কার্যক্রম বাউবির একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। মানসম্মত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে গবেষণালব্ধ ফলাফল কার্যকরভাবে কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: লাকসামে লরির চাপায় মাদরাসার গভর্নিং বডির সভাপতি ইয়াছিন আরাফাত নিহত
সেমিনারে সভাপতিত্ব করেন পিএইচডি সেমিনার কমিটির আহ্বায়ক ও বাউবির স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মো. মঈনুল ইসলাম। বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, ঢাকার প্রফেসর ইকরামুল হক এবং বাউবির স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. শাহীন আহমেদ।
সেমিনারে পিএইচডি গবেষক মো. মাসুদুর রহমান তাঁর গবেষণাপত্র উপস্থাপন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘Impact of Training Practices on the Effectiveness of Training in the RMG Sector of Bangladesh’।
গবেষণাটিতে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে প্রশিক্ষণ কার্যক্রমের চর্চা, প্রশিক্ষণের কার্যকারিতা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে গার্মেন্টস শিল্পের উৎপাদনশীলতা, কর্মদক্ষতা ও সামগ্রিক উন্নয়নে কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থাপনার গুরুত্ব গবেষণায় তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা বলেন, বাউবির স্কুল অব বিজনেসের উদ্যোগে আয়োজিত এ ধরনের পিএইচডি গবেষণা সেমিনার গবেষকদের গবেষণাকর্মের অগ্রগতি মূল্যায়ন, একাডেমিক মতবিনিময় এবং মানসম্মত গবেষণা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা ও উচ্চশিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
আরও পড়ুন: কক্সবাজারে পুলিশের অভিযানে দুই মাসে ১ হাজার ৫৯ জন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন