০৫:২৪ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইঞ্জিন বিকল হয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে আটকে ছিল ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচল করা সোনার বাংলা এক্সপ্রেস। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় কসবা রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে যাত্রীরা তীব্র গরমে ভোগান্তির শিকার হন।
দুপুরের দিকে একটি রিলিফ ইঞ্জিন এসে ট্রেনটিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। এরপর এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত
রেলওয়ে স্টেশন সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। আনুমানিক ১০টার দিকে কসবা রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি থেমে যায়। ইঞ্জিন বিকল হওয়ায় শিশু, বৃদ্ধ ও নারীসহ শত শত যাত্রী প্রচণ্ড গরমে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন। এতে যাত্রীদের মধ্যে ভোগান্তি ও উৎকণ্ঠা সৃষ্টি হয়।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে কিছু টেকনিশিয়ান আসেন মেরামতের জন্য, কিন্তু তারা ইঞ্জিন সচল করতে ব্যর্থ হন। পরে আনুমানিক সাড়ে ১২টার দিকে একটি রিলিফ ইঞ্জিন এসে ট্রেনটিকে টেনে লাকসাম স্টেশনে নিয়ে যায়।
ট্রেনটির পরিচালক শাখাওয়াত হোসেন জানিয়েছেন, ইঞ্জিনের কারণে কসবায় এসে ট্রেনটি থেমে যায়। পরে মেরামতের জন্য আখাউড়া থেকে একটি মেকানিক দলও আসে এবং চেষ্টা করে। তারপর লাকসাম থেকে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়। রিলিফ ইঞ্জিনটি কসবায় পৌঁছানোর পর ট্রেনটিকে আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব ট্রেনটি সচল করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন