০৫:২৮ পি.এম
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যশোরের রুনা পারভীনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল।
অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৯ জুলাই) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দফা দাবি ১১-দলীয় জোটের
গ্রেপ্তার রুনা পারভীন শার্শা উপজেলার সাতমাইল মোড়লপাড়া গ্রামের বাসীন্দা। অভিযানের সময় তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিম কার্ডসংবলিত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে নিষিদ্ধ বিভিন্ন অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার ব্যবসা পরিচালনা করছেন—এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ একটি দল রোববার রাত সাড়ে ৯টার দিকে সেখানে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রুনা পারভীনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। সোমবার দুপুরে আসামি রুনা পারভীনকে যশোর আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এই চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি ঝুঁকিপূর্ণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন